এক্সপ্লোর

‘মেঘনা গুলজার মগজ ধোলাই করেছেন,দীপিকা ইডিয়ট ’, দাবি পায়েল রোহতগির

আক্রান্ত পড়ুয়াদের পাশে দাঁড়াতে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। আর এই ঘটনার নিয়ে পক্ষে-বিপক্ষে তীব্র টানাপোড়েন শুরু হয়েছে। বলিউডের বেশ কয়েকজন তারকা দীপিকাকে সমর্থন করেছেন। আবার কোনও কোনও সেলিব্রিটি দীপিকার এই পদক্ষেপের সমালোচনা করেছেন। দীপিকার জেএনইউ-তে যাওয়া নিয়ে ট্যুইটারে তাঁরা সমালোচনা ট্যুইটারে সমালোচনা করেছেন।

নয়াদিল্লি: আক্রান্ত পড়ুয়াদের পাশে দাঁড়াতে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। আর এই ঘটনা নিয়ে পক্ষে-বিপক্ষে তীব্র টানাপোড়েন শুরু হয়েছে। বলিউডের বেশ কয়েকজন তারকা দীপিকাকে সমর্থন করেছেন। আবার কোনও কোনও সেলিব্রিটি দীপিকার এই পদক্ষেপের সমালোচনা করেছেন। দীপিকার জেএনইউ-তে যাওয়া নিয়ে ট্যুইটারে তাঁরা সমালোচনা  করেছেন। অভিনেত্রী পায়েল রোহতগি ট্যুইটে লিখেছেন, 'একদিকে দীপিকার বাবা ভারতের জন্য সোনার পদক জিতেছেন। অন্যদিকে, দীপিকা ভারতকে টুকরো করতে চাওয়া শক্তিগুলির পাশে দাঁড়িয়েছেন। শেষপর্যন্ত দীপিকা প্রমাণ করে দিয়েছেন যে, তিনি আলিয়া ভট্টর সেরা বন্ধু'। এর আগে এক ট্যুইট করে পায়েল লিখেছিলেন, 'জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রীর সঙ্গে দেখা করার ব্যাপারে মেঘনা গুলজার দীপিকার মগজ ধোলাই করেছেন'। ট্যুইটে পায়েলের দাবি, জেএনইউ-র ছাত্র সংসদের সভানেত্রীই ক্যাম্পাসে গুণ্ডা ডেকে এনেছিলেন পড়ুয়াদের নতুন সেমিস্টারে নাম নথিভূক্ত করার ক্ষেত্রে বাধা দিতে। তাঁর আরও মন্তব্য, 'বামপন্থীরা হতাশ, কারণ তাদের মাঝরাতের পানোত্সব' বন্ধ হয়ে গিয়েছে। দীপিকাকে আমার ইডিয়ট মনে হচ্ছে'। দীপিকা জেএনইউ-র পড়ুয়াদের সমর্থন করার পর তাঁর আসন্ন সিনেমা 'ছপাক' বয়কটের ডাক দিয়েছে কেউ কেউ। সোশ্যাল মিডিয়ায় কিছু ইউজার এই ঘটনাকে দীপিকার প্রচারের জন্য চমক আখ্যা দিয়েছেন। পাশাপাশি অনেকেই দীপিকার সমর্থন করেছেন। অনুরাগ কাশ্যপ, স্বরা ভাস্কর, বিশাল দাদলানি, রিচা চাড্ডা ও অনুভব সিনহার মতো সেলেবরা দীপিকার পাশে দাঁড়িয়েছেন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Don 3 Controversy: রণবীর সিংহের বিরুদ্ধে এবার ফেডারেশনে অভিযোগ ফারহান আখতারের! বিশ বাঁও জলে 'ডন ৩'
রণবীর সিংহের বিরুদ্ধে এবার ফেডারেশনে অভিযোগ ফারহান আখতারের! বিশ বাঁও জলে 'ডন ৩'
Jojo Health Update: গুরুতর অস্ত্রোপচার, বন্ধ রাখতে হয়েছিল শো! এখন কেমন আছেন সঙ্গীতশিল্পী জোজো?
গুরুতর অস্ত্রোপচার, বন্ধ রাখতে হয়েছিল শো! এখন কেমন আছেন সঙ্গীতশিল্পী জোজো?
Paresh Rawal: ফের সমস্যা? সুদসমেত টাকা ফেরত দিয়ে 'হেরা ফেরি ৩' ছেড়ে বেরিয়ে গেলেন পরেশ রাওয়াল?
ফের সমস্যা? সুদসমেত টাকা ফেরত দিয়ে 'হেরা ফেরি ৩' ছেড়ে বেরিয়ে গেলেন পরেশ রাওয়াল?
Dev: রবিবাসরীয় সকালে রাজার বেশে দেব! ইঙ্গিত দিলেন নতুন চমকের
রবিবাসরীয় সকালে রাজার বেশে দেব! ইঙ্গিত দিলেন নতুন চমকের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget