এক্সপ্লোর

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বিবেক ওবেরয় অভিনীত নরেন্দ্র মোদির বায়োপিক

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে বিবেক ওবেরয় অভিনীত নরেন্দ্র মোদির বায়োপিক।

মুম্বই: ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে বিবেক ওবেরয় অভিনীত নরেন্দ্র মোদির বায়োপিক। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মানুষের কাছে পৌঁছবে এই ছবি। নাম, 'প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি'। ছবির পোস্টারে ইতিমধ্যেই নরেন্দ্র মোদির বেশ দেখা গিয়েছে বিবেককে। বেশ অচেনাই দেখাচ্ছে তাঁকে।

এই ছবি নিয়ে অভিনেতা বলছেন, 'দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি। এই ছবির মাধ্যমে আমি সুযোগ পেয়েছি রুপোলি পর্দায় নরেন্দ্র মোদির জীবনের ওঠাপড়া ও কঠিন সময়গুলিকে দর্শকদের কাছে তুলে ধরার। অভিনেতা হিসাবে এই চরিত্র আমার কাছে বড় প্রাপ্তি। গুজরাটের মুখ্যমন্ত্রী কিভাবে ভারতবর্ষের সবচেয়ে সম্মানীয় পদের জন্য নির্বাচিত হলেন সেই গল্পই তুলে ধরবে 'প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি'।

ছবির পরিচালক উমঙ্গ কুমার বলেন, 'এই ছবিটি নরেন্দ্র মোদির জীবনকে উদযাপন করার জন্য তৈরি করা হয়েছে। প্রত্যেকটি মানুষের তাঁর জীবনের গল্প জানা উচিত। আমার এই ছবি পরিচালনার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ'

২০১৯ সালেই মুক্তি পাওয়ার কথা ছিল ‘পিএম নরেন্দ্র মোদি’-র।  কিন্তু নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার জন্য ভোটের আগে ছবির মুক্তি পিছিয়ে দেয় নির্বাচন কমিশন। কংগ্রেস এবং অন্যান্য দলের অভিযোগে মামলাটির প্রতি বিশেয় নজর দেয় সুপ্রিম কোর্ট। পুরো ছবি দেখার পর মুক্তির স্থগিতাদেশ বহাল রাখে সুপ্রিম কোর্ট।

সেইসময় ছবির মুক্তির জন্য সিরডির মন্দিরে পুজোও দিয়েছিলেন বিবেক ওবেরয়। তিনি বলেছিলেন, 'নরেন্দ্র মোদির বায়োপিক অনুপ্রেরণামূলক ছবি। একজন চা-ওয়ালার দেশের প্রধানমন্ত্রী হয়ে ওঠার গল্প আছে এই ছবিতে যা যুব সমাজকে উদ্বুদ্ধ করবে।' তিনি আরও বলেন, 'এই ছবি মমতা ব্যানার্জী থেকে রাহুল গাঁধী প্রত্যেকেই পছন্দ করবেন।' বিবেক জানান, রাজ ঠাকরেকে তাঁরা সবাই ছবি দেখতে আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি কেন এই ছবির বিরোধিতা করছেন!

প্রসঙ্গত, সেইসময় গুজরাতের নির্বাচনের কারণে এই ছবি মুক্তির বিরোধিতা করেন অনেকে। অভিযোগ ওঠে, ছবিটি একটি রাজনৈতিক প্রচার।

 

 

সেরা শিরোনাম

Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget