এক্সপ্লোর

Parambrata Chatterjee: 'টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর' পরমব্রত চট্টোপাধ্যায় এবার বিয়ের পিঁড়িতে?

Parambrata Chatterjee Marriage: পরমব্রতর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল ইকা।এই বিদেশিনির সঙ্গেই বিয়ের কথা ছিল পরমব্রতর।তবে করোনাকালে এই সম্পর্কে ছেদ পড়ে।সেই কথাও নিজের মুখেই স্বীকার করেছিলেন

কলকাতা: গুঞ্জন, প্রেম.. অবশেষে আজই কি বিয়ের পিঁড়িতে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)? অনেকদিন থেকেই তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল পিয়া চক্রবর্তী (Piya Chakraborty)-র সঙ্গে। পরমব্রতকে ইন্ডাস্ট্রিতে বলা হত মোস্ট এলিজেবল ব্যাচেলর.. তবে সেই তকমা কি ঘুঁচতে চলেছে এবার? সকালবেলায় এই খবর প্রকাশ্যে আসে সামাজিক মাধ্যমে আর তারপর থেকেই তোলপাড়। 

পরমব্রতর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল ইকা। এই বিদেশিনির সঙ্গেই বিয়ের কথা ছিল পরমব্রতর। তবে করোনাকালে এই সম্পর্কে ছেদ পড়ে। সেই কথাও নিজের মুখেই স্বীকার করেছিলেন পরমব্রত। তবে পিয়ার সঙ্গে সম্পর্ককে চিরকালই ভীষণ গোপনে রেখেছিলেন পরমব্রত। এর কারণ অবশ্য অনেকগুলো। পিয়া সঙ্গীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন (Anupam Roy) স্ত্রী। অনুপমের সঙ্গে পিয়ার বিচ্ছেদের কারণ হিসেবে, অনেকেই তুলে ধরেছিলেন পরমব্রত ও পিয়ার সম্পর্ককে। তবে সেই সময়ে এই গুঞ্জনকে গুরুত্ব দিতে নারাজ ছিলেন পরমব্রত ও পিয়া দুজনেই। 

তবে পরমব্রত ও পিয়ার যে বন্ধুত্ব রয়েছে, তা তাঁরা অস্বীকার করেননি কখনোই। চিরকালই একে অপরকে প্রিয় বন্ধু বলে পরিচয় দিয়ে এসেছেন তাঁরা। তবে এবার একে অপরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা। এর আগে একাধিক রেস্তোরাঁয় পিয়া ও পরমব্রতকে একসঙ্গে দেখা গিয়েছে। পরমব্রতর সঙ্গে দেখা গিয়েছিল পিয়ার মা-কেও। আর এই সবই তাঁদের সম্পর্কের গুঞ্জন আরও বাড়িয়ে দিয়েছিল। 

অতীতে একাধিক নায়িকার সঙ্গে নাম জড়িয়েছেন পরমব্রতর। তবে তা পরিণতির দিকে এগোয়নি কখনোই। পিয়া নায়িকা নন, মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন তিনি। এবার তিনিই কি পরমব্রতর স্ত্রী হবেন? শোনা যাচ্ছে, ইন্ডাস্ট্রির কেউই নাকি সেভাবে আমন্ত্রিত নন এই বিয়েতে, কেবল উপস্থিত থাকবেন তাঁদের কাছের বন্ধুরাই। ঘরোয়া পরিবেশেই দুজনে বিয়ে সারবেন তাঁরা।  পরমব্রত ও পিয়ার বিয়ের এই গুঞ্জন নিয়ে এবিপি লাইভ যোগাযোগ করার চেষ্টা করেছিল অভিনেতার সঙ্গে। তবে বেজে গিয়েছে তাঁর ফোন.. উত্তর মেলেনি। টলিউড থেকে শুরু করে বলিউড... পরমব্রত কাজ করেছেন দু'জায়গাতেই কাজ করেছেন পরমব্রত। তাঁর অনুরাগীর সংখ্যাও নেহাৎ কম নয়।

আরও পড়ুন: Chiranjeet Chakraborty: ফের হরর ওয়েব সিরিজে মুখ্যভূমিকায় চিরঞ্জিত, কার পরিচালনায় কাজ করবেন তিনি?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget