এক্সপ্লোর

SSR Death Case: মাদক-মামলায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে খসড়া চার্জ জমা এনসিবি-র

NCB Files Draft Charge Against RHEA: মাদক-মামলায় রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক ও আরও একাধিক অভিযুক্তের বিরুদ্ধে খসড়া চার্জ জমা নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর।

মুম্বই: মাদক-মামলায় রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty), তাঁর ভাই সৌভিক  (Showik) ও আরও একাধিক অভিযুক্তের বিরুদ্ধে খসড়া চার্জ জমা দিল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। এদিন মুম্বইয়ের বিশেষ আদালতে চার্জের খসড়া জমা করে এনসিবি। বলি-তারকা সুশান্ত সিং রাজপুত (SSRs death) রহস্যমৃত্যু তদন্তের সূত্রেই রিয়া-সৌভিকের বিরুদ্ধে মাদকযোগের অভিযোগ আনে এনসিবি(NCB)। সেই মামলায় গ্রেফতারও করা হয়েছিল রিয়াকে। প্রায় মাসখানেক পর ছাড়া পান প্রয়াত অভিনেতার বান্ধবী। 

বুধবার রিয়া-সৌভিকের পাশাপাশি বাকি অভিযুক্তরাও হাজির ছিলেন আদালতে। স্পেশাল পাবলিক প্রসিকিউটর অতুল সরপন্ডে সেখানে জানান, চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে যা বলা হয়েছিল তার সবকটিই বহাল রাখা হচ্ছে। তবে অভিযুক্তদের কয়েকজন ডিসচার্জ অ্যাপ্লিকেশন দিয়ে রাখায় এখনও পর্যন্ত চার্জ গঠনের বিষয়টি নিষ্পত্তি হয়নি। আদালতও জানিয়েছে, ওই আবেদনগুলি নিষ্পত্তি করেই পরের সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ১২ জুলাই পরবর্তী শুনানি। 

২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তিনি আত্মহত্য়া করেছেন নাকি তাঁকে খুন করা হয়েছিল, এই বিতর্কে দীর্ঘদিন তোলপাড় চলে সোশ্যাল মিডিয়ায়। লড়াই গড়ায় কোর্টে। অবশেষে রহস্যমৃত্যুর কিনারায় নামে সিবিআই। পাশাপাশি আলাদা তদন্ত শুরু করে ইডি ও এনসিবি। তবে সবকটিতেই নাটকীয় ভাবে নাম উঠে আসে সুশান্তের প্রেমিকা রিয়ার। কাঠগড়ায় তোলা হয় রিয়ার ভাই সৌভিককেও। মাদকসেবন ও সুশান্তকে মাদক জোগাড় করে দেওয়ার মতো গুরুতর অভিযোগ ওঠে ভাই-বোনের বিরুদ্ধে। ধীরে ধীরে নাম জড়ায় আরও অনেকের। তবে বেশিরভাগই এখন জামিনে মুক্ত। 

এদিন সেই মামলাতেই খসড়া চার্জ জমা দিল এনসিবি। কিন্তু তারকার রহস্যমৃত্যুর কিনারা এখনও হয়নি। প্রায়দিনই সে নিয়ে তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া। কবে জানা যাবে তারকার মর্মান্তিক পরিণতির কারণ? টানটান বিতর্ক, তুমুল উত্তেজনা এখনও থামেনি। সুশান্ত অবশ্য় এসব থেকে অনেক দূরে...

আরও পড়ুন ছেলের সঙ্গে তুমুল তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন আমির খান! দেখুন ভিডিও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget