এক্সপ্লোর

'Adipurush': বিশ্বজুড়ে 'গ্র্যান্ড ট্রেলার লঞ্চ' হতে চলেছে 'আদিপুরুষ' ছবির, কবে?

'Adipurush' Trailer Launch: প্রসঙ্গত, ভূষণ কুমার প্রযোজিত এই ছবি ইতিমধ্যেই নিউ ইয়র্কের ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে ডেবিউর জন্য চিহ্নিত হয়ে নতুন রেকর্ড গড়েছে।

নয়াদিল্লি: মুক্তির অপেক্ষায় প্রভাস (Prabhas) ও কৃতী শ্যানন (Kriti Sanon) অভিনীত 'আদিপুরুষ' (Adipurush)। এখনও ছবির ট্রেলার (Trailer Launch) প্রকাশ্যে না এলেও দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। শনিবার ছবির নির্মাতারা ট্রেলার প্রিমিয়ারের (Premier) তারিখ ঘোষণা করলেন। কবে মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত এই ছবির ট্রেলার?

কবে দেখা যাবে 'আদিপুরুষ' ছবির ট্রেলার? 

২০২৩ সালে অন্যতম বহু প্রতীক্ষিত ছবি ওম রাউত পরিচালিত 'আদিপুরুষ'। ছবিতে অভিনয় করতে দেখা যাবে প্রভাস, কৃতী শ্যানন, সেফ আলি খান (Saif Ali Khan) প্রমুখকে। শনিবার সিনেমার নির্মাতাদের তরফে জানানো হয়েছে ছবির ট্রেলার মুক্তি পাবে বিশ্বজুড়ে। এই ঐতিহাসিক ট্রেলার মুক্তি পাবে ৯ মে। 

প্রসঙ্গত, ভূষণ কুমার প্রযোজিত এই ছবি ইতিমধ্যেই নিউ ইয়র্কের ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে ডেবিউর জন্য চিহ্নিত হয়ে নতুন রেকর্ড গড়েছে। এবার ট্রেলার মুক্তির আগে 'আদিপুরুষ' নির্মাতাদের তরফে নতুন পোস্টার প্রকাশ্যে আনা হয়েছে। নতুন পোস্টারে দেখা গেল প্যান-ইন্ডিয়া তারকা প্রভাসকে। 

'আদিপুরুষ' ছবির গোটা টিম এখন তৈরি হচ্ছে ছবির বিশাল ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের জন্য। ছবির ট্রেলার লঞ্চ দেখা যাবে গোটা বিশ্বজুড়ে। কারণ ভারতের সঙ্গে এই ট্রেলার মুক্তি পাবে বিশ্বে ৭০টি দেশে। ফলে একে 'গ্লোবাল ইভেন্ট' বলা যেতেই পারে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Adipurush (@adipurushmovieofficial)

নির্মাতাদের দাবি, এই মহাকাব্যিক গল্প দর্শককে মোহিত করবে এবং রহস্য, ড্রামা, অ্যাকশনে ভরপুর এক দুনিয়ায় নিয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এশিয়া, এছাড়া দক্ষিণ এশিয়ার সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, তাইল্যান্ড, মালয়শিয়া, হংকং, ফিলিপিন্স, মায়ানমার, শ্রীলঙ্কা, জাপান, আফ্রিকা, ব্রিটেন, ইউরোপ, রাশিয়া ও মিশরে একসঙ্গে হবে ট্রেলার লঞ্চ। 

ছবিতে ভগবান রামের চরিত্রে দেখা যাবে প্রভাসকে, সীতার চরিত্রে কৃতী শ্যানন ও লঙ্কেশের চরিত্রে দেখা যাবে সেফ আলি খানকে। ভারতীয় মহাকাব্য 'রামায়ণ'-এর আধুনিক সংস্করণ এই ছবির পরিচালক ওম রাউত। 

আরও পড়ুন: King Charles Coronation: সোনম কপূর থেকে মুম্বইয়ের 'ডাব্বাওয়ালা', রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে আমন্ত্রিক কোন কোন ভারতীয়?

'টি-সিরিজ', ভূষণ কুমার, কৃষণ কুমার, ওম রাউত, প্রসাদ সুতার, রাজেশ নায়ার প্রযোজিত এই ছবি ১৬ জুন দেশজুড়ে থ্রি-ডিতে মুক্তি পাবে। 

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget