এক্সপ্লোর

Neha Kakkad: অস্ট্রেলিয়ায় গিয়ে নিষিদ্ধ কাজ, আগাগোড়া মিথ্যে কথা! নেহার বিরুদ্ধে এবার ফুঁসে উঠল মেলবোর্নের আয়োজক সংস্থা

Neha Kakkar News: এবার এই ঘটনা নিয়ে মুখ খুলল নেহার অনুষ্ঠানের আয়োজক সংস্থা। তাঁদের দাবি একেবারেই উল্টো। তারা জানিয়েছেন, লাভ তো দূরঅস্ত, মেলবোর্নে নেহাকে শো করতে ডেকে বড় ক্ষতির মুখে পড়েছেন তাঁরা

কলকাতা: অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠান করতে যাওয়া নিয়েই যত কাণ্ড। সদ্যই মেলবোর্নে অনুষ্ঠান করতে গিয়েছিলেন নেহা কক্কর (Neha Kakkad)। আর সেখানেই ৩ ঘণ্টা দেরি করে মঞ্চে পৌঁছন তিনি। সেই থেকেই শুরু হয় সমস্যা। ক্ষোভে ফেটে পড়েন দর্শকেরা। নেহা মঞ্চে ওঠা মাত্র দর্শকাসন থেকে ওঠে 'গো-ব্যাক' স্লোগান। দর্শকাসন থেকে বলা হয়, 'আপনি হোটেলে গিয়ে বিশ্রাম করুন। এটা অস্ট্রেলিয়া, ভারত নয়।' নেহা পরিস্থিতি সামলাতে না পেরে কেঁদে ফেলেন। তখন দর্শকাসন থেকে আওয়াজ ওঠে, 'নাটকটা ভালই হচ্ছে। কিন্তু এটা ইন্ডিয়ান আইডল নয়।' নেহা এরপরে ছোট করে অনুষ্ঠান করেই মঞ্চ ছাড়েন। 

সোশ্যাল মিডিয়া যখন নেহার কান্নার ও দর্শকদের চিৎকারের ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়, তখন মুখ খোলেন নেহা। বলেন যে, তাঁকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল, সেই পরিস্থিতিতে দেরি হওয়াটাই স্বাভাবিক। কিন্তু কেউ একবারও তাঁকে প্রশ্ন করেনি কেন নেহার দেরি হয়েছে। দেরি হওয়ার কারণ বলতে গিয়ে, সমস্ত দায় আয়োজক সংস্থার ঘাড়েই চাপিয়েছিলেন নেহা। তিনি বলেছিলেন আয়োজক সংস্থা টাকা নিয়ে চম্পট দিয়েছিল, সেই কারণেই তিনি মেলবোর্নে বিনামূল্যে অনুষ্ঠান করেছেন। এখানেই শেষ নয়, নেহা আরও জানিয়েছিলেন যে, তাঁদের থাকবার জন্য ঘর, খাবার, জলটুকু পর্যন্ত দেওয়া হয়নি আয়োজক সংস্থার তরফ থেকে। বিনামূল্যে কাজ করতে হবে শুনে নাকি রাজিই ছিলেন না অনেকে। সবাইকে বুঝিয়ে, অনেক কষ্ট করে, সাউন্ড চেক করার পরে নেহা অবশেষে পারফর্ম করতে ওঠেন। এটাই তাঁর দেরি হওয়ার কারণ।

আর এবার এই ঘটনা নিয়ে মুখ খুলল নেহার অনুষ্ঠানের আয়োজক সংস্থা। তাঁদের দাবি একেবারেই উল্টো। তারা জানিয়েছেন, লাভ তো দূরঅস্ত, মেলবোর্নে নেহাকে শো করতে ডেকে বড় ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। মেলবোর্নে ওই অনুষ্ঠানের আয়োজক সংস্থা বিটস প্রোডাকশনের দাবি, নেহার জন্য ৪.৫২ কোটি টাকার ক্ষতি হয়েছে তাদের। তাই টাকা পাওয়ার বদলে উল্টে গায়িকারই উচিত আয়োজকদের টাকা ফেরত দেওয়া। টাকা নিয়ে পালানোর অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়ে তাঁরা লাভ ক্ষতির হিসেব দিয়েছেন। দেখিয়েছেন, নেহার জন্য ঠিক কতটা ক্ষতির সম্মূখীন হয়েছেন তাঁরা। 

 মেলবোর্নের ওই সংস্থার তরফ থেকে যে লাভ ক্ষতির হিসেব দেখানো হয়েছে, সেখানে নেহাকে 'অপেশাদার' তকমা দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, নেহা এমন অনেক আচরণ করেছেন যা অস্ট্রেলিয়ায় নিয়ম বহির্ভূত। কেবল নেহা নয়, সিডনি এবং মেলবোর্নের ক্রাউন টাওয়ারে আয়োজক সংস্থাটিকেই নিষিদ্ধ করা হয়েছে বলে অভিযোগ করেছে ওই সংস্থা। কারণ, নিষেধাজ্ঞা সত্ত্বেও নেহা সেখানে ধূমপান করেছিলেন। অস্ট্রেলিয়ায় কঠোর ভাবে নিষিদ্ধ প্রকাশ্যে ধূমপান।

নেহা অভিযোগ করেছিলেন আয়োজক সংস্থার তরফ থেকে তাঁদের কোনও কোনওরকমের ব্যবস্থা করা হয়নি। সেই অভিযোগ খারিজ করে আয়োজক সংস্থার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও ভাগ করে নেওয়া হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, নেহা বিমানবন্দরে নেমে আয়োজক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দেখা করছেন ও তাঁদের সঙ্গে নিয়ে আসা গাড়িতে করেই যাচ্ছেন। আয়োজক সংস্থা জানিয়েছে, নেহাদের জন্য পর্যাপ্ত ব্যবস্থাও ছিল।

প্রযোজনা সংস্থার দাবি, নেহাকে অনুষ্ঠান করতে দেখে তাঁরা দেনার দায়ে ডুবে গিয়েছেন। নেহাকে আমন্ত্রণ জানানো একেবারেই ভুল হয়েছিল বলে আক্ষেপ আয়োজকদের।

 

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget