এক্সপ্লোর

Parineeti-Raghav Pre-wedding: বিয়ের আগে দিল্লির গুরুদ্বারে রাঘব-পরিণীতি, নেটদুনিয়ায় ভাইরাল ছবি

Parineeti-Raghav Pre-wedding Ceremony: আর কয়েকদিনের মধ্যেই রাজস্থানে বিয়ে সারবেন তাঁরা

কলকাতা: হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই চারহাত এক হতে চলেছে রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার। তাঁদের বিয়ে নিয়ে দুই পরিবারেই এখন খুশির হাওয়া। আর এই আবহেই দিল্লির গুরুদ্বারে দেখা মিলল এই ডুয়োর। গুরুদ্বারের কীর্তনসহ একাধিক অনুষ্ঠানে ভক্তিভরে সামিল হলেন রাঘব-পরিণীতি। (Parineeti-Raghav Pre-wedding) 

এদিন সাবেকি পোশাকে দেখা মিলল দুজনের। রাঘব চাড্ডা পরেছিলেন একটি অফ হোয়াইট রঙের কুর্তা-পাজামা, ও পরিণীতিকে দেখা গেল পীচ রঙের সালোয়ারে। তাঁদের গুরুদ্বারে প্রার্থনা করার ছবি ছড়িয়ে পড়েছে সোশ্য়াল মিডিয়ায়। যা ইতিমধ্য়েই বেশ পছন্দ করেছে তাঁদের অনুরাগীরা।

উল্লেখ্য়, আর কয়েকদিনের মধ্যেই রাজস্থানে বিয়ে সারবেন তাঁরা। তবে ইতিমধ্যেই দিল্লিতে 'গ্র্যান্ড পাঞ্জাবী বিয়ে'র (grand punjabi wedding) তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বলে খবর। শোনা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠান শুরু হবে বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচের মাধ্যমে। 

আরও পড়ুন...

১৩ দিনে দেশে ৫০০ কোটি পার 'জওয়ান' ছবির, আয়ের নিরিখে পিছনে ফেলল 'কেজিএফ ২'-কে

একাধিক সূত্র মারফত খবর, 'ইশকজাদে' অভিনেত্রী ও আম আদমি পার্টি নেতা তাঁদের বিয়ের উদযাপন পর্ব শুরু করবেন একটি বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচের মাধ্যমে। দিল্লিতেই হবে এই মৈত্রী ম্যাচ। একদিকে চোপড়া পরিবার, অন্যদিকে চাড্ডা পরিবার খেলবেন ক্রিকেট, তারপরই উদয়পুরে বাজবে বিয়ের সানাই। 

ঘনিষ্ঠ সূত্রে খবর, 'অতিথিদের জন্য একাধিক মজার অ্যাক্টিভিটির আয়োজন করা হয়েছে। তারই অন্যতম এই ক্রিকেট ম্যাচ। চোপড়াস ভার্সাস চাড্ডাস ম্যাচ হবে বলে বেশ উত্তেজিত সকলেই। তাঁদের বন্ধুরাও এই সমস্ত অ্যাক্টিভিটিতে অংশ নেবেন।'

১৭ সেপ্টেম্বরই বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাওয়ার কথা দিল্লিতে। (Delhi) এরপর পরিবার পরিজনদের নিয়ে গেট-টুগেদারের আয়োজন করা হয়েছে। এরপরই বর কনে তাঁদের পরিবার ও সকল আমন্ত্রিতরা পাড়ি দেবেন উদয়পুরে বিয়ের মূল অনুষ্ঠানের জন্য। টিনসেল টাউন এই মুহূর্তে মজে পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডার বিয়ের খবরে। রাজস্থানের উদয়পুরে জমকালো ঐতিহ্যবাহী বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে এক হবে চার হাত। ওবেরয় উদয়ভিলার লীলা প্যালেসে এই মাসের ২৩ ও ২৪ তারিখে আয়োজিত হবে বিয়ের অনুষ্ঠান।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিয়ের নিমন্ত্রণ কার্ড, বিয়ের অনুষ্ঠানের ভিন্ন ভিন্ন আমন্ত্রণ পত্রও। বিশেষভাবে কাস্টমাইসড করা সেই আমন্ত্রণ পত্রে দেখা গেছে অতিথিদের দুপুরের খাবারের জন্য ফ্রেসকো ডাইনিংয়ের ব্যবস্থা আছে। বিয়ে থেকে বিদাই একের পর এর অনুষ্ঠানের জন্য বিশেষ কার্ডের ডিজাইন করা হয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Dev-Jeet: স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
Jeet New Film: জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
Rajesh Sharma Health Update: সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
Rajesh Sharma: শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!
শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget