এক্সপ্লোর

Abhishek Banerjee : ‘হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই’, অভিষেকের রক্ষাকবচ মামলায় বড় মন্তব্য হাইকোর্টের

তিনটি  থানার মামলায় অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ ৩১ অগাস্ট পর্যন্ত বাড়িয়ে দিল আদালত।  পরবর্তী শুনানি হবে ২৫ আগস্ট।

কলকাতা: সুপ্রিম কোর্ট থেকে বিদেশযাত্রার অনুমতি পেতেই নাকি বিদেশে পাড়ি দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার হাইকোর্টে  ‘রক্ষাকবচ’ মামলাতে বড় স্বস্তি পেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । কলকাতা হাইকোর্ট জানাল  ভবানীপুর, বিষ্ণুপুর এবং কালীতলা থানায় দায়ের হওয়া তিনটি FIR-এ তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে না পুলিশ। সেই সঙ্গে এই তিনটি  থানার মামলায় অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ ৩১ অগাস্ট পর্যন্ত বাড়িয়ে দিল আদালত।  পরবর্তী শুনানি হবে ২৫ আগস্ট।

মঙ্গলবার এই মামলার শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রাখেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।  এর আগে আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনটি মামলায় অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছিল আদালত। সেই সুরক্ষার মেয়াদ ছিল ১৭ অগাস্ট পর্যন্ত। মঙ্গলবারের শুনানিতে আদালত সেই মেয়াদ আরও বাড়িয়ে দিল ৩১ অগাস্ট পর্যন্ত। ভবানীপুর থানার FIR, বিষ্ণুপুর থানার FIR, কালীতলা থানার FIR এর ভিত্তিতে তিন মামলায় আপাতত অভিষেককে হেফাজতে নিতে পারবে না পুলিশ। 

বিচারপতি বলেন, প্রতিটি এফআইআর-এ ৪ মে-র পর করা ।  ৪ মে-র পরে যে অভিযোগগুলি দায়ের হয়েছে, সেগুলির ক্ষেত্রে অভিষেককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই।  তবে তদন্তে কোনও বাধা নেই বলেও স্পষ্ট করে দেন বিচারপতি। তাঁর বক্তব্য, তদন্ত চলতে পারে এবং পুলিশ রিপোর্টও পেশ করতে পারে। তবে হেফাজতে নেওয়া যাবে না। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্তর্বর্তী সুরক্ষা দেওয়া মানে অভিযোগের তদন্ত বন্ধ করার নির্দেশ নয়, বিষয়টি স্পষ্ট করে দেন তিনি। বিচারপতির বলেন, ঘটনাটি যখন ঘটেছিল সেই সময়েই যদি অভিযোগ দায়ের করা হত, তাহলে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যেত। কিন্তু অনেক পরে অভিযোগ দায়ের হওয়ায় সেই প্রয়োজনীয়তা এখন আর নেই। 

সঙ্গে সঙ্গেই অভিষেকের বিরুদ্ধে অন্যতম মামলাকারী অভিজিৎ দাস ববির আইনজীবী সওয়াল করেন,  ৪ মে-র পরেও অভিষেক যথেষ্ট প্রভাবশালী। তিনি দাবি করেন, ইতিমধ্যেই অভিষেক  ২৫টি ব্যাগ নিয়ে আমেরিকা চলে গিয়েছেন এবং তদন্তে সহযোগিতা করবেন কি না, তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। এরপরই আইনজীবীকে পাল্টা প্রশ্ন করেন বিচারপতি - ‘আপনাকে কি এখনও হুমকি দেওয়া হচ্ছে?’  জবাবে আইনজীবী জানান, তাঁকে প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে। তখন বিচারপতি প্রশ্ন তোলেন, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও এতটাই প্রভাবশালী হয়ে থাকেন, তাহলে তাঁর আমতলার অফিস কীভাবে ভাঙচুর করা সম্ভব হল? তাও তাঁর নিজের এলাকাতেই?  

শুনানিতে বিচারপতি আরও বলেন, ক্ষমতার পরিবর্তনের আগে কি এমন ঘটনা ঘটানো সম্ভব ছিল? এখন তো পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এরপর আদালত মন্তব্য করে,  শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন, তখন একসঙ্গে ১০-১৫টিরও বেশি মামলায় আদালত তাঁকে রক্ষাকবচ দিয়েছিল, তাহলে এখন সেটিকে ভুল বলা হচ্ছে কেন?

তাই আদালতের নির্দেশ অনুসারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত চলতে কোনও বাধা নেই। পুলিশ তদন্ত চালাতে এবং রিপোর্ট পেশ করতে পারবে। তবে ভবানীপুর, বিষ্ণুপুর ও কালীতলা থানার তিন মামলায় অভিষেকের বিরুদ্ধে অন্তর্বর্তী সুরক্ষা ৩১ অগাস্ট পর্যন্ত বহাল থাকল। আগামী ২৫ অগাস্ট ফের মামলাটির শুনানি হবে। সেদিন আদালতের পরবর্তী নির্দেশের দিকে নজর থাকবে।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
West Bengal News Live: উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
Prasanta Barman : রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ, সময় বেঁধে দিল আদালত
Prasanta Barman : রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ, সময় বেঁধে দিল আদালত
CM Suvendu Adhikari : মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...
Advertisement

ভিডিও

Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ
INDI Allience Protest | সংসদ ভবন থেকে বেরিয়ে মিছিল আকাশবাণী ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকাল পুলিশ
Suvendu Adhikari |ভোট দিতে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ভোট দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Narendra Modi | ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে 'সেবা জ্যোতি' কর্মসূচি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget