এক্সপ্লোর

Shaktimaan: বড় পর্দায় 'শক্তিমান', মুখ্য চরিত্রে থাকছেন এই সুপারস্টার

দুষ্টের দমন শিষ্টের পালন। এই ছিল 'শক্তিমান'-এর (Shaktimaan) কাজ। ছোট পর্দায় ১৯৯৭ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল জনপ্রিয় এই ধারাবাহিক।মুখ্য চরিত্রে অভিনয় করতেন মুকেশ খন্না (Mukesh Khanna)

মুম্বই: নয়ের দশকের স্কুল পড়ুয়াদের কাছে অত্যন্ত আকর্ষণের ধারাবাহিক ছিল 'শক্তিমান' (Shaktimaan)। রবিবার হলেই টিভির সামনে থেকে ছোটদের সরানো দায় হত। 'শক্তিমান' রূপে ধারাবাহিকের পর্দায় হাজির হতেন অভিনেতা মুকেশ খন্না (Mukesh Khanna)। জনপ্রিয় এই অভিনেতার নাম ঘরে ঘরে শোনা যেত এই ধারাবাহিকের ফলে। 'শক্তিমান' ধারাবাহিকের জনপ্রিয়তা ছিল বিপুল পরিমাণে। ছোট থেকে বড় সকলের প্রিয় ছিল এই ধারাবাহিক। এবার সেই 'শক্তিমান'ই আসতে চলেছে বড় পর্দায়। 

এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বড় ঘোষণা করলেন। একটি ভিডিও পোস্ট করে তরণ আদর্শ লিখেছেন, 'বড় ঘোষণা। সোনি পিকচার্স নিয়ে আসতে চলেছে অত্যন্ত জনপ্রিয় 'শক্তিমান'কে বড় পর্দায়। এবার শক্তিমান তৈরি হবে সিনেমা হলে দেখার জন্য। নাম ভূমিকায় থাকবেন দেশের বড় সুপারস্টার।' তরণ আদর্শের পাশাপাশি সোনি পিকচার্সের পক্ষ থেকেও এই ছবির কথা ঘোষণা করা হয়েছে। 

এর আগে শোনা গিয়েছিল, ২০২০-তে মুকেশ খন্না জনপ্রিয় ধারাবাহিক 'শক্তিমান' নিয়ে বড় পর্দায় আসতে চলেছেন। পরবর্তীকালে শোনা যায়, ছবিটি ট্রিলজি হবে এবং ২০২১-এর দ্বিতীয়ভাগ থেকে এই ছবির শ্যুটিং শুরু হবে। কিন্তু করোনা পরিস্থিতি সে সময় অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পাওয়া শুরু হওয়ায় আর কোনও খবর পাওয়া যায়নি। তরণ আদর্শের ঘোষণা উচ্ছ্বসিত অনুরাগীরা। নয়ের দশকে যাঁরা এই ধারাবহিক নিয়মিত দেখতেন, তাঁদের মধ্যে এই খবর উত্তেজনা তৈরি করেছে। যদিও কবে থেকে শ্যুটিং শুরু হবে কিংবা কবে এই ছবি মুক্তি পাবে, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

আরও পড়ুন - Allu Arjun Transformation: কীভাবে 'পুষ্পা রাজ' হয়ে উঠলেন আল্লু অর্জুন? রইল ভিডিও

দুষ্টের দমন শিষ্টের পালন। এই ছিল 'শক্তিমান'-এর কাজ। ছোট পর্দায় ১৯৯৭ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল জনপ্রিয় এই ধারাবাহিক। মুখ্য চরিত্রে অভিনয় করতেন মুকেশ খন্না। যাঁকে আবার এই ধারাবাহিকে গঙ্গাধর শাস্ত্রীর চরিত্রেও দেখা যেত। অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যেত বৈষ্ণবী, সুরেন্দ্র পাল, টম অল্টার প্রমূখ অভিনেতাকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
Hrithik Roshan: ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই...
ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই...

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget