এক্সপ্লোর

Parineeti Chopra: 'ফিটিং' পোশাকে ফিরলেন পরিণীতি, ভিডিও পোস্ট করে অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনায় টানলেন ইতি

Parineeti Chopra Pregnancy Rumours: সম্প্রতি তাঁর আসন্ন সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে অভিনেত্রী পরেছিলেন ঢলঢলে কালো কাফতান ড্রেস। যা স্বাভাবিকভাবেই কারও নজর এড়ায়নি, বরং জল্পনা আরও জোরালো হয়।

নয়াদিল্লি: আপাতত তাঁর আসন্ন ছবি 'অমর সিং চমকিলা'র ('Amar Singh Chamkila' Promotion) প্রচার নিয়ে ব্যস্ত অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। ছবির প্রচারে তাঁর পোশাক দেখে নেটিজেনদের মধ্যে উস্কে ওঠে জল্পনা, তিনি নাকি অন্তঃসত্ত্বা (Pregnancy Rumours)। দিন কয়েক আগে একটি পোস্ট করে সেই জল্পনায় জল ঢালেন অভিনেত্রী নিজেই। এরপর আজ, আরও একটি পোস্ট করেন তিনি। সেখানে একেবারেই স্পষ্ট করে দেন যে তিনি সন্তানসম্ভবা নন। প্রচারের জন্য বেছে নিলেন একেবারে 'ফিটিং' পোশাক।

'প্রেগনেন্সি'র জল্পনায় জল ঢাললেন অভিনেত্রী পরিণীতি চোপড়া

কখনও বিমানবন্দরে ঢিলেঢালা শার্ট, কখনও ছবির ট্রেলার লঞ্চে ঢিলেঢালা কাফতান ড্রেস, সম্প্রতি বারবার এই ধরনের পোশাকে দেখা যাচ্ছিল 'ইশকজাদে' অভিনেত্রী পরিণীতি চোপড়াকে। শিরোনামে উঠে আসে তাঁর সন্তানসম্ভবা হওয়ার জল্পনা। দিন কয়েক আগে একটি পোস্টে তিনি বুঝিয়ে দেন 'কাফতান পরা মানেই কেউ অন্তঃসত্ত্বা নন'। এদিন আরও একটি ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওয় লেখা দেখা যায়, 'আজ ভাল মতো ফিট করে এমন পোশাক পরছি, কারণ যখন আমি কাফতান ড্রেস পরার চেষ্টা করেছিলাম...' এরপরই ভিডিওয় ভেসে ওঠে একগুচ্ছ সংবাদ শিরোনাম। যেখানে প্রত্যেকটিতেই তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা প্রকাশ করা হয়েছিল। এদিন তাঁকে একটি সাদা রঙের প্যান্টস্যুট পরে দেখা গেল। তাঁর এই পোস্টে এক অনুরাগী লেখেন, 'দুই পোশাকেই তুমি রানির মতো'। আবার একজন লেখেন, 'যেটাই হোক, তুমি অত্যন্ত সুন্দর।' ভিডিও পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'আমার ফিটেড পোশাকের জমানায় প্রবেশ করছি'। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @parineetichopra

সম্প্রতি তাঁর আসন্ন সিনেমা 'অমর সিংহ চমকিলা'র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে অভিনেত্রী পরেছিলেন ঢলঢলে কালো কাফতান ড্রেস। যা স্বাভাবিকভাবেই কারও নজর এড়ায়নি, বরং জল্পনা আরও জোরালো হয়। সকলের ধারণা হয় তিনি হয়তো 'বেবি বাম্প' ঢাকতেই এমন 'লুজ ফিটিং' পোশাক পরছেন। তবে সেই সমস্ত জল্পনার সরাসরি জবাব একটিমাত্র পোস্টে দিয়েছিলেন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে খানিক খোঁচা মেরেই লেখেন, 'কাফতান ড্রেস = অন্তঃসত্ত্বা। ওভারসাইজড শার্ট = অন্তঃসত্ত্বা। আরামদায়ক ভারতীয় কুর্তা = অন্তঃসত্ত্বা।' সবশেষে একটি হাসির ইমোজি। অর্থাৎ তাঁর ইঙ্গিত ছিল, যাই পরি তাতেই সন্তানসম্ভবা হওয়ার জল্পনা শুরু, যা হাস্যকর। সমস্ত জল্পনা এভাবেই হেসে ওড়ালেন তিনি। 

আরও পড়ুন: April Fools Day 2024: 'ছোটে মিঞাঁ' টাইগারের ফাঁদে পড়ে 'এপ্রিল ফুল' হলেন 'বড়ে মিঞাঁ' অক্ষয় কুমার, দেখুন ভিডিও

পরিণীতি চোপড়া গত বছর, ২৪ সেপ্টেম্বর, আপ নেতা রাঘব চাড্ডার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন। কাজের ক্ষেত্রে, পরিণীতি চোপড়াকে এরপর দেখা যাবে দিলজিৎ দোসানজের বিপরীতে ইমতিয়াজ আলি পরিচালিত 'অমর সিংহ চমকিলা' ছবিতে। বৃহস্পতিবার এই সিনেমার ট্রেলার লঞ্চ ইভেন্ট ছিল। নেটফ্লিক্সে এই ছবি মুক্তি পাবে ১২ এপ্রিল। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget