এক্সপ্লোর

পালক মুছলকে হুমকি ও পিছু ধাওয়ার অভিযোগে গ্রেফতার যুবক

নয়াদিল্লি: বলিউডের সঙ্গীত শিল্পী পালক মুছলের পিছু ধাওয়া ও তাঁকে হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। শিল্পী গত বুধবার এ ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর অভিযোগের ভিত্তিতে ৩০ বছরের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বিহারের বাসিন্দা। নিজেকে অধ্যাপক বলে দাবি করেছেন তিনি। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম রাজেশ শুক্লা। বিহারের সাসারামের বাসিন্দা শুক্লাকে মুম্বইয়ের ছত্রপতি শিবাজী টার্মিনাল থেকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, দু সপ্তাহ আগে পালকের সঙ্গে দেখা করতে তিনি মুম্বইতে এসেছিলেন। পালক অম্বোলি থানায় অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগ করেন যে, একটা অজানা নম্বর থেকে তাঁকে ফোন করা হচ্ছে এবং এসএমএস পাঠানো হচ্ছে। প্রথমে ওই ব্যক্তি বলতেন যে, তিনি পালকের একজন অনুরাগী। তিনি পালকের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছিলেন। পালক প্রথমে সবিনয়েই সেই প্রস্তাব খারিজ করেছিলেন। কিন্তু এরপর ওই ব্যক্তি লাগাতার ফোন ও মেসেজ করতে শুরু করেন। প্রথমে বিষয়টিতে এতটা গুরুত্ব দেননি পালক। ওই ব্যক্তির ফোন ধরতেন না। মেসেজের জবাবও দিতেন না। কিন্ত পরে ওই ব্যক্তি হুমকি ও গালিগালাজ করতে শুরু করেন। ওই ব্যক্তি বলেন, পালকের ঠিকানা তিনি জানেন। তাই দেখা না করলে পালকের বাড়িতে পৌঁছে যাওয়ারও হুমকি দেন তিনি। পালকের অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় দণ্ডবিধির (৩৫৪ ডি) ধারায় পিছু ধাওয়া এবং ৫০৬ ধারায় হুমকির মামলা দায়ের করে। পুলিশের জেরায় ওই ব্যক্তি জানিয়েছেন, এক সিনেমা পরিচালকের কাছ থেকে পালকের ফোন নম্বর তিনি পেয়েছিলেন।

সেরা শিরোনাম

RJ Mitte Death : বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget