এক্সপ্লোর

Sidharth Kiara Wedding: সিদ্ধার্থ-কিয়ারার ভালোবাসার প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা

Kangana Ranaut: এবার সিদ্ধার্থ কিয়ারার প্রশংসায় পঞ্চমুখ হলেন কঙ্গনা রানাউত।

মুম্বই: দীর্ঘদিনের প্রেম। বন্ধুত্ব। সম্পর্ক। ভালোবাসা। পর্দায় জুটি বাঁধা। অবশেষে বিবাহবন্ধনে (Sidharth Kiara Wedding) আবদ্ধ হতে চলেছেন সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)। দুই তারকার বিয়ের খবরে সরগরম নেট দুনিয়া। দুই তারকা এই প্রসঙ্গে মুখ না খুললেও কোনও খবরই আর চাপা থাকছে না। নেট দুনিয়ায় সমস্ত তথ্যই প্রায় পাচ্ছেন নেটিজেনরা। কবে, কোথায় বিবাহ সারতে চলেছেন তাঁরা থেকে অতিথি তালিকায় কারা রয়েছেন, প্রায় সমস্ত তথ্যই প্রকাশ্যে এসেছে। এবার সিদ্ধার্থ কিয়ারার প্রশংসায় পঞ্চমুখ হলেন কঙ্গনা রানাউত।

সিদ্ধার্থ - কিয়ারার প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা রানাউত-

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। ভিডিওটি পোস্ট করে সেখানে সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণীর ভালোবাসাকে 'স্বর্গীয়' বলে উল্লেখ করেছেন। ভিডিওরটির ক্যাপশনে কঙ্গনা লেখেন, 'কী অসাধারণ এই জুটি। সত্যিকারের ভালোবাসা দুষ্প্রাপ্য এই ছবির ইন্ডাস্ট্রিতে। ওদের একসঙ্গে দেখতে সর্গীয় লাগছে।'

আরও পড়ুন - Bigg Boss 16 Grand Finale: 'বিগ বস ১৬' গ্র্যান্ড ফিনালে কবে?

প্রসঙ্গত, রাজস্থানের জয়সলমীরের সূর্যগড় প্যালেসে বসছে সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণীর বিয়ের আসর। ইতিমধ্যে যে খবর পাওয়া গিয়েছে, তাতে জানা যাচ্ছে, বিবাহের স্থানের জন্য রওনা দিয়েছেন অভিনেত্রী। আগামী ৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তাঁরা।

অন্যদিকে, শোনা যাচ্ছে, আগামী ৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। মুম্বইয়ের এক ওয়েডিং প্ল্যানিং কোম্পানি সমস্ত কিছু আয়োজনের দায়িত্ব নিয়েছে। ১০০ থেকে ১৫০ জন অতিথি হাজির থাকতে পারেন। হাই প্রোফাইল এই বিয়েতে বলিউড ইন্ডাস্ট্রির অনেক তারকা ছাড়াও আমন্ত্রিত রয়েছেন আরও বেশ কয়েকজন ভিভিআইপি। বিশেষ নিরাপত্তা ব্যবস্থারও আয়োজন রয়েছে সেখানে। অতিথিদের জন্য রাখা রয়েছে মার্সিডিজ, বিএমডব্লিউ, জাগুয়ারের মতো ৭০টি বিলাসবহুল গাড়ি। শোনা যাচ্ছে, বিবাহের স্থানের জন্য প্রতিদিনের হিসেবে মোটা টাকা খরচ করছেন সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। জয়সলমীরের সূর্যগড় প্যালেসে সাধারণত রাজকীয় বিবাহ আয়োজন করা হয়ে থাকে। আমন্ত্রিত অতিথিরা রাজকীয় অভিজ্ঞতা পান। হোটেলটিতে রয়েছে ৮৪টি ঘর। ৯২টি শোওয়ার ঘর। ২টি বড় বাগান। একটি কৃত্বিম লেক। একটি জিম। একটি ইন্ডোর সুইমিংপুল। ভিলা। দুটি বড় রেস্তোরাঁ। এবং আরও নানা বিলাসবহুল ব্যবস্থা। জানা যাচ্ছে, এপ্রিল থেকে সেপ্টেম্বরের সময়ে এখানে বিবাহের আয়োজনের জন্য প্রতিদিন খরচ হয় ১.২০ কোটি টাকা করে। আর প্রায় ২ কোটি টাকা প্রতিদিনের হিসেবে খরচ হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যেকার সময়টায়। এর কারণ হিসেবে জানা যাচ্ছে, এই সময়টায় সবথেকে বেশি পর্যটকরা এখানে এসে থাকেন। আর সিদ্ধার্থ - কিয়ারার বিয়েটাও ঠিক হয়েছে এই বিশেষ সময়টাতেই। তাই তিনদিনে সিদ্ধার্থ- কিয়ারার বিয়ের জন্য এই স্থানে মোট খরচ হবে ৬ কোটি টাকার মতো। এছাড়াও, যদি প্রাইভেট ট্রাভেল এবং আরও নানা কিছু এর সঙ্গে যোগ হয়, তাহলে খরচের পরিমাণ আরও বাড়তে পারে। বলিউডের সবথেকে বেশি খরচ সাপেক্ষ বিবাহগুলির তালিকায় থাকতে চলেছে সিদ্ধার্থ - কিয়ারার বিয়ে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget