এক্সপ্লোর

Bollywood Celebrity Updates: শীঘ্রই বিয়ের পিঁড়িতে? কৃতীকে বিয়ের প্রস্তাব দিলেন প্রভাস?

Prabhas-Kriti Relationship: শোনা গেল, ইতিমধ্যেই নাকি কৃতীকে বিয়ের প্রস্তাবও দিয়ে ফেলেছেন প্রভাস। শীঘ্রই নাকি তাঁদের বাগদানও হবে।

মুম্বই: দীর্ঘ বেশ কিছুদিন ধরেই সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে দক্ষিণী ছবির সুপারস্টার প্রভাস (Prabhas) এবং বলিউড অভিনেত্রী কৃতী শ্যাননের (Kriti Sanon)। দুই তারকা বর্তমানে এক ছবিতে স্ক্রিন শেয়ার করছেন। খুব শীঘ্রই তাঁদের ছবি 'আদিপুরুষ' (Adipurush) মুক্তি পাবে। আর তার আগেই শোনা গেল, ইতিমধ্যেই নাকি কৃতীকে বিয়ের প্রস্তাবও দিয়ে ফেলেছেন প্রভাস। শীঘ্রই নাকি তাঁদের বাগদানও হবে।

বিয়ে করতে চলেছেন প্রভাস ও কৃতী?

সম্প্রতি কিছুদিন আগেই বলিউড অভিনেতা বরুণ ধবন তাঁর নতুন ছবি 'ভেড়িয়া'র প্রচারে জনপ্রিয় এক নাচের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানেই প্রথমে তিনি আকারে ইঙ্গিতে প্রভাসের সঙ্গে কৃতী শ্যাননের সম্পর্কের আভাস দেন। শুধু সেই অনুষ্ঠানেই নয়। বেশ কয়েকবারই তিনি নানা অনুষ্ঠানে দুই তারকার সম্পর্কের কথা বলেন। আর এবার শোনা যাচ্ছে, শুধু প্রেমেই সীমাবদ্ধ নেই এই সম্পর্ক। কৃতীকে বিয়ের প্রস্তাবও নাকি দিয়ে ফেলেছেন প্রভাস। আর শীঘ্রই বাগদান সম্পন্ন হবে তাঁদের।

বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, কৃতী শ্যানন এবং প্রভাসের যে সম্পর্কের আভাস দিয়েছেন বরুণ ধবন তা নাকি পুরোটাই সত্যি। 'আদিপুরুষ'-এর শ্যুটিংয়ের সেটেই নাকি কৃতীকে বিয়ের প্রস্তাব দেন 'বাহুবলী' খ্যাত অভিনেতা। হাঁটু মুড়ে বসে 'মিমি' অভিনেত্রীকে জীবনসঙ্গী করে নেওয়ার প্রস্তাব দেন তিনি। আর সেই প্রস্তাবে রাজীও হয়েছেন কৃতী। খুব শীঘ্রই তাঁদের বাগদান হবে। তারপর বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। যদিও দুই তারকার পক্ষ থেকে অফিশিয়ালি এখনও পর্যন্ত এই খবরে স্বীকৃতি দেওয়া হয়নি।

আরও পড়ুন - Alia Bhatt: অভিনয়ে বিরতি! তাহলে সদ্যোজাত সন্তানকে বাড়িতে রেখে আলিয়া চললেন কোথায়?

প্রসঙ্গত, বি টাউনে পা রাখার পর একাধিক তারকার সঙ্গে সম্পর্কে জড়ান কৃতী শ্যানন। প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে তিনি সম্পর্কে ছিলেন বলে শোনা যায়। পরবর্তীকালে তাঁর নাম জড়ায় কার্তিক আরিয়ানের সঙ্গেও। যদিও কোনও সম্পর্কের কথাই স্বীকার করেননি অভিনেত্রী।  অন্যদিকে, দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শেট্টির সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা যায় প্রভাসের। কিন্তু প্রভাস এবং অনুষ্কা দুজনেই সেই সম্পর্কের কথা অস্বীকার করেন। এবং স্পষ্ট করে জানিয়ে দেন যে, তাঁরা শুধুমাত্রই খুব ভালো বন্ধু।

কাজের ক্ষেত্রে দক্ষিণী ছবির একাধিক প্রোজেক্টের সঙ্গে সঙ্গে বলিউডেও একাধিক ছবিতে দেখা যাবে প্রভাসকে। 'আদিপুরুষ' মুক্তি পাবে সামনেই। তাঁকে শেষবার পর্দায় দেখা গিয়েছে পূজা হেগড়ের বিপরীতে 'রাধে শ্যাম' ছবিতে। অন্যদিকে, কৃতী শ্যাননের হাতেও রয়েছে একাধিক ছবির কাজ। প্রভাসের বিপরীতে 'আদিপুরুষ' ছাড়াও তাঁকে সদ্যই দেখা গিয়েছে বরুণ ধবনের বিপরীতে 'ভেড়িয়া' ছবিতে। এছাড়াও তাঁকে দেখা যাবে 'গণপত' এবং আরও বেশ কিছু ছবিতে।

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP
Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget