এক্সপ্লোর

Nitin Desai Death: অর্থকষ্ট? নিজের স্টুডিওতে ঝুলন্ত দেহ উদ্ধার দেবদাস, লগান-এর আর্ট ডিরেক্টরের

Nitin Desai Suicide: এখনও পর্যন্ত অজানা পরিচালকের আত্মহত্যার কারণ। কিন্তু শোনা যাচ্ছে, বেশ কিছুদিন ধরে অর্থকষ্টে ভুগছিলেন তিনি। তবে সেটাই তাঁর আত্মহত্যার কারণ কি না তা এখনও জানা যায়নি।

মুম্বই: মাত্র ৫৮ বছর বয়সে প্রয়াত 'লগান' (Lagaan), 'দেবদাস' (Devdas), 'লাগে রহো মুন্না ভাই' (Lage Raho Munna Bhai)-এর শৈল্পিক পরিচালক নীতিন চন্দ্রকান্ত দেশাই (Nitin Chandrakant Desai)। তবে অসুস্থতা নয়, প্রথম পাওয়া খবর অনুযায়ী, আত্মহত্যা করেছেন খ্যাতনামা এই পরিচালক, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি পুলিশ। মুম্বইয়ের অদূরে নিজের কারজাতের স্টুডিওতে বুধবার সকালে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে। আজ সকালে, আর্ট ডিরেক্টরকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয় সহকারীরা।

এখনও পর্যন্ত অজানা আর্ট ডিরেক্টরের আত্মহত্যার কারণ। কিন্তু শোনা যাচ্ছে, বেশ কিছুদিন ধরে অর্থকষ্টে ভুগছিলেন তিনি। তবে সেটাই তাঁর আত্মহত্যার কারণ কি না তা এখনও জানা যায়নি। শৈল্পিক পরিচালকের জন্ম দাপোলিতে। হিন্দি ও মারাঠি ছবিতে কাজের জন্য মূলত পরিচিত তিনি। 'হাম দিল দে চুকে সনম' (Hum Dil De Chuke Sanam) (1999), 'লগান' (Lagaan) (2001), 'দেবদাস' (Devdas) (2002), যোধা আকবর (Jodhaa Akbar) (2008), এবং প্রেম রতন ধন পায়ো (Prem Ratan Dhan Payo) (2015)-র মতো ছবিতে কাজ করে তিনি নজর কেড়েছিলেন। 

২০ বছরের কেরিয়ারে, আশুতোষ গোয়ারিকর (Ashutosh Gowarikar), বিধু বিনোদ চোপড়া (Vidhu Vinod Chopra), রাজকুমার হিরানি (Rajkumar Hirani) ও সঞ্জয় লীলা বনশালি (Sanjay Leela Bhansali)-র মতো প্রখ্যাত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি। কেবলমাত্র আর্ট ডিরেক্টর নয়, প্রযোজনার কাজও সামলেছেন নীতিন দেশাই। 

একাধিক পিরিয়ড ছবির সেট বানিয়ে তিনি নজর কেড়েছিলেন। কেবল বড়পর্দায় নয়, ছোটপর্দার জন্যও একাধিক সেট তৈরি করেছিলেন নীতিন। 'স্লামডগ মিলিওনিয়ার' ছবির জন্য কোন বনেগা ক্রোড়পতির একটি সেট ও তাজমহলের ভিতরের একটি সেট তৈরি করেছিলেন তিনি। 

অভিনেতা হিসেবেও কাজ করেছিলেন তিনি। 'হাম সব এক হ্যায়', 'দাউদ: দৌড়ে মজা', 'হ্যালো জয় হিন্দ', 'বালগন্দর্ব'-র মতো ছবিতে অভিনয় করেছিলেন তিনি। 'হ্যালো জয় হিন্দ' ছবিতে পরিচালক হিসেবেও কাজ করেছিলেন তিনি। পরিচালক হিসেবে তিনি কাজ করেছেন 'অজিন্তা' ছবিতেও। প্রযোজক হিসেবে তিনি 'রাজা শিবছত্রপতি' ও 'ট্রাকভর স্বপ্না'- ছবিতে কাজ করেছেন।

শিল্প নির্দেশক হিসেবে 'পারিন্দা', '১৯৪২: একটি প্রেমের গল্প', 'আ গালে লগ জা', 'দ্রোহ কাল', 'ওহ ডার্লিং! ইয়ে হ্যায় ইন্ডিয়া', 'ডন', 'সালাম বোম্বে!', 'মুন্নাভাই এমবিবিএস'-এর মতো বহু ছবিতে শৈল্পিক নির্দেশকের কাজ করেছেন তিনি।

আরও পড়ুন: Garh Kundar Fort: দুর্গে ঢুকে আর ফেরেনি বরযাত্রীর দল, ব্যোমকেশের শ্যুটিং হওয়া গড়কুণ্ডার ফোর্ট ভূতুড়ে?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget