এক্সপ্লোর

Sauraseni-Nikhil: সৌরসেনীর জন্মদিনে নিখিলের বিশেষ পোস্ট, উস্কে দিল সম্পর্কের জল্পনা

Sauraseni Maitra: নিখিল জৈন পেশায় ব্যবসায়ী। তাঁর ব্র্যান্ডের নতুন মুখ সৌরসেনী স্বয়ং। সম্প্রতি তাঁদের নতুন পোশাকের উদ্বোধনের পূর্বে তার ফটোশ্যুট সারেন দুজনে।

কলকাতা: সৌরসেনী মৈত্র (Sauraseni Maitra) ও নিখিল জৈন (Nikhil Jain)। টলিপাড়ায় তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন নেহাত কম নয়। ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) একাধিক ঘনিষ্ঠ সূত্রে খবর তাঁদের মধ্যে সম্পর্ক আরও ঘনীভূত। আর সেই জল্পনাই আরও উস্কে দিল সৌরসেনীর জন্মদিনে (Happy Birthday Sauraseni) নিখিলের পোস্ট। 

সৌরসেনীর জন্মদিনে নিখিলের পোস্ট, টলিপাড়ায় জোর গুঞ্জন

ফের কি নতুন সম্পর্কের হদিশ পেতে চলেছে টলিউড? ১৩ এপ্রিল, সৌরসেনী মৈত্রর জন্মদিন। রাত ১২টা বাজার খানিক পরই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নায়িকার সঙ্গে এক অদেখা ছবি পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানালেন নুসরত জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈন।

নিখিল জৈন পেশায় ব্যবসায়ী। তাঁর ব্র্যান্ডের নতুন মুখ সৌরসেনী স্বয়ং। সম্প্রতি তাঁদের নতুন পোশাকের উদ্বোধনের পূর্বে তার ফটোশ্যুট সারেন দুজনে। সূত্রের খবর, সেই শ্যুটিংয়ের সময়েই নাকি একে অপরের কাছাকাছি এসেছেন তাঁরা। তবে নিজেদের মুখে কখনওই কিছু স্বীকার করেননি কেউ। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sauraseni Maitra (@sauraseni1)

এদিনের পোস্টে দেখা যায় নতুন কালেকশন লঞ্চের পার্টি থেকে একটি ছবি পোস্ট করেছেন নিখিল। একে অপরের দিকে তাকিয়ে খিলখিলিয়ে হাসছেন তাঁরা। ক্যাপশনে লিখলেন, 'শুভ জন্মদিন সৌরসেনী। চিরকাল এভাবেই হাসতে থাকো।' সেই সঙ্গে লিখলেন, 'খালি অন্ধকার থেকে সাবধানে'...। ফলে তাঁদের মধ্যে সম্পর্কের সমীকরণ এখন কেমন তা নিয়ে ফের জল্পনা তুঙ্গে।


Sauraseni-Nikhil: সৌরসেনীর জন্মদিনে নিখিলের বিশেষ পোস্ট, উস্কে দিল সম্পর্কের জল্পনা

আরও পড়ুন: Sanjay Dutt: শ্যুটিং সেটে আহত হওয়ার খবর অস্বীকার, 'ভাল আছি', ট্যুইট সঞ্জয় দত্তের

প্রসঙ্গত, এবার ওয়েব সিরিজে দেখা যাবে 'বার্থডে গার্ল' সৌরসেনী মৈত্রকে। সিরিজের নাম 'অমৃতের সন্ধানে-দ্য বেনারস চ্যাপ্টার' (Amriter Sandhane - The Banaras Chapter)। সৌরসেনীর সঙ্গে দেখা যাবে দেবাশীষ মণ্ডল (Debashish Mondal) ও চন্দন রায় সান্যালকে (Chandan Roy Sanyal)। বাংলা নববর্ষে ওয়েব প্ল্যাটফর্ম 'আড্ডা টাইমস' (Addatimes)-এ মুক্তি পাবে নতুন এই ওয়েব সিরিজ। পরিচালনা করেছেন অভিনন্দন দত্ত। বাংলা নববর্ষকে মাথায় রেখেই মুক্তির পরিকল্পনা করা হয়েছে ৮ এপিসোডের এই ওয়েব সিরিজটির। ১৪ তারিখ থেকে 'আড্ডা টাইমস'-এ দেখা যাবে এই সিরিজটি। 

প্রসঙ্গত, সম্প্রতি মালিকানা বদল হয়েছে বাংলা ওটিটি প্ল্যাটফর্ম 'আড্ডা টাইমস'-এর। ২০১৬ সালে শুরু হয়েছিল 'আড্ডা টাইমস'-এর যাত্রা। এই প্ল্যাটফর্মে কনটেন্টের সংখ্যাও ছিল সীমিত। ওটিটি প্ল্যাটফর্মকে নতুনভাবে সাজাতেই কি এই মালিকানা বদলের সিদ্ধান্ত? সুরিন্দর ফিল্মসের (Surindar Films)-এর কর্ণধার নিসপাল সিং রানে (Nishpal Singh Rane) বলছেন, 'আঞ্চলিক এবং গোটা দেশে ছবি ও ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করি আমরা। বর্তমান পরিস্থিতিতে বিনোদন দুনিয়ায় ওটিটি প্ল্যাটফর্মের গুরুত্ব ভীষণভাবে বৃদ্ধি পেয়েছে। সেই কারণেই 'আড্ডা টাইমস'-এর মালিকানা হাতে নেওয়ার সিদ্ধান্ত।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget