SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের পর তালিকা বেরোতেই ভিডিও বার্তায় জানালেন অভিনেতা প্রকাশ রাজ।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে লড়েছিলেন নির্দল প্রার্থী হিসেবে। রুপোলি পর্দার জনপ্রিয় মুখ। দাপুটে অভিনেতা। এসআইআর-এ বাদ গিয়েছে নাম। কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের পর তালিকা বেরোতেই ভিডিও বার্তায় জানালেন অভিনেতা প্রকাশ রাজ।
কর্ণাটকে Special Intensive Revision (SIR) হয়েছে। তাতে নাম বাদ যাওয়া নিয়ে রাজনৈতিক চর্চাও তুঙ্গে। তারই মধ্যে অভিনেতা প্রকাশ রাজ জানালেন তাঁর নাম তালিকা থেকে বাজ যাওয়ার কথা। তাঁর অভিযোগ, বেঙ্গালুরু কেন্দ্রের প্রায় ৬৫ লক্ষ বাদ যাওয়া নামের মধ্যে তিনিও একজন, যাঁর নাম SIR-এর পর বাদ গিয়েছে। ৬১ বছর বয়সী অভিনেতার দাবি, তাঁর জন্ম, পড়াশোনা এবং থিয়েটারের সঙ্গে যুক্ত থাকা, এমনকী এই কেন্দ্র থেকে ভোটেও লড়েছেন তিনি। অথচ এসআইআর-এ বাদ গিয়েছে তাঁর নামই।
কর্ণাটকে SIR প্রক্রিয়ায় বাদ পড়েছে বহু জনের নাম। বাদ পড়া নামগুলিকে ৫ টি ভাগে ভাগ করা হয়েছে। Absent অর্থাৎ অনুপস্থিত, S — Shifted অর্থাৎ যাঁরা অন্যত্র চলে গিয়েছেন, Duplicate অর্থাৎ একই ভোটারের একাধিক এন্ট্রি, Dead অর্থাৎ মৃত, Others অন্যান্য কারণে নাম বাদ যাদের। প্রকাশ রাজ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে Bangalore Central কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন। আগাগোড়াই BJP-র সমালোচক হিসেবে প্রকাশ রাজের পরিচিতি। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে মতামত প্রকাশ করেন তিনি। তাই এই ঘটনা নিয়েও ব্যাঙ্গ করতে ছাড়েননি তিনি।
কিছুদিন আগে অভিযোগ ওঠে, অভিনেতা প্রকাশ রাজ একাধিক ভোটার ID কার্ড রয়েছে। অভিযোগকারী দাবি করেছিলেন, তাঁর কাছে কর্ণাটক, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু, এই চার রাজ্যের ঠিকানায় ভোটার ID কার্ড রয়েছে। একজন ব্যক্তির কাছে একাধিক ভোটার ID থাকতে পারে না। কিন্তু ঠিক কারণে প্রকাশের নাম বাদ পড়ল , তা স্পষ্ট নয়।
ভোটার তালিকার সংশোধন নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে আকচাআকচি চলছেই। সেই সঙ্গে উদ্বেগ বাড়ছে সাধারণ ভোটারদেরও। শেষ পর্যন্ত কত নাম চূড়ান্ত ভোটার তালিকায় থাকে, কত নাম বাদ যায়, সেটাই এখন দেখার।
আরও পড়ুন : ‘হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই’, অভিষেকের রক্ষাকবচ মামলায় বড় মন্তব্য হাইকোর্টের






















