এক্সপ্লোর

Bollywood News: ‘ওর সব ছিনিয়ে নাও কেন?’, নেটিজেনদের রোষে আলিয়া, দীপিকার ক্ষতি করার অভিযোগ

Alia Bhatt-Deepika Padukone: অভিনয়ের জগতে আলিয়ার চেয়ে সিনিয়র দীপিকা। কিন্তু অভিনয় ক্ষমতা হোক বা বক্সঅফিসের রেকর্ড, পরস্পরকে টেক্কা দেন তাঁরা।

মুম্বই: নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। দু’জনই নিজের মতো করে সফল। কিন্তু এই মুহূর্তে তীব্র সংঘাত চোখে পড়ছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং আলিয়া ভট্টকে ঘিরে। তাঁরা নিজেরা সংঘাতে জড়াননি, বরং কার্যতই সম্মুখসমরে নেমে পড়েছেন তাঁদের অনুরাগীরা। দীপিকার অনুরাগীদের দাবি, আলিয়া নায়িকার থেকে একের পর এক জিনিস ছিনিয়ে নিচ্ছেন। যদিও আলিয়ার অনুরাগীরা অভিযোগ মানতে নারাজ। (Bollywood News)

অভিনয়ের জগতে আলিয়ার চেয়ে সিনিয়র দীপিকা। কিন্তু অভিনয় ক্ষমতা হোক বা বক্সঅফিসের রেকর্ড, পরস্পরকে টেক্কা দেন তাঁরা। এই মুহূর্তে তাঁদের অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় পরস্পরকে টেক্কা দিতে ব্য়স্ত। কিন্তু কী এমন ঘটল, যার জন্য এতদূর জল গড়াল? বিতর্কের সূচনা একটি বিজ্ঞাপনকে ঘিরে। আমেরিকার একটি জামাকাপড়ের সংস্থা সম্প্রতি আলিয়াকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করেছেন। শুক্রবারই ওই সংস্থার ‘গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ হিসেবে আলিয়ার নাম ঘোষিত হয়েছে। (Alia Bhatt-Deepika Padukone)

আর তার পর থেকেই আলিয়ার উপর চড়াও হয়েছেন দীপিকার অনুরাগীরা। এর আগে, দীর্ঘদিন ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন দীপিকা। তাঁকে সরিয়ে আলিয়া চুক্তি হাসিল করেছেন বলে অভিযোগ তোলা হচ্ছে। দীপিকাকে সরিয়ে কেন আলিয়াকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হল, ওই সংস্থাকে কৈফেয়ত দিতে হবে বলে দাবি তুলেছেন অনেকে। শুধু তাই নয়, আলিয়া আসলে দীপিকার সবকিছু ছিনিয়ে নিতে চাইছেন বলেও অভিযোগ তোলা হচ্ছে। আলিয়াকে কেউ ‘হিংসুটে’, কেউ আবার ‘হীনম্মন্যতায় ভোগা নায়িকা’ বলে কটাক্ষ করছেন। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alia Bhatt 💛 (@aliaabhatt)

সোশ্যাল মিডিয়ায় একজন আবার লেখেন, ‘দীপিকার থেকে সব কিছু ছিনিয়ে নিচ্ছো তুমি’। অন্য একজন লেখেন, ‘আলিয়া কেন? আমরা দীপিকাকে চাই। দীপিকাকে ফেরত আনতে হবে। আলিয়াকে চাই না’। দীপিকাকে ওই সংস্থার জামাকাপড়ে যত সুন্দর দেখায়, আলিয়াকে ততটা মানাচ্ছে না বলেও দাবি করেন কেউ কেউ। যদিও আলিয়ার অনুরাগীদের দাবি, দুই নায়িকাই নিজেদের মতো করে জনপ্রিয়। তাঁরা নিজেদের যোগ্যতায় কাজ করছেন। তাই একজনের জন্য অন্যকে ছোট করা উচিত নয়।

এ নিয়ে দীপিকা বা আলিয়া, কেউই এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। তবে দুই নায়িকার অনুরাগীদের মধ্যে এই তিক্ততা নতুন কিছু নয়। দীপিকার প্রাক্তন প্রেমিক রণবীর কপূরকে বিয়ে করা নিয়েও কটাক্ষ সইতে হয় আলিয়াকে। এমনকি, ‘গোলিওঁ কি রাসলীলা রামলীলা’, ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবতে’র পর দীপিকার পরিবর্তে সঞ্জয়লীলা বনশালী কেন আলিয়াকে নিয়ে ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ করলে, সেই নিয়েও প্রশ্ন তোলা হয়। যদিও আলিয়া এবং দীপিকা বরাবরই পরস্পরের প্রশংসা করেছেন। এমনকি দীপিকার স্বামী রণবীর সিংহকে নিজের ‘সখী’ বলেও উল্লেখ করেন আলিয়া। তবে নেটিজেনরা সেসবের ধার ধারছেন না এই মুহূর্তে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Koel Mallick: 'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
Dev-Koel: সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
Shakira on Messi: 'কে, কী বলল, তা দিয়ে মানুষকে বিচার করা যায় না', বিশ্বকাপ ফাইনালের আগে শাকিরার মুখে মেসি-বন্দনা
'কে, কী বলল, তা দিয়ে মানুষকে বিচার করা যায় না', বিশ্বকাপ ফাইনালের আগে শাকিরার মুখে মেসি-বন্দনা
Sonam Wangchuk: জলশূন্য হয়ে যাচ্ছে শরীর, সোনম ওয়াংচুককে হাঁটতেও নিষেধ করলেন চিকিৎসকেরা!
জলশূন্য হয়ে যাচ্ছে শরীর, সোনম ওয়াংচুককে হাঁটতেও নিষেধ করলেন চিকিৎসকেরা!

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget