এক্সপ্লোর

AI Designed Drug: এই প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে তৈরি হয়েছে ওষুধ! চলছে হিউম্যান ক্লিনিকাল ট্রায়াল

Artificial Intelligence: এআই বা আর্টিফিশিয়াল ইটেলিজেন্সের সাহায্যে তৈরি হয়েছে ওষুধ। চলছে দ্বিতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল। কোন ওষুধ নির্মাণ করা হয়েছে? কারা সুবিধা পাবেন?

AI Designed Drug: এই প্রথমবারের জন্য ওষুধ (Drugs) তৈরি হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (AI) সাহায্যে। বিশ্বজুড়ে এখন দাপট চলছে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (Artificial Intelligence)। বলা হচ্ছে, প্রযুক্তির এই নতুন দিগন্ত অনেকক্ষেত্রেই মানুষের চাকরি খোয়ানোর অন্যতম কারণ হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজন্সের সাহায্যে দৈনন্দিন জীবনের প্রায় সব কাজই নাকি করে ফেলা যাবে। তবে এআই- এর সাহায্য নিয়ে এর আগে ড্রাগস (এক্ষেত্রে ওষুধ) তৈরি হয়নি। এবার সেই কাজও সম্পন্ন হয়েছে। এমনকি তার হিউম্যান ক্লিনিকাল ট্রায়ালও শুরু হয়েছে বলে খবর। Idiopathic Pulmonary Fibrosis (IPF)- এই ক্রনিক ডিজিজ অর্থাৎ অনেকদিন ধরে স্থায়ী হওয়া রোগের নিরাময়ের জন্য ওষুধ তৈরি হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে। এই রোগ হলে ফুফফুসে দাগ দেখা যায়। 

আইপিএফ আসলে কী

এই রোগের ফলে ফুসফুলের বায়ুথলি বা alveoli-র পার্শ্ববর্তী টিস্যুগুলি ক্ষতিগ্রস্ত হয়। অজানা কারণে আচমকাই এই লাং টিস্যুগুলি মোটা এবং শক্ত হয়ে যায়। তখনই সৃষ্টি হয় আইপিএফ রোগ। দীর্ঘমেয়াদি পর্যায়ে এই অসুখের কারণে ফুসফুসে স্থায়ী দাগ তৈরি হতে পারে। একেই বলা হয় ফাইব্রোসিস। এর ফলে শ্বাস নেওয়ার ক্ষমতা ক্রমশ কমতে থাকে। অর্থাৎ ফুসফুসের কার্যকারিতা কমতে থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অবস্থার অবনতি হয়। আর যদি সঠিক সময়ে চিকিৎসা শুরু না হয় তাহলে চরম পরিণতি হতে পারে। দু থেকে পাঁচ বছরের মধ্যে মৃত্যু পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে কারা ওষুধ নির্মাণ করেছে

হংকংয়ের বায়োটেকনোলজি কোম্পানি Insilico Medicine একটি বিবৃতিতে ঘোষণা করেছে INS018_055- এর oral dosage- এর Phase II ট্রায়াল চলছে চিনে। ১২ সপ্তাহের বেশি সময় ধরে এই ট্রায়াল চলছে চিনে। পরবর্তীতে এই ট্রায়াল আমেরিকা এবং চিনের ৬০ জন মানুষের উপর করা হবে। একবার সাফল্য হলে বৃহত্তর পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা চালু করবে সংস্থা। Insilico Medicine সংস্থার co-CEO এবং Chief Scientific Officer Feng Ren জানিয়েছেন, ফাইব্রোসিস এবং ইনফ্লেমেশনের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রয়েছে INS018_055 ড্রাগের এবং সারা বিশ্বের রোগীদের কাছে এটি একটি নতুন অপশন হতে পারে। 

Insilico Medicine সংস্থা প্রতিষ্ঠাতা এবং co-CEO Alex Zhavoronkov জানিয়েছেন, IPF- এর জন্য এই ড্রাগের দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শুরুর মাধ্যমে বিভিন্ন ওষুধ তৈরির ক্ষেত্রে নতুন মাইলফলক তৈরি হয়েছে। তিনি আরও বলেছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে তৈরি করা ওষুধের ক্রিনিকাল ট্রায়ালের মাধ্যমে রোগীদের ক্ষেত্রে তার কার্যকারিতা কতটা সেটাও খতিয়ে দেখা হবে এবং তার ফলে Generative AI Platform- এ বৈধতা পাওয়া সম্ভব হবে। Zhavoronkov জানিয়েছেন, নতুন এই ড্রাগ (ওষুধ) আবিষ্কারের প্রক্রিয়া শুরু হয়েছিল ২০২০ সালে। এই আশা নিয়ে এআই ভিত্তিক ওষুধ আবিষ্কার করার প্রক্রিয়া শুরু হয়েছিল যে এই নতুন ধরনের ড্রাগ বা ওষুধ বর্তমানের চিকিৎসা জগতের এমন কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারবে যেখানে ওষুধ খুব ধীর গতিতে কার্যকর হচ্ছে। CNBC-র রিপোর্টে বলা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজন্সের সাহায্যে তৈরি ওষুধের ক্ষেত্রে অস্বস্তিকর পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা দিতে পারে।

এর পাশাপাশি জানা গিয়েছে, এই একটি ওষুধ ছাড়া আরও দুটো ওষুধ রয়েছে কোম্পানির তালিকায়, সেগুলিও রয়েছে ক্লিনিকাল পর্যায়ে এবং এগুলিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ভিত্তিক। এর মধ্যে একটি হল Covid-19 Drug, যা রয়েছে ক্লিনিকাল ট্রায়ালের প্রথম পর্যায়ে। অন্যটি হল একটি ক্যান্সার ড্রাগ- একটি USP1 inhibitor যা সলিড টিউমারের চিকিৎসায় কাজে লাগবে। এই ওষুধ সম্প্রতি ক্লিনিকাল ট্রায়াল শুরু করার জন্য FDA অনুমোদন পেয়েছে। বর্তমানে INS018_055- এই ড্রাগের যে সেকেন্ড ফেজ ক্লিনিকাল ট্রায়াল চলছে, তার ফল পাওয়া যাবে আগামী বছর, এমনটাই অনুমান করছেন Zhavoronkov। 

আরও পড়ুন- কতবার দাঁত মাজলে দূরে থাকবে হৃদরোগ? কী বলছে গবেষণা?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Facebook News: কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget