এক্সপ্লোর

বিচ্ছেদ নিয়ে জল্পনা বাড়িয়ে ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করলেন নুসরত-নিখিল

নুসরত জাহান-নিখিল জৈনের সম্পর্কে কি সত্যিই ভাঙন ধরেছে? টলিপাড়ায় কয়েকদিন ধরেই সেই গুঞ্জন চলছে। জল্পনা আরও বাড়ল রবিবার। জানা গেল, ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করে দিয়েছেন নুসরত ও নিখিল।

কলকাতা: নুসরত জাহান-নিখিল জৈনের সম্পর্কে কি সত্যিই ভাঙন ধরেছে? টলিপাড়ায় কয়েকদিন ধরেই সেই গুঞ্জন চলছে। জল্পনা আরও বাড়ল রবিবার। জানা গেল, ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করে দিয়েছেন নুসরত ও নিখিল। টলিপাড়ায় কান পাতলে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, নুসরত ও নিখিলের সম্পর্কে ফাটল ধরেছে। এই জল্পনা আরও কিছুটা বাড়িয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে একটি স্ক্রিনশট। যেখানে দেখা যাচ্ছে, ইনস্টাগ্রামে একে অপরকে ইতিমধ্যেই আনফলো করে দিয়েছেন এই দম্পতি। আর তাতেই আরও জোরদার হয়েছে নুসরত-নিখিলের বিয়ে ভাঙার গুঞ্জন। কিছুদিন আগেই সহ অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সাংসদ, অভিনেত্রীর রাজস্থান বেড়াতে যাওয়ার খবরে নুসরত-নিখিলের সম্পর্ক ভাঙার গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও যশ বা নুসরত কেউই নিজেদের ইনস্টাগ্রাম পেজে একে অপরের সঙ্গে রাজস্থান ভ্রমণের ছবি পোস্ট করেননি। তবে তাঁদের ফ্যান পেজের মাধ্যমে ছড়িয়ে পড়ে নুসরত-যশের আজমেঢ় শরিফে যাওয়ার ছবি ও ভিডিও। আর তাতেই ছড়ায় যশের সঙ্গে প্রেম, আর নিখিলের সঙ্গে নুসরতের বিয়ে ভাঙার খবর। আর এবার সোশ্যালে ছড়িয়ে পড়ল ইনস্টাগ্রামে নুসরত-নিখিলের একে অপরকে আনফলো করার স্ক্রিনশট। ২০১৯ এর ১৯ জুন সাত পাকে বাঁধা পড়েছিলেন নিখিল ও নুসরত। সেই সময়ে দুজনের বিয়ে ছিল টলিপাড়ার চর্চার বিষয়। রিসেপশনে প্রায় গোটা টলিউড উপস্থিত ছিল। তার পরে দুজনেই সোশ্যাল মিডিয়ায় একের পরে এক অন্তরঙ্গ ছবি দিয়ে কাপল গোল তৈরি করেছিলেন। পরে অবশ্য দুজনের সেই সম্পর্কে চিড় ধরে বলে খবর। এমনকী, নুসরত একবার অতিরিক্ত ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর জল্পনা ছড়ায় যে, নিখিলের সঙ্গে মনোমালিন্যের জেরেই অভিনেত্রী এমন কাণ্ড ঘটিয়েছেন। পরে অবশ্য সমস্ত জল্পনা উড়িয়ে ফের একসঙ্গে দেখা যায় দুজনকে। এবার নতুন করে তাঁদের সম্পর্কে চিড় ধরার খবরে সরগরম টলিউড। গত ৮ জানুয়ারি ছিল সাংসদ, অভিনেত্রী নুসরত জাহানের জন্মদিন। শোনা যাচ্ছে, নুসরতের জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন না নিখিল। তবে বন্ধু যশ দাশগুপ্ত সেখানে উপস্থিত হয়েছিলেন। এবার একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করার খবরে সম্পর্ক নিয়ে নতুন প্রশ্ন তুলে দিলেন নুসরত-নিখিল।

সেরা শিরোনাম

Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Govinda-Sunita Controversy: বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget