এক্সপ্লোর

Nayanthara-Vignesh: 'আনফলো' করেছিলেন স্বামীকে, বিচ্ছেদের জল্পনার পরে বিঘ্নেশের সঙ্গে প্রথম ছবি পোস্ট নয়নতারার

Nayanthara-Vignesh Relationship: কখনও নায়িকার গালে চুম্বন আঁকলেন বিঘ্নেশ, কখনও আবার হাসিতে লুটোপুটি দুজনেই। সোশ্যাল মিডিয়ায় প্রিয় জুটিকে একসঙ্গে দেখে যেন শান্তি পেয়েছেন অনুরাগীরা

কলকাতা: বিচ্ছেদের জল্পনায় তিনি আগেই জল ঢেলেছিলেন। আর এবার, ইনস্টাগ্রামে স্বামী বিঘ্নেশ শিবানের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করে নিলেন অভিনেত্রী নয়নতারা (Nayantara)। সদ্য গোটা পরিবারকে নিয়ে ঘুরতে গিয়েছেন তিনি। সৌদি আরব থেকে শেয়ার করে এটাই তাঁর প্রথম পোস্ট। আর সেখানে কেবলই দেখা গেল, বিঘ্নেশের সঙ্গে তাঁর ভালবাসার ছবি। কখনও নায়িকার গালে চুম্বন আঁকলেন বিঘ্নেশ, কখনও আবার হাসিতে লুটোপুটি দুজনেই। সোশ্যাল মিডিয়ায় প্রিয় জুটিকে একসঙ্গে দেখে যেন শান্তি পেয়েছেন অনুরাগীরা।

সদ্য, গুঞ্জন ছড়িয়েছিল নয়নতারা ও বিঘ্নেশের বিচ্ছেদ নিয়ে। কারণ অবশ্য নয়নতারা নিজেই। সম্প্রতি তিনি হঠাৎ সোশ্যাল মিডিয়ায় 'আনফলো' করে দেন স্বামী বিঘ্নেশকে। এরপরে নয়নতারা লেখেন, 'সে চলে গেল সারা জীবনের মতো। ও বলল, আর আমি অশ্রুভেজা চোখে মেনে নিলাম'। এই স্টেটাস সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অনেকে ভেবেছিলেন, স্বামী বিঘ্নেশ শিবানের সঙ্গে বোধহয় তাঁর কোনও সমস্যা হয়েছে। অনেকে আবার মনে করেছিলেন, বোধহয় বিচ্ছেদ হতে চলেছে নয়নতারা ও বিঘ্নেশের।

এরপরে, নয়নতারা আরও একটি পোস্ট করেছিলেন, 'আমি হারিয়ে গিয়েছি'। এই সমস্ত পোস্টের পরে অনেকেই মনে করেছিলেন, নিশ্চয়ই কোনও সমস্যা চলছে নয়নতারা ও বিঘ্নেশের মধ্যে। তবে এর কয়েকদিন পরেই, নয়নতারা ফের ইনস্টাগ্রামে ফলো করতে শুরু করেন বিঘ্নেশকে। অন্যদিকে বিঘ্নেশও নয়নতারাকে শুভেচ্ছা জানিয়েছিলেন আন্তর্জাতিক নারী দিবসের (International Woman's Day)। নয়নতারার একগুচ্ছ ছবি পোস্ট করেছিলেন বিঘ্নেশ। 

এরপরে অবশ্য নয়নতারা নতুন একটি খবর শেয়ার করে নেন। বহুদিন পরে তিনি সফরে বেরিয়েছেন তাঁর প্রিয় পুরুষদের সঙ্গে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নয়নতারা জানিয়েছিলেন, তিনি তাঁর দুই সন্তান ও স্বামীর সঙ্গে সফরে বেরিয়েছেন। আর ঘুরতে গিয়ে প্রথম যে ছবিগুলি শেয়ার করে নিলেন নয়নতারা, সেখানে কেবলই দেখা গেল বিঘ্নেশ ও নয়নতারার রসায়ন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by N A Y A N T H A R A (@nayanthara)

আরও পড়ুন: Aamir Khan: 'সিতারে জমিন পর' ছবি নজর দেবে ডাউন সিনড্রোমে, বড়দিনে মুক্তি, জানালেন আমির খান

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Toxic-Yash: 'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
Rahul-Moumita Controversy: 'একটা প্রায় ডুবে যাওয়া কেরিয়ারকে..', নাম না করে রাহুলের সঙ্গে সম্পর্ক বিতর্কে মৌমিতাকে কটাক্ষ আরেক পরিচালকের
'একটা প্রায় ডুবে যাওয়া কেরিয়ারকে..', নাম না করে রাহুলের সঙ্গে সম্পর্ক বিতর্কে মৌমিতাকে কটাক্ষ আরেক পরিচালকের

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget