এক্সপ্লোর

Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার রাজনৈতিক থ্রিলার 'শিবপুর' মুক্তির দিন প্রকাশ্যে

Shibpur: সোশ্যাল মিডিয়ায় আজ ছবির নতুন পোস্টার শেয়ার করে নিয়েছেন কলাকুশলীরা। দর্শকেরাও অপেক্ষায় রয়েছে অন্য় স্বাদের এই রাজনৈতিক থ্রিলার দেখার জন্য

কলকাতা: কালো রোদচশমায় ঢেকেছে চোখ। পুলিশ অফিসারের ভূমিকায় পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। আর তাঁর পাশেই দাঁড়িয়ে স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। তাঁর পরণে সাদা শাড়ি, জোড় করা হাত, চোখে মুখে বিহ্বলভাব। মুক্তি পেল অরিন্দম ভট্টাচার্য্যের (Arindam Bhattacharyya)-র নতুন ছবি শিবপুর (Shibpur)-এর পোস্টার। সেইসঙ্গে প্রকাশ্যে এসেছে ছবি মুক্তির তারিখও। আগামী ৫ মে বড়পর্দায় মুক্তি পাবে এই থ্রিলার ছবিটি। 

অরিন্দমের এই থ্রিলারে পরমব্রত ও স্বস্তিকাকে ছাড়াও দেখা যাবে রজতাভ দত্ত (Rajatabha Dutta), খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee), সুস্মিতা চট্টোপাধ্যায় (Sushmita Chatterjee), সুজন নীল মুখোপাধ্যায় (Sujan Neel Mukherjee) ও রাজদীপ সরকারকে (Rajdeep Sarkar)।

গল্প শুরু হয় যখন প্রথম সারির সংবাদ সংস্থার এক পলিটিক্যাল সাংবাদিক একজন মহিলা সম্পর্কে দুর্দান্ত একটা খবর আবিষ্কার করে । একজন সাধারণ বাড়ির গৃহবধূ থেকে মাফিয়া গ্যাংয়ের লিডার হয়ে ওঠার গল্পের প্রতি আগ্রহী হন ওই সাংবাদিক । শুধু তাই নয় । ৮০-র দশকে শিবপুরে তিনি দাপিয়ে বেরিয়েছেন । কিন্তু ৯০-র দশকে তিনি হঠাৎ বেপাত্তা হয়ে যান। তাঁর আর খোঁজ মেলেনি । এরপর এলাকা মারপিট-হানাহানিতে রক্তাক্ত হয়ে ওঠে। সেই সময়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিস্থিতি সামাল দেয় সুলতান আহমেদ নামের এক আইপিএস অফিসার । সরকার নির্দেশ দেয় ওই মহিলাকে খুঁজে বার করার, যাতে এই ত্রাসের রাজত্ব শেষ হয় । কিন্তু পৃথিবীর বুক থেকে যেন একপ্রকার গায়েবই হয়ে যান ওই মহিলা । কী পরিণতি হল ওই মহিলার ? তাঁকে কি তাঁর বিরোধী দলের লোকজন মেরে ফেলে ? নাকি তাঁর হারিয়ে যাওয়ার পিছনে রয়েছে অন্য কোনও রাজনৈতিক চাল ? এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে সন্দীপ সরকার ও অজন্তা সিনহা রায় প্রযোজিত এই থ্রিলারে ।

সোশ্যাল মিডিয়ায় আজ ছবির নতুন পোস্টার শেয়ার করে নিয়েছেন কলাকুশলীরা। দর্শকেরাও অপেক্ষায় রয়েছে অন্য় স্বাদের এই রাজনৈতিক থ্রিলার দেখার জন্য। ২০২২ সালের অগাস্ট মাস নাগাদ শেষ হয়েছিল এই ছবির শ্যুটিং। ওই বছরেরই শেষের দিকে মুক্তি পাওয়ার কথা ছিল 'শিবপুর'। তবে কিছুটা সময় পিছিয়ে মে মাসে আসছে ছবিটি।

আরও পড়ুন: Smriti Irani: উপার্জন ছিল মাত্র ১৮০০ টাকা, অটো করে শ্যুটিং করতে যেতেন স্মৃতি ইরানি

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Parambrata Chattopadhyay (@parambratachattopadhyay)

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget