এক্সপ্লোর

'কথা দেওয়া ছিল', যশের পুরনো ভালোবাসা ফিরে পাবেন মধুমিতা?

কাজে মগ্ন যশ। তাঁর দিকে কফি এগিয়ে দিচ্ছেন মধুমিতা। রাগ, অভিমান, তারপর আদর, পর্দায় জমজমাট 'যশমিতা' রসায়ন। ছোট্ট ঝলকেও ভরপুর প্রেম।

কলকাতা: কাজে মগ্ন যশ। তাঁর দিকে কফি এগিয়ে দিচ্ছেন মধুমিতা। রাগ, অভিমান, তারপর আদর, পর্দায় জমজমাট 'যশমিতা' রসায়ন। ছোট্ট ঝলকেও ভরপুর প্রেম। প্রকাশ্যে এল যশ দাশগুপ্ত ও মধুমিতা সরকারের নতুন মিউজিক ভিডিও 'ও মন রে'-র প্রথম ঝলক। অপেক্ষা আর কয়েকটা দিনের।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করছেন যশ ও মধুমিতা। সঙ্গে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, 'ফিরে পাওয়া যায় কি সত্যিকারের ভালোবাসা?'

একসঙ্গে ছবি দেখেই শুরু হয়েছিল জোর গুঞ্জন। অনেকেই ভেবেছিলেন, ফের বড়পর্দায় দেখা যাবে 'যশমিতা'-র ম্যাজিক। অবশেষে ঘোষণা। ছবি নয়, নতুন মিউজিক ভিডিওর জন্য ফের জুটি বাঁধছেন ছোটপর্দার ‘অরণ্য সিংহ রায়' আর 'পাখি ঘোষ দস্তিদার’। এসভিএফের ব্যানারে বাবা যাদবের পরিচালনায় মুক্তি পাবে তাঁদের এই নতুন কাজ। 'ও মন রে' গানে মজবেন, ভাসবেন, প্রেম করবেন যশ দাশগুপ্ত ও মধুমিতা সরকার।

যশ মধুমিতার এই নতুন মিউজিক ভিডিও দৃশ্যতই ভীষণ সুন্দর হবে বলে দাবি প্রযোজনা সংস্থার। ভিডিওর পরিচালক হিসাবে রয়েছেন বাবা যাদব। ভিডিওর সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন সৌমিক হালদার। গানটি গেয়েছেন বাংলাদেশের গায়ক তনবীর ইভান। এটাই তাঁর প্রথম মিউজিক ভিডিও হতে চলেছে। ২ অগাস্ট শুরু হয়েছিল এই মিউজিক ভিডিওর শ্যুটিং। আগামী ১৫ অগাস্ট মুক্তি পাবে নতুন মিউজিক ভিডিও।

'চিনি'-র সাফল্যের পর ভালো কাজের অপেক্ষায় ছিলেন মধুমিতা। অন্যদিকে নির্বাচনী লড়াই সেরে ফের বিনোদন জগতেই মন দিয়েছেন যশ। ভালো কাজ পেলে করতে আগ্রহী তিনিও। এই জুটির ফ্যানবেসের কথা মাথায় রেখেই মিউজিক ভিডিওর জন্য যশ ও মধুমিতাকেই বেছে নেওয়ার কথা ভেবেছে এসভিএফ।

সম্প্রতি প্রযোজনা সংস্থার কর্ণধার মহেন্দ্র সোনি কেবল যশ-মধুমিতার একটি ছবি ট্যুইট করেছিলেন। তাতে লেখা, 'সামথিং ইজ কুকিং' অর্থাৎ, কিছু একটা রান্না হচ্ছে। ছবিতে দেখা গিয়েছিল, এসভিএফের অফিসে হাজির হয়েছেন যশ-মধুমিতা। মধুমিতার পরনে রিপট জিনস আর হলুদ-কালো টপ। অন্যদিকে যশের পরণে কার্টুনি আঁকা টি-শার্ট আর জিনস। এই ছবিটি ছড়িয়ে পড়েছে অভিনেতা-অভিনেত্রীদের ফ্যানপেজে। প্রিয় জুটিকে একসঙ্গে ফের দেখতে পাওয়ার খবরে খুশি অনুরাগীরা।

সেরা শিরোনাম

Bengal T20: বৃষ্টিতে পণ্ড উৎসব, ইডেনের মন জিতলেন রূপম ইসলাম, ফাইনালের প্রাপ্তি শুধু ফসিলস
বৃষ্টিতে পণ্ড উৎসব, ইডেনের মন জিতলেন রূপম ইসলাম, ফাইনালের প্রাপ্তি শুধু ফসিলস
Prosenjit Chatterjee: 'আজ আমি নিজেও একজন বাবা, তাই বুঝতে পারি...', 'ফাদার্স ডে'-তে প্রসেনজিতের খোলা চিঠিতে বললেন মনের কথা
'আজ আমি নিজেও একজন বাবা, তাই বুঝতে পারি...', 'ফাদার্স ডে'-তে প্রসেনজিতের খোলা চিঠিতে বললেন মনের কথা
Ujaan Ganguly: পরিচালনায় পা রাখছেন কৌশিক-পুত্র উজান, তাঁর প্রথম পরিচালিত সিনেমায় অভিনয় করেছিলেন রাহুলও!
পরিচালনায় পা রাখছেন কৌশিক-পুত্র উজান, তাঁর প্রথম পরিচালিত সিনেমায় অভিনয় করেছিলেন রাহুলও!
Loknath Dey Exclusive: কখনও রিহার্সাল মিস করি না, মঞ্চ আমার স্বস্তির জায়গা, ক্যামেরার সামনে আসাটা তো দুর্ঘটনা: লোকনাথ দে
কখনও রিহার্সাল মিস করি না, মঞ্চ আমার স্বস্তির জায়গা, ক্যামেরার সামনে আসাটা তো দুর্ঘটনা: লোকনাথ দে

ভিডিও

Aroop Biswas:
Shankar Ghosh on WB Budget 2026:
Shankar Ghosh on West Bengal Budget 2026:
Suvendu Adhikari: '৫০০০ কোটি টাকা বরাদ্দ থাকবে, যাঁরা কর্মসংস্থান তৈরিতে কাজ করবে',বললেন মুখ্যমন্ত্রী
WB Budget 2026: 'একটা দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন করাই আমাদের লক্ষ্য', বললেন অর্থমন্ত্রী | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
দুর্গাপুজো নিয়ে বিরাট পরিকল্পনা বিজেপি সরকারের, রাজ্যে এবার 'শক্তিপীঠ সার্কিট', বড় ঘোষণা বাজেটে
দুর্গাপুজো নিয়ে বিরাট পরিকল্পনা বিজেপি সরকারের, রাজ্যে এবার 'শক্তিপীঠ সার্কিট', বড় ঘোষণা বাজেটে
West Bengal Budget 2026: উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০,০০০ টাকা, বাজেটে বড় ঘোষণা রাজ্য়ের
উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০,০০০ টাকা, বাজেটে বড় ঘোষণা রাজ্য়ের
Narendra Modi: প্রধানমন্ত্রীর হাতে তিন যুদ্ধজাহাজের উদ্বোধন কলকাতায়, আজই আন্দামান রওনা দেবে ২টি যুদ্ধজাহাজ
প্রধানমন্ত্রীর হাতে তিন যুদ্ধজাহাজের উদ্বোধন কলকাতায়, আজই আন্দামান রওনা দেবে ২টি যুদ্ধজাহাজ
West Bengal Budget: মাসে ৩ হাজার টাকা থেকে সরকারি চাকরি, পিঙ্ক কার্ডে একাধিক সুবিধা, মহিলাদের জন্য ঢালাও বরাদ্দ বাজেটে, কী কী সুবিধা পাবেন?
মাসে ৩ হাজার টাকা থেকে সরকারি চাকরি, পিঙ্ক কার্ডে একাধিক সুবিধা, মহিলাদের জন্য ঢালাও বরাদ্দ বাজেটে, কী কী সুবিধা পাবেন?
BJP Government Budget: রাজ্যে মদের দোকান নিয়ে বড় ঘোষণা বিজেপি সরকারের! জারি হল কঠোর নিয়ম
রাজ্যে মদের দোকান নিয়ে বড় ঘোষণা বিজেপি সরকারের! জারি হল কঠোর নিয়ম
West Bengal Budget 2026: রাজ্যের ব্যবসায়ীদের জন্য জরুরি ঘোষণা বাজেটে, কোন আইন আনার কথা বললেন অর্থমন্ত্রী ?
রাজ্যের ব্যবসায়ীদের জন্য জরুরি ঘোষণা বাজেটে, কোন আইন আনার কথা বললেন অর্থমন্ত্রী ?
West Bengal Budget : শুধু মহিলা, যুবা নয় ! বয়স্কদের ভাতায় বিরাট লাফ, বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর
শুধু মহিলা, যুবা নয় ! বয়স্কদের ভাতায় বিরাট লাফ, বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনায় ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ, রাজ্য বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনায় ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ, রাজ্য বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর
Embed widget