এক্সপ্লোর

'তুমি আমাকে চাও, আমিও তোমায়', প্রেমের স্বীকারোক্তি নুসরতের

সোশ্যাল মিডিয়ায় ছোট্ট সুরেলা রিল ভিডিও পোস্ট করলেন নুসরত। ক্যাপশানে রইল প্রেমের ছোঁয়া।

কলকাতা: আয়নার সামনে বসে নুসরত জাহান। তাঁর মুখে মেকআপ করতে ব্যস্ত এক শিল্পী। অপরজন ব্যস্ত তাঁর কেশসজ্জায়। আি নায়িকা? তিনি ব্যস্ত রিল ভিডিও করতে। সোশ্যাল মিডিয়ায় ছোট্ট সুরেলা রিল ভিডিও পোস্ট করলেন নুসরত। ক্যাপশানে রইল প্রেমের ছোঁয়া। 

আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও পোস্ট করেন নুসরত। সেখানে তাঁর মুখে মেকআপ করতে ব্যস্ত এক শিল্পী। অপরজন ব্যস্ত তাঁর চুলকে সাজিয়ে দিতে। তারপরেই ছোট্ট হ্যান্ডফ্যানে ক্যামেরা ঢেকে ফেলছেন অভিনেত্রী। আড়াল সরলেই দেখা যাচ্ছে, সম্পূর্ণ তৈরি নায়িকা নুসরত। ঝলমল করছে তাঁর চোখের আইশ্যাডো। চমক রয়েছে কেশসজ্জাতেও। ছোট্ট এই ভিডিওর ক্যাপশানে নুসরত লিখছেন, 'তুমি আমায় চাও, আমিও তোমাকেই চাই'

অন্যদিকে অক্টোবরের ১ তারিখে জি ফাইভে মুক্তি পাচ্ছে যশ দাশগুপ্ত, নুসরত জাহান ও মিমি চক্রবর্তী অভিনীত ছবি 'এসওএস কলকাতা'।

নিখিল জৈনের সঙ্গে সম্পর্ক থাকাকালীনই এই ছবির শ্যুটিং করেছিলেন নুসরত। অভিনেত্রী জানিয়েছেন, এই ছবিতে তাঁর চরিত্র একেবারে পাশের বাড়ির মেয়ের। আত্মবিশ্বাসী ও এমন কঠিন চরিত্রে অভিনয় আগে কখনও করেননি বলেই জানিয়েছেন নুসরত। অন্যদিকে এই ছবিতে রয়েছেন তাঁর প্রিয় বন্ধু মিমি চক্রবর্তীও। ইন্ডাস্ট্রিতে মিমি নুসরতের বন্ধুত্ব ঈর্ষণীয়। একে অপরে 'বোনুয়া' বলে সম্মোধন করেন তাঁরা। ছবির পরিচালনা করছেন আয়ুষ্মান প্রত্যুষ।

নতুন মাতৃত্ব কেমন উপভোগ করছেন নুসরত? সেই প্রশ্নের উত্তরে নায়িকা জানিয়েছিলেন, অন্যান্য সমস্ত নবজাতকেই মতোই ঈশান রাত জাগছে। আর তাই রাতের ঘুম উড়েছে নায়িকারও। তবে আপাতত ডায়েট ছেড়েছেন ফিটনেস ফ্রিক নুসরত? তাঁর কথায়, 'আমি আমার বাচ্চাকে খাওয়াচ্ছি। এখন ডায়েট মেনে চলার কোনও প্রশ্নই ওঠে না।' নুসরতকে প্রশ্ন করা হয়েছিল মাতৃত্বের পরের শারিরীক পরিবর্তন নিয়েও। হাসতে হাসতে নায়িকা উত্তর দিয়েছিলেন, 'এইসব ভাবলে তিনি মাতৃত্বকে উপভোগই করতে পারবেন না। আর তাই এইসব ভাবা তিনি ছেড়ে দিয়েছেন। অতএব স্পষ্ট, আপাতত ছোট্ট ঈশানই নুসরতের ধ্যানজ্ঞান। এই মুহূর্তে কোনও বড় কাজে হাত দেবেন না বলেও জানিয়েছেন তিনি।

সেরা শিরোনাম

Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget