এক্সপ্লোর

Poonam Pandey: পুনম পাণ্ডের ভুয়ো মৃত্যুসংবাদের জের, বিবৃতি দিয়ে ক্ষমা চাইল নেপথ্যের ডিজিট্যাল এজেন্সি

Poonam Pandey Fake Death Stunt: গত শুক্রবার, পুনম পাণ্ডের সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুসংবাদ দিয়ে একটি পোস্ট করা হয়। তবে শনিবার, মডেল অভিনেত্রী নিজেই ভিডিও পোস্ট করে খোলসা করেন যে তিনি জীবিত।

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভুয়ো মৃত্যুসংবাদ দেওয়ার পর থেকে কটাক্ষের শিকার মডেল অভিনেত্রী পুনম পাণ্ডে (Poonam Pandey)। সার্ভাইকাল ক্যান্সার (Cervical Cancer) প্রসঙ্গে সচেতনতা বৃদ্ধির জন্য এই পদ্ধতি বেছে নেন তিনি, জানান পুনম, যা খুব একটা ভালভাবে গ্রহণ করেননি তাঁর সহকর্মী বা ইন্ডাস্ট্রির সিংহভাগ মানুষ, এমনকী নেটিজেনরাও। এমন গুরুতর বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে গিয়ে তিনি 'বাড়াবাড়ি' করে ফেলেছেন বলে দাবি অধিকাংশের। এবার একটি বিবৃতি জারি করে ক্ষমা চাওয়া হল যে ডিজিট্যাল এজেন্সি (digital agency) এই সচেতনতা স্টান্টের নেপথ্যে ছিল, তাদের তরফে। 

'Stunt gone wrong!' বিবৃতি প্রকাশ করে ক্ষমা চাইল ডিজিট্যাল এজেন্সি

পুনম পাণ্ডের এই স্টান্টের নেপথ্যে হাত ছিল যে ডিজিট্যাল এজেন্সি তাদের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, 'হ্যাঁ, সার্ভাইকাল ক্যান্সারের ব্যাপারে সচেতনতা ছড়ানোর জন্য হটারফ্লাইয়ের সঙ্গে পুনম পাণ্ডের এই উদ্যোগে আমরা জড়িত ছিলাম। শুরুতেই, আমরা অন্তর থেকে ক্ষমা চাইছি - বিশেষ করে তাঁদের কাছে যাঁরা যে কোনও ধরনের ক্যান্সার রোগের সম্মুখীন হওয়া/প্রিয়জনের মুখোমুখি হওয়ার ফলে এর দ্বারা উত্তেজিত হয়েছেন। আমাদের কাজের একটিমাত্র উদ্দেশ্য ছিল - সার্ভাইকাল ক্যান্সারের বিষয়ে সচেতনতা বাড়িয়ে তোলা। ২০২২ সালে ভারতে ১ লক্ষ ২৩ হাজার ৯০৭টি সার্ভাইকাল ক্যান্সারের কেস নথিভুক্ত হয় এবং এর ফলে ৭৭ হাজার ৩৪৮ মৃত্যু। স্তন ক্যান্সারের পর, সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে দ্বিতীয় স্থানে থাকা ম্যালিগন্যান্সি যাতে মধ্যবয়স্ক ভারতীয় মহিলারা আক্রান্ত হন।' 

একইসঙ্গে ওই বিবৃতিতে আরও লেখা হয়, 'তা সত্ত্বেও, আমরা গভীরভাবে ক্ষমাপ্রার্থী তাঁদের কাছে যাঁরা এই উদ্যোগ দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন। আমরা বুঝতে পারছি যে আমাদের পদ্ধতি হয়তো বিতর্কের সৃষ্টি করেছে। যদিও আমরা যে কোনও অসুবিধার জন্য দুঃখিত, যদি এই পদক্ষেপের ফলে প্রয়োজনীয় সচেতনতা ছড়িয়ে পড়ে এবং মৃত্যু রোধ হয়, তবে সেটিই হবে প্রকৃত প্রভাব। আমরা স্পষ্ট করতে চাই যে এটি একটি বিনামূল্যে করা কাজ এবং বাণিজ্যিকভাবে কোনও ক্লায়েন্টের সঙ্গে লেনদেন হয়নি।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Schbang (@schbang)

আরও পড়ুন: 'Sohag Chand': ফের বিয়ের পিঁড়িতে চাঁদ? অন্যদিকে রেসলিং ম্যাচে ব্যস্ত সোহাগ, কী হবে তারপর?

প্রসঙ্গত, গত শুক্রবার, পুনম পাণ্ডের সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুসংবাদ দিয়ে একটি পোস্ট করা হয়। কারণ হিসেবে বলা হয় সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। তবে শনিবার, মডেল অভিনেত্রী নিজেই ভিডিও পোস্ট করে খোলসা করেন যে তিনি জীবিত এবং সার্ভাইকাল ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধিতে এই পদক্ষেপ নেন তিনি। তবে এরপর প্রবল কটাক্ষের মুখে পড়েন তিনি। সেইদিনই রাতে নিজেও একটি ভিডিও পোস্ট করেন পুনম, যেখানে তিনি তাঁর উদ্দেশ্যের কথা ফের খোলসা করেন। অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (All India Cine Workers Association)-এর তরফে মডেল-অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবি জানিয়ে একটি বিবৃতি পেশ করা হয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget