এক্সপ্লোর

বিয়ের আগে মন্দিরে যাওয়ার পথে রূপান্তরকামীদের আশীর্বাদ নিলেন আদিত্য নারায়ণ, ভিডিও ভাইরাল

বলিউডের জনপ্রিয় গায়ক আদিত্য নারায়ণ গাঁটছড়া বাঁধলেন তাঁর দীর্ঘদিনের বান্ধবী শ্বেতা অগ্রবালের সঙ্গে। মুম্বইয়ের জুহুর ইসকন মন্দিরে পরিবারের লোকজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে মনোরম অনুষ্ঠানে চার হাত এক হল।

মুম্বই:   বলিউডের জনপ্রিয় গায়ক আদিত্য নারায়ণ গাঁটছড়া বাঁধলেন তাঁর দীর্ঘদিনের বান্ধবী শ্বেতা অগ্রবালের সঙ্গে। মুম্বইয়ের জুহুর ইসকন মন্দিরে পরিবারের লোকজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে মনোরম অনুষ্ঠানে চার হাত এক হল। এই তারকা জুটির বিয়ের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এরইমধ্যে বিশেষ একটি ভিডিও নজর কেড়ে নিয়েছে। ভিডিওতে আদিত্যকে ইসকন মন্দিরে যাওয়ার পথে রূপান্তরকামীদের আশীর্বাদ নিতে দেখা দিয়েছে। এই ভিডিওটি তাঁর অনুরাগীদের মন ছুঁয়ে গিয়েছে। বিয়ের আগে রূপান্তরকামীদের আশীর্বাদ নিয়ে মন্দিরে যান আদিত্য। সেখানেই শ্বেতার সঙ্গে বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হয়। ভিডিওতে আদিত্য নারায়ণকে একটি গাড়িতে বসে থাকতে দেখা গিয়েছে। বিয়ের অনুষ্ঠানের জন্য তিনি যাচ্ছিলেন ইসকন মন্দিরে। রাস্তায় যানজটে আটকে তাঁর গাড়ি থমকে যায়। গাড়ি থামতেই দেখা যায়, একদল রূপান্তরকামী এগিয়ে আসছেন তাঁর দিকে। তাঁরা গাড়ির সামনে এগিয়ে এসে বরকে তাঁর দাম্পত্যজীবনের শুভকামনা জানাতে দেখা গেল। ভিডিওতে দেখা গিয়েছে, তাঁরা আদিত্যকে আশীর্বাদ করছেন।
বলিউডের সঙ্গীত শিল্পী আদিত্য  ও অভিনেত্রী শ্বেতা অগ্রবালের বিয়ের অনুষ্ঠানের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। মঙ্গলবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁরা।
বিয়ের খবর নিয়ে দুজনেই বেশ কিছুদিন আলোচনার কেন্দ্রে ছিলেন। এবার তাঁদের বিয়ের ছবি সামনে এসেছে। ছবিগুলিতে দুজনকেই নজরকাড়া দেখিয়েছে।উল্লেখ্য, বিয়ের আগে দীর্ঘ ১০ বছর একে অপরের সঙ্গে সম্পর্ক ছিল শ্বেতা ও আদিত্যর।তাঁরা একে অপরকে প্রায় ১২ বছর ধরে জানেন। আদিত্য ও শ্বেতার আলাপ-পরিচয় তাঁর বলিউডে প্রথম ছবি শাপিত-এর সেটে। ছবিতে দুজনে পরস্পরের বিপরীতে অভিনয় করেছেন। দেখতে দেখতে ১০টা বছরে পেরিয়ে গিয়েছে তাঁদের প্রেম। তবে তাতে ওঠাপড়া ছিল, জানিয়েছেন আদিত্য। তিনি আগের এক সাক্ষাত্কারে বলেছেন, প্রতিটি সম্পর্কের মতো আমরাও গত দশ বছরে অনেক উত্থান-পতন দেখেছি। বিয়েটা এখন আমাদের কাছে এখন আনুষ্ঠানিকতা মাত্র। আশা করছি বিয়েটা নভেম্বর বা ডিসেম্বরেই সম্পন্ন হবে। আমার বাবা-মা শ্বেতাকে জানে, খুব পছন্দও করে। আমি খুশি যে, ওর মধ্যে নিজের চিরদিনের সঙ্গীকে খুঁজে পেয়েছি।

সেরা শিরোনাম

Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Imran Khan in CJP Protest: CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
মৃত্যুর ঠিক আগে কী হয়েছিল নানা পাটেকরের? পোস্টমর্টেম রিপোর্টে কী ছিল? চিকিৎসক বলছেন...
মৃত্যুর ঠিক আগে কী হয়েছিল নানা পাটেকরের? পোস্টমর্টেম রিপোর্টে কী ছিল? চিকিৎসক বলছেন...

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget