এক্সপ্লোর

Panchayat: 'পঞ্চায়েত ৫'-এর চিত্রনাট্য ফাঁস? মুখ ফস্কে বড় খবর দিলেন নীনা গুপ্তা

Panchayat 5: ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে পঞ্চায়েত ৫-এর চিত্রনাট্য?

কলকাতা: মুক্তির পর থেকে চর্চায় 'পঞ্চায়েত সিজন ৪' (Panchayat Season 4)। 'পঞ্চায়েত' প্রেমীরা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এই সিরিজের নতুন সিজন। সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে সিজন ৪-এর রিল আর ক্লিপিংসে। যাঁরা ইতিমধ্যেই সিজন ৪ দেখে ফেলেছেন, তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে সিজন ৫ আসবে। কারণ এখনও এমন অনেকগুলি প্রশ্ন রয়েছে যার উত্তর পাওয়া যায়নি সিজন ৪-এ। আর এবার 'পঞ্চায়েত ৫' নিয়ে বড় আপডেট দিলেন 'ফুলেরা-র মঞ্জুদেবী', নীনা গুপ্তা। সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পঞ্চায়েত ৫-এর চিত্রনাট্য নাকি ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে। আইএএনএস-এর তরফে এর আগে 'পঞ্চায়েত'-এর টিমের কাছে তিনটি বড় প্রশ্ন করা হয়েছিল, যেমন - নির্বাচনে কে জিতবে?, সচিব জি এবং রিঙ্কির প্রেমকাহিনি কতদূর গড়াবে? এবং সচিব জি কি শেষ পর্যন্ত সরকারি পরীক্ষা পাশ করতে পারবেন, নাকি পারবেন না?

আরও আকর্ষণীয় হবে 'পঞ্চায়েত সিজন ৫'
এই প্রশ্নগুলির উত্তর দিতে গিয়ে 'পঞ্চায়েত'-এর লেখক চন্দন কুমার বলেন - 'তিনটি প্রশ্ন তো আছেই, তবে আরও একটি বড় প্রশ্ন হল, প্রধান জি-কে কে গুলি করল? এই প্রশ্নটি যোগ করে এখন সিরিজটি নিয়ে চারটি বড় প্রশ্ন তৈরি হয়েছে। এই সব প্রশ্নের উত্তর আপনারা সিজন ৫-এ পাবেন। কিছু উত্তর সরাসরি হবে, আবার কিছুতে থাকবে টুইস্ট। আমার মনে হয়, এই বিষয়গুলি সিজন ৫-কে মজাদার এবং আকর্ষণীয় করে তুলবে।'

'চিত্রনাট্য ফাঁস?'
'মঞ্জু দেবী'-র নির্বাচনে জেতার সম্ভাবনা এবং আগামী সিজনে চমকপ্রদ দৃশ্য নিয়ে নীনা গুপ্তা হেসে বলেন - 'চিত্রনাট্য ফাঁস হয়ে গেছে। তৈরি থাকুন পরের সিজন দেখার জন্য, কারণ গল্প তো আগেই বাইরে চলে এসেছে।' যখন লেখক চন্দন কুমারকে জিজ্ঞাসা করা হয় যে সিজন ৩ মুক্তি পাওয়ার আগেই কি সিজন ৪-এর চিত্রনাট্য তৈরি হয়ে গিয়েছিল? তিনি বলেন - 'হ্যাঁ, আমি আগেই লেখা শুরু করে দিয়েছিলাম। সিজন ৩ মুক্তি পাওয়ার সময় পর্যন্ত চিত্রনাট্যের অনেকটা অংশ তৈরি হয়ে গিয়েছিল, এবং কয়েক মাস পরেই আমরা সিজন ৪-এর শুটিং শুরু করি।'

'পঞ্চায়েত' সম্পর্কে
জানিয়ে দিই, 'পঞ্চায়েত সিজন ৪' ২৪ জুন মুক্তি পেয়েছিল। এই সিজনে সকল অভিনেতা-অভিনেত্রী তাঁদের পুরনো চরিত্রে অভিনয় করেছেন। অভিষেক ত্রিপাঠীকে যেখানে সচিব জি-এর চরিত্রে দেখা গেছে, সেখানে নীনা গুপ্তা মঞ্জু দেবীর ভূমিকায় অভিনয় করেছেন। গল্পটি ফুলেরা গ্রামের আশেপাশে ঘোরাফেরা করে, যেখানে রাজনীতির পরিবেশ তৈরি হয়েছে। প্রধান জি এবং ভূষণের মধ্যে শত্রুতা আরও বেড়েছে।

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget