এক্সপ্লোর

Oppenheimer: 'ওপেনাইমার' ছবিতে বাড়তি আর কোনও দৃশ্য নেই, বলছেন কিলিয়ান মার্ফি

Cillian Murphy: কিলিয়ান মার্ফি আরও বলেছেন, 'নোলানের বাকি সমস্ত ছবিগুলির মতোই এই 'ওপেনহাইমার'। এখানে বেশি ফুটেজ নেওয়া হয়নি। ঠিক যতটা চিত্রনাট্য, ততটাই ছবি'

নয়াদিল্লি: 'ওপেনহাইমার' (Oppenheimer) ছবির কোনও মুছে যাওয়া দৃশ্য দেখতে পাবেন না দর্শকেরা, অনুরাগীদের উদ্দেশে স্পষ্ট বার্তা অভিনেতা কিলিয়ান মার্ফি (Cillian Murphy)-র। তিনি আরও জানান, এই ছবির পরিচালক অর্থাৎ ক্রিস্টোফার নোলান (Christopher Nolan) ভীষণ ভালভাবে ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করেছেন। এই ছবির আর কোনও বিশেষ ফুটেজও নেই যেটা দর্শকেরা পরবর্তীতে দেখবার প্রত্যাশা রাখবেন।

কিলিয়ান মার্ফি আরও বলেছেন, 'নোলানের বাকি সমস্ত ছবিগুলির মতোই এই 'ওপেনহাইমার'। এখানে বেশি ফুটেজ নেওয়া হয়নি। ঠিক যতটা চিত্রনাট্য, ততটাই ছবি। তিনি শ্যুটিং করতে করতে কখনও ছবি বদলানোর চেষ্টা করেননি।' এর আগে, ২০১২ সালে দেওয়া একটি সাক্ষাৎকারে নোলান জানিয়েছিলেন, তাঁর ছবিতে সাধারণত কোনও বাড়তি ফুটেজ থাকে না। কারণ তিনি মনে করেন, যে দৃশ্য ছবিতে থাকবে না, কষ্ট করে তা শ্যুটিং করা বৃথা। তাই কোনও জায়গায় সংশয় থাকতে তিনি তা কাগজে এঁকে পরিকল্পনা করে নেওয়ার চেষ্টা করেন। তাঁর ছবিতে এই কারণেই সাধারণত কোনও বাড়তি ফুটেজ থাকে না। আর তাই, দর্শকেরা যদি তাঁর ছবির ডিভিডিতে বাড়তি ফুটেজ দেখার প্রত্যাশা করে থাকেন, তাঁরা নিরাশ হন।'

সম্প্রতি ভারতে বিতর্কে জড়িয়েছিল এই ছবি। 'ওপেনহাইমার' ছবির একটি দৃশ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনুরাগ ঠাকুর (Anursg Thakur)। কী সেই দৃশ্য? সদ্য মুক্তি পাওয়া 'ওপেনহাইমার' ছবির একটি দৃশ্যে দেখানো হয়েছে, বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ভগবত গীতার শ্লোকপাঠ করা হচ্ছে। ছবি মুক্তির পরে এই দৃশ্য সামনে আসতেই তোলপাড় শুরু হয় নেটদুনিয়ায়। আর এবার এই বিতর্কিত দৃশ্য নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। এই দৃশ্য নিয়ে আপত্তি জানিয়ে পরিচালককে একটি চিঠিও পাঠানো হয়েছে। সূত্রের খবর, অনুরাগ ঠাকুর নিজে এই দৃশ্যটি দেখার পরেই আপত্তি জানিয়েছেন। ভগবত গীতাকে হিন্দুধর্মের পবিত্র গ্রন্থ বলা হয়। আর সেই গীতাকে সঙ্গমকালে পাঠ করার দৃশ্য তুলে ধরা হয়েছে ওপেনহাইমার-এ। এতে মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগবে বলেই মনে করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর। আর তাই, সেন্সর বোর্ডকে এই দৃশ্যটির ওপর যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন অনুরাগ ঠাকুর। একদিকে যেমন ছবির নির্মাতাদের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন অনুরাগ ঠাকুর, তেমনই অভিযোগ করেছেন সেন্সর বোর্ডের বিরুদ্ধেও। তাঁর কথায়, 'এমন দৃশ্যকে সেন্সর বোর্ড ছাড়পত্র দিল কীভাবে!' সেন্সর বোর্ডের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। 

 

আরও পড়ুন: Top Entertainment News Today: এবার ওটিটিতে 'কেরালা স্টোরি'? অনুরাগীর সঙ্গে অবাক করা ব্যবহার তমন্নার, বিনোদনের সারাদিন

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget