এক্সপ্লোর

Pathaan Box Office Collection: দশম দিনে ৪০০ কোটি ছুঁইছুঁই, বক্স অফিসে এখনও অব্যাহত 'পাঠান' ঝড়

Pathaan: ভারতের বাজারে এই ছবি ইতিমধ্যেই ৪০০ কোটি টাকার গণ্ডি ছুঁতে চলেছে। তবে শুধু ভারতেই নয়, এই ছবি বিশ্বজুড়ে দুরন্ত ব্যবসা করে চলেছে। দ্বিতীয় সপ্তাহের শুক্রবারেও বেশ ভালই ব্যবসা করেছে এই ছবি।

নয়াদিল্লি: প্রেক্ষাগৃহে ১০ দিন পার। এখনও চলছে 'পাঠান'রাজ (Pathaan)। শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও জন আব্রাহাম (John Abraham) অভিনীত এই ছবি এগিয়ে চলেছে ৪০০ কোটির দিকে। কত হল ১০ দিনের বক্স অফিস কালেকশন?

'পাঠান'রাজ প্রেক্ষাগৃহে, কত টাকার ব্যবসা হল?

২৫ জানুয়ারি মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে 'পাঠান'। ৪ বছর পর বড়পর্দায় কিং খানের প্রত্যাবর্তন। তাঁর অনুরাগীরা উচ্ছ্বসিত হয়ে ভিড় করেছেন প্রেক্ষাগৃহে। ১০ দিনে দুর্দান্ত ব্যবসা করে ফেলেছে এই ছবি।

'পাঠান' ব্লকবাস্টার হিট হয়েছে। ভারতের বাজারে এই ছবি ইতিমধ্যেই ৪০০ কোটি টাকার গণ্ডি ছুঁতে চলেছে। তবে শুধু ভারতেই নয়, এই ছবি বিশ্বজুড়ে দুরন্ত ব্যবসা করে চলেছে। দ্বিতীয় সপ্তাহের শুক্রবারেও বেশ ভালই ব্যবসা করেছে এই ছবি। বিশ্ব বাজারে ৭২৫ কোটির ব্যবসা পেরিয়ে গেছে এই ছবি দ্বিতীয় শুক্রবারেই।  মাত্র ১০ দিনে সর্বোচ্চ ব্যবসা করা ভারতীয় ছবির তালিকায় অষ্টম নম্বরে আছে 'পাঠান'। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Taran Adarsh (@taranadarsh)

ছবি মাত্র ৯ দিনে ৩৬৪.১৮ কোটির ব্যবসা করেছে এই ছবি। দশম দিনেও দারুণ ব্যবসা হয়েছে। প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী দশম দিনে ১৫ কোটি আয় করেছে শাহরুখের ছবি। তবে দেশে এই ছবি ৩৭৯.১৮ কোটির ব্যবসা। মনে করা হচ্ছে, অচিরেই ৪০০ কোটির গণ্ডিতে প্রবেশ করবে এই ছবি এবং তা আজ রাতের মধ্যে হবে বলেই মনে করা হচ্ছে। 

আরও পড়ুন: Sidharth Kiara Wedding: সিদ্ধার্থ-কিয়ারার ভালোবাসার প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক সিদ্ধার্থ আনন্দ জানান যে, তিনি বহুদিন ধরেই শাহরুখ খানের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন। আর সেটা অবশ্যই অ্যাকশন নির্ভর ছবিতে। দীর্ঘদিন ধরেই তাঁর মনে ছবির নাম 'পাঠান' ঠিক করা ছিল। শুধু তাই নয়, ছবির প্লটও মাথায় ছকা ছিল। আদিত্য চোপড়াকে তিনি তাঁর ভাবনার কথা জানান। আর আদিত্য চোপড়া সঙ্গে সঙ্গে সেটিকে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ছবির তালিকায় যোগ করে ফেলেন। অন্যদিকে 'পাঠান'-এর সংলাপ লেখক আব্বাস টায়ারওয়ালা জানান, পর্দায় দেখা যাচ্ছে শাহরুখ খান, সলমন খান দুজনকে। বলিউডের দুই সুপারস্টারকে এক পর্দায় দেখা যাওয়াকালীন ডায়লগ কেমন হলে দর্শকরা হল মাতাবেন, তা ভেবেই তাঁর হাত কাঁপছিল।

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget