এক্সপ্লোর

Saif Ali Khan: সেফ আলি খানের ওপর হামলার ঘটনায় শরিফুলের বিরুদ্ধে হাজার পাতার চার্জশিট পেশ করল পুলিশ

Saif Ali Khan News: পুলিশ জানাচ্ছে,  মুখাবয়বের পাশাপাশি আঙুলের ছাপ,  অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হওয়া ছুরির বাকি অংশ, দোষী শনাক্তকরণ রিপোর্ট, সবকিছুই মিলে গিয়েছে

কলকাতা: সেফ আলি খানের (Saif Ali Khan) বাড়িতে ঢুকে, তাঁর ওপর হামলার ঘটনায় শরিফুল ইসলাম শেহজ়াদের বিরুদ্ধে হাজার পাতার চার্জশিট দাখিল করেছে পুলিশ। আজ সেই চার্জশিট জমা দেওয়া হয়েছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। শরিফুলের বিরুদ্ধে একাধিক তথ্যপ্রমাণের উল্লেখ রয়েছে ওই চার্জশিটে। পুলিশের জাবি, সমস্ত তথ্যপ্রমাণই বলে দিচ্ছে, সেফ আলি খানের ওপর হামলার ঘটনায় একাই যুক্ত ছিল শরিফুল। দিন চারেক আগে শরিফুলের আইনজীবী তার জামিন চেয়ে আদালতে আবেদন করেছিলেন। পুলিশ এর বিরোধিতা করে। প্রশাসনের আশঙ্কা, অভিযুক্ত ছাড়া পেলে সাক্ষী ও তার পরিবারের ওপর প্রভাব বিস্তার করে মামলার ক্ষতি করতে পারে। 

পুলিশ জানাচ্ছে,  মুখাবয়বের পাশাপাশি আঙুলের ছাপ,  অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হওয়া ছুরির বাকি অংশ, দোষী শনাক্তকরণ রিপোর্ট, সবকিছুই মিলে গিয়েছে। সেই সমস্ত তথ্যও তুলে ধরা হয়েছে চার্জশিটে। সমস্ত সাক্ষ্য,  তথ্যপ্রমাণ বলছে,  পুরো বিষয়টির সঙ্গে যুক্ত শরিফুল। এখানেই শেষ নয়, শরিফুলের কাছ থেকে বাংলাদেশের নথিও উদ্ধার করা হয়েছে। মনে করা হচ্ছে, বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছিলেন ও এখানে এসে থাকছিল শরিফুল। পুলিশ শরিফুলের বিরুদ্ধে একটি হাজার পাতার চার্জশিট পেশ করেছে।

মুম্বই পুলিশ সদ্যই জানিয়েছে, ফেসিয়াল রেকগনিশন টেকনোলজি ব্যবহার করে জানা গিয়েছে, যে ব্যক্তি ১৬ জানুয়ারি শেষ রাতে সেফ আলি খানের বাড়িতে ঢুকেছিল, সে শরিফুলই। ফেসিয়াল রেকগনিশন টেকনোলজি ব্য়বহার করে এই তথ্যই উঠে এসেছে। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বান্দ্রার ওই হাই-প্রোফাইল বিল্ডিংয়ে ডাকাতির উদ্দেশেই ঢুকেছিল সে। অজান্তেই ঢুকে পড়ে সেফ আলি খানের বাড়িতে। আর সেখানেই সে লুকিয়েছিল সেফের ছোট ছেলে জেহ-র শৌচাগারে। তারপরেই সেফের সঙ্গে হাতাহাতি হয় তার। আহত সেফ পড়ে গেলে পালিয়ে যায় শরিফুল। এরপরে ৩দিন পরে তাকে গ্রেফতার করে পুলিশ।

অন্য়দিকে, সেফ আলি খান বা করিনা, বাড়ি থেকে বেরলেই ক্যামেরাবন্দি হন। বাড়ির দুই খুদে, অর্থাৎ তৈমুর ও জেহ-ও মোটামুটি পরিচিত হয়ে গিয়েছে এই ধারার সঙ্গে। ক্যামেরা দেখলেই তারা বিভিন্ন অঙ্গভঙ্গি করতে থাকে। তৈমুর ও জেহ-র সেই সমস্ত মিষ্টি মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তবে সেই সব আর কোনোদিন দেখা যাবে কি না সন্দেহ। কারণ সেফ ও করিনা ছবিশিকারীদের অনুরোধ করেছেন, এবার থেকে তৈমুর ও জেহ বাড়ি থেকে বেরোলেই ছবি না তোলার জন্য। শুধু তাই নয়, করিনা ও সেফ আর্জি জানিয়েছেন, তাঁদের বাড়ির দিকে ক্যামেরা তাক করে থাকা যেন বন্ধ হয়। তাঁরা কোনও অনুষ্ঠানে গেলে সেখানে ছবি তোলা হলে কোনও আপত্তি নেই। তবে তাঁদের রোজনামচা যত কম ক্যামেরাবন্দি করা যায় ততই ভাল। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Antara Banerjee: স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
Anupam Roy: বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget