New Song: নতুন ধরনের প্রেমের গল্প বলবে প্রস্মিতার 'আদরে'
New Song Update: এর আগেও প্রস্মিতার গলায় দর্শক একাধিক প্রেমের গান শুনেছেন। সেসব গান মন কেড়েছে শ্রোতাদের। তবে পুরোপুরি ভিন্ন স্বাদের গান 'আদরে'-তে ফুটে উঠেছে এক সরল প্রেমের কাহিনি।

কলকাতা: বাংলা সঙ্গীত দুনিয়ার বেশ পরিচিত নাম প্রস্মিতা পাল (Prashmita Paul)। এবার তাঁর কণ্ঠে মুক্তি পেল নতুন প্রেমের গান (romantic song)। নাম 'আদরে' (Adore)। গানের নাম ও ভাব দুইই আদুরে, যেন মিলেমিশে একাকার।
প্রেমের ছোঁয়ায় আদরে
মুক্তি পেল প্রস্মিতা পালের কণ্ঠে নতুন গান 'আদরে'। এই গানে মিলবে প্রেমের নতুন ছোঁয়া। এর আগেও প্রস্মিতার গলায় দর্শক একাধিক প্রেমের গান শুনেছেন। সেসব গান মন কেড়েছে শ্রোতাদের। তবে পুরোপুরি ভিন্ন স্বাদের গান 'আদরে'-তে ফুটে উঠেছে এক সরল প্রেমের কাহিনি।
গানটির ভিডিও পরিচালনা করেছেন পরিচালক সায়ন বাসু। গানটি লিখেছেন, সুর দিয়েছেন গায়িকা স্বয়ং। অভিনয় করেছেন অভিনেতা সুরজিৎ মাইতি ও প্রান্তিকা দাস। শিল্পী প্রস্মিতার কথায়, 'এটি একটি মিষ্টি প্রেমের গল্প। সায়ন বাসুর সঙ্গে এর আগেও কাজ করেছি আমি। কিন্তু এই কাজের অভিজ্ঞতা পুরোপুরি আলাদা। খুব আনন্দ করে কাজটা করেছি।'
গানটির শ্যুটিং হয়েছে কলকাতা শহরের বিভিন্ন জায়গায়। গানের ভিডিওতে অভিনয়ও করেছেন শিল্পী প্রস্মিতা পাল। গানটি মুক্তি পেয়েছে এসএসথ্রি এন্টারটেইনমেন্ট-এর ব্যানারে।
আরও পড়ুন: Ranbir Kapoor: আলিয়া নয়, শ্রদ্ধার সঙ্গে ঘনিষ্ঠ রণবীর, ভাইরাল ছবিতে ঘুম উড়ছে নেটপাড়ার
প্রেমের গান তো হল। আর গায়িকার জীবনে প্রেম? এর আগে এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে প্রস্মিতা তাঁর পুজোর প্রেমের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন। পুজোর প্রেম নিয়ে গায়িকা বলেন, 'পুজোয় প্রেম কার আসেনি? যদিও পুজোয় প্রেম করতে গিয়ে আমার জন্য আমার দিদি বাড়িতে কেস খেয়েছিল। কারণ দিদির বন্ধুর সঙ্গেই আমি চুটিয়ে প্রেম করছিলাম। দুর্গাবাড়িতেই আমাদের প্রেম শুরু। এবার আমার বাড়ির লোক দেখেনি, কিন্তু দিদির বাড়ির লোক ব্যাপারটা দেখে নেন। ফলে ও প্রচণ্ড বকাঝকা খেয়েছিল। গোটা পুজোয় ওকে আর বাড়ি থেকে বেরোতেই দেওয়া হয়নি। গোটা পুজোটা মাটি হয়ে গিয়েছিল।
Before You Go
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা





















