এক্সপ্লোর

'Bawaal': প্রকাশ্যে আসতেই সমালোচিত বরুণ-জাহ্নবীর 'বাওয়াল' ছবির টিজার, কেন?

'Bawaal' Teaser Out: এই ছবি প্রেক্ষাগৃহে নয়, বরং সরাসরি মুক্তি পাবে ওটিটিতে। ২১ জুলাই অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে এই ছবি। 

নয়াদিল্লি: প্রকাশ্যে এল বরুণ ধবন (Varun Dhawan) ও জাহ্নবী কপূর (Janhvi Kapoor) অভিনীত 'বাওয়াল' ছবির টিজার (Bawaal Teaser Out)। বুধবার এই টিজার প্রকাশ্যে আসতেই দুই ভাগে বিভক্ত হয়ে যায় ইন্টারনেট। অনেকেই এই টিজারের প্রশংসা করেছেন। তবে একইসঙ্গে একদল নেটিজেন টিজারে দেখানো নাৎজি জার্মানির গ্যাস চেম্বার (Nazi Germany's gas chambers) নিয়ে খুব একটা খুশি নন। 

প্রকাশ্যে 'বাওয়াল' টিজার, দ্বিধাবিভক্ত সোশ্যাল মিডিয়া

অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে বরুণ ধবন ও জাহ্নবী কপূর অভিনীত, নীতেশ তিওয়ারি পরিচালিত 'বাওয়াল'। প্রকাশ্যে এসেছে টিজার। প্রথম থেকে সাধারণ প্রেম কাহিনির মনে হলেও শেষ দৃশ্যে এসে দেখানো হয়েছে দুই মুখ্য চরিত্র বন্দি এক নাৎজি জার্মান গ্যাস চেম্বারে। দেখা যাচ্ছে অনেক মানুষের সঙ্গে বন্দি দুই তারকা, এবং প্রত্যেকে খানিক বিশুদ্ধ বাতাসের জন্য হাঁসফাঁস করছেন। তখনই একজন চেম্বারের একমাত্র ছোট্ট খোলা জায়গাটিও বন্ধ করে দিলেন। দুই মুখ্য চরিত্রের গল্প গণহত্যার প্রেক্ষাপটে তৈরি, এবং যে ব্যক্তি চেম্বারের জানালা বন্ধ করলেন তাঁর পোশাক থেকে আন্দাজ করা যায় তিনি নাৎজি জার্মানির প্রতিনিধি। টিজারে নেপথ্য কণ্ঠের মাধ্যমে শোনা যায় জাহ্নবী বলছেন যে 'খুব দেরি হওয়ার' আগে বরুণের ভালবাসা তাঁর বুঝে যাওয়া উচিত ছিল। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by prime video IN (@primevideoin)

এই টিজার প্রকাশ্যে আসার পর ট্যুইটারে একদল নেটিজেন তাঁদের ক্ষোভ উগড়ে দেন। এক নেটিজেন লেখেন, 'দাঁড়ান, শেষ দৃশ্যচটা গণহত্যার ইঙ্গিত দিল? কিন্তু একটা প্রেমের গল্পে এই প্রসঙ্গ টানার অর্থ কী? যদি এটা নিয়ে ঠিকভাবে কাজ করা না যায় তাহলে প্রবল সমালোচনার ঝড় বয়ে যাবে। কোনও কিছুই ওই দুঃখজনক ঘটনাক সঙ্গে তুলনা করা যায় না।' অপর একজন লেখেন, 'গ্যাস চেম্বার? নাৎজি জার্মানি?'

 

 

 

 

নাৎজি দল ইউরোপ এবং স্ক্যান্ডিনেভিয়ার প্রধান অঞ্চলগুলির নিয়ন্ত্রণ দখল করার সঙ্গে সঙ্গে এটি পোল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়া এবং ইউরোপের অন্যান্য অঞ্চলে ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণামূলক অপরাধের একটি ঢেউ ছড়িয়ে দেয়। মানব সভ্যতার অন্যতম জঘন্য রক্তাক্ত অপরাধমূলক ঘটনা হচ্ছে প্রায় ৬০ লক্ষ ইউরোপিয়ান ইহুদিদের হত্যাকাণ্ড নাৎজিদের দ্বারা। 

আরও পড়ুন: AI Designed Drug: এই প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে তৈরি হয়েছে ওষুধ! চলছে হিউম্যান ক্লিনিকাল ট্রায়াল

নীতেশ তিওয়ারি, নিখিল মেহরোত্র, পীযূষ গুপ্ত, শ্রেয়স জৈন ও অশ্বিনী আইয়ার তিওয়ারি, এঁরা প্রত্যেকে 'বাওয়াল' ছবির চিত্রনাট্যে সহযোগিতা করেছেন। এই ছবি প্রেক্ষাগৃহে নয়, বরং সরাসরি মুক্তি পাবে ওটিটিতে। ২১ জুলাই অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে এই ছবি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Jeetu-Srijla: জিতুর সঙ্গে সম্পর্কে আপত্তি? পরিবারের থেকে কী পরামর্শ পেলেন সৃজলা?
জিতুর সঙ্গে সম্পর্কে আপত্তি? পরিবারের থেকে কী পরামর্শ পেলেন সৃজলা?
Pawan Kalyan Divorce: বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget