এক্সপ্লোর

King Charles Coronation: সোনম কপূর থেকে মুম্বইয়ের 'ডাব্বাওয়ালা', রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে আমন্ত্রিক কোন কোন ভারতীয়?

Coronation Ceremony: এই ঐতিহাসিক অনুষ্ঠানের সাক্ষী থাকতে ব্রিটেনে উপস্থিত থাকবেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ও অভিনেত্রী সোনম কপূর।

নয়াদিল্লি: ৭০ বছর পরে ব্রিটিশ রাজ-পরিবারের (British Royal Family) ইতিহাসে নতুন যুগের সূচনা। রাজা তৃতীয় চার্লসের (King Charles III) রাজ্যাভিষেকের (Coronation Ceremony) সাক্ষী থাকতে চলেছে গোটা বিশ্ব। ব্রিটেনের ৪০তম রাজা হিসেবে অভিষেক হতে চলেছে তাঁর। গোটা বিশ্ব থেকে উপস্থিত থাকবেন মাননীয় অতিথিরা (Indian Guests)। ভারত থেকে থাকবেন কারা?

তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক, উপস্থিত থাকবেন কারা?

তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের সাক্ষী থাকতে চলেছে গোটা বিশ্ব। থাকবেন বিদেশের রাজ পরিবারের সদস্যরাও, যেমন মোনাকোর রাজকুমার দ্বিতীয় অ্যালবার্ট ও রাজকুমারী শার্লিন, ভুটানের রাজা জিগমি খেসার নামগেল ওয়াংচুক ও রানি জেটসুন পেমা, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ ও রানি লেটিজিয়া। থাকবেন একাধিক সম্মানীয় অতিথি ও রাজনীতিকরাও। 

এই ঐতিহাসিক অনুষ্ঠানের সাক্ষী থাকতে ব্রিটেনে উপস্থিত থাকবেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ও অভিনেত্রী সোনম কপূর (Sonam Kapoor)। ১৯৫৩ সালে রানি এলিজাবে থেরে মাথায় মুকুট ওঠার স্মৃতি উস্কে ফের সেজে উঠেছে ওয়েস্টমিনস্টার অ্যাবে। স্ত্রী সুদেশ ধনকড়ের সঙ্গে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় আনুষ্ঠানিতভাবে সেখানে ভারতের প্রতিনিধিত্ব করবেন। 

সূত্রের খবর, রাজ্যাভিষেকের ভার্চুয়াল কয়্যারের সূচনা করতে অভিনেত্রী সোনম কপূর সেখানে বক্তব্য পেশ করবেন। এই অনুষ্ঠানে নিজেদের ভ্রাতৃত্বের প্রতিনিধিত্ব করতে উপস্থিত থাকবেন মুম্বইয়ের দুই 'ডাব্বাওয়ালা'ও (Mumbai Dabbawalas), খবর এএনআই সূত্রে। রাজা চার্লসের জন্য উপহার হিসেবে তাঁরা নিয়ে যাবেন, ওয়ার্কারি গোষ্ঠীর তৈরি পুনেরি পাগড়ি ও একটি শাল। রাজা চার্লসের সঙ্গে ক্যামিলিয়ার বিয়েতেও এই 'ডাব্বাওয়ালা'দের আমন্ত্রণ জানানো হয়েছিল। 

রাজা চার্লসের দাতব্য উদ্যোগের সঙ্গে যুক্ত থাকা বেশ কয়েকজন ভারতীয় কমিউনিটি কর্মীকেও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, চার্লস ফাউন্ডেশনস বিল্ডিং ক্রাফট প্রোগ্র্যাম অ্যান্ড দ্যা প্রিন্সস ফাউন্ডেশন স্কুল অফ ট্রেডিশনাল আর্টস থেকে স্নাতক পাশ করা, ৩৭ বছর বয়সী পুনের স্থপতি, সৌরভ ফাড়কেও এই অনুষ্ঠানে আমন্ত্রিত। 

আরও পড়ুন: Sesame Seeds: স্বাদ আনে, স্বাস্থ্যের জন্য় উপকারী, তিল বীজ ব্যবহারে কী লাভ?

গত বছর 'প্রিন্সস ট্রাস্ট গ্লোবাল অ্যাওয়ার্ড' জেতেন গাল্ফসা। তিনিও রয়েছেন আমন্ত্রিতের তালিকায়। আমন্ত্রিত কানাডার বাসিন্দা ভারতীয় বংশোদ্ভূত জয় পটেলও। 

রাজা তৃতীয় চার্লসের জন্ম ১৯৪৮ সালের ১৪ নভেম্বর, এই বাকিংহাম প্যালেসে। তাঁর যখন ৪ বছর বয়স, তখন তাঁর মা, রানি দ্বিতীয় এলিজাবেথ, গ্রেট ব্রিটেনের সিংহাসনের অধিকারিণী হন। রানি দ্বিতীয় এলিজাবেথের রাজ্যকাল শেষ হয় ২০২২ সালের সেপ্টেম্বর মাসে, তাঁর প্রয়াণের সঙ্গে সঙ্গে। তারপরই রাজা তৃতীয় চার্লসকে গ্রেট ব্রিটেনের রাজা হিসাবে ঘোষণা করা হয়। কিন্তু, তাঁর আনুষ্ঠানিক রাজ্যাভিষেক হতে চলেছে ৬ মে, ২০২৩। শনিবার দিন। 

সেরা শিরোনাম

Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, ইথানল ব্লেন্ডিংয়ে বেশি মুনাফার দরুণই কি?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, ইথানল ব্লেন্ডিংয়ে বেশি মুনাফার দরুণই কি?
Jadavpur University: ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget