এক্সপ্লোর

April Fools Day 2024: 'ছোটে মিঞাঁ' টাইগারের ফাঁদে পড়ে 'এপ্রিল ফুল' হলেন 'বড়ে মিঞাঁ' অক্ষয় কুমার, দেখুন ভিডিও

Bade Miyan Chote Miyan: অক্ষয় ও টাইগার এখন সক্রিয়ভাবে তাঁদের আসন্ন ছবি 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ'র প্রচারে ব্যস্ত। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই তাঁরা নানা ধরনের মজার, বিনোদনমূলক ভিডিও শেয়ার করে চলেছেন।

মুম্বই: আজ ১ এপ্রিল। বিশ্বজুড়ে অনেকেই 'এপ্রিল ফুলস ডে' (April Fools' Day) পালন করেন। একে অপরকে বোকা বানানোর চেষ্টা, খানিক মজা করার চেষ্টা। আর সেই কথা মাথায় রেখেই এবার 'বড়ে মিঞাঁ' অক্ষয় কুমারকে (Akshay Kumar) বোকা বানালেন 'ছোটে মিঞাঁ' টাইগার শ্রফ (Tiger Shroff)। সঙ্গী তাঁদের গোটা টিম। মজার ভিডিও পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। (Bade Miyan Chote Miyan)

'এপ্রিল ফুল' মশকরা অক্ষয় কুমারের সঙ্গে, ভিডিও পোস্ট টাইগারের

সোমবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেন অভিনেতা টাইগার শ্রফ। সেখানে দেখা যাচ্ছে তাঁর হাতে সফট ড্রিঙ্কের একটি বড় বোতল। সজোরে ভাল করে সেই বোতল ঝাঁকিয়ে চেয়ারে রেখেই তিনি দৌড়ে বাগানে চলে যান খেলতে। এরপরেই অক্ষয় সেখানে এসে পৌঁছন। তিনিও খেলায় যোগ দিতে যান। খেলা শুরুর আগেই অক্ষয়কে ওই বোতলটা টাইগার হাতে তুলে দিতে বলেন। এরপর অক্ষয়কে দিয়েই সেই বোতলের ঢাকনা খোলান তিনি। যে ঢাকনা খোলা, ওমনি ঝাঁকিয়ে রাখার জন্য কোল্ড ড্রিঙ্কের সমস্ত ফেনা উপচে অক্ষয়ের সারা মুখে গায়ে পড়ে। সঙ্গে সঙ্গে সকলকে চেঁচিয়ে 'এপ্রিল ফুল' বলতে শোনা যায়। বোকা বনে গিয়ে সেই বোতলের বাকি কোল্ড ড্রিঙ্ক টিমের বাকি সদস্যদের দিকেই ছিটিয়ে দেন 'বড়ে মিঞাঁ'। এই ভিডিও পোস্ট করে টাইগার ক্যাপশনে লেখেন, 'এপ্রিল ফুল বড়ে মিঞাঁ'। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tiger Shroff (@tigerjackieshroff)

অক্ষয় কুমার ও টাইগার শ্রফ এখন সক্রিয়ভাবে তাঁদের আসন্ন ছবি 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ'র প্রচারে ব্যস্ত। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই তাঁরা নানা ধরনের মজার, বিনোদনমূলক ভিডিও শেয়ার করে চলেছেন। তার মধ্যে রয়েছে 'ডান্স চ্যালেঞ্জ', রয়েছে একাধিক 'বিহাইন্ড দ্য সিন' ভিডিও। 

আরও পড়ুন: 'Ram Krishnaa': রোহিনীর সমস্ত কুকর্মের পর্দাফাঁস হবে এবার? সোমবার থেকে নতুন সময়ে 'রাম কৃষ্ণা'

আলি আব্বাস জাফর পরিচালিত 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' বড়পর্দায় মুক্তি পাবে আগামী ইদে। মুক্তির তারিখ ১০ এপ্রিল ২০২৪। আদ্যন্ত অ্যাকশনে ভরপুর এই ছবিতে অভিনয় করেছেন মানুষী চিল্লর, আলায়া এফ ও সোনাক্ষী সিন্হাও। বাসু ভাগনানি, দীপশিখা দেশমুখ, জ্যাকি ভাগনানি, হিমাংশু কিশান মিশ্র ও আলি আব্বাস জাফরের প্রযোজনায় আসছে এই ছবি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget