এক্সপ্লোর

অরিজিৎ সিংহর পর কি এবার মেনস্ট্রিম মিউজিক ছাড়ছেন প্রীতমও? জন্মদিনের পোস্টে এ কোন ইঙ্গিত?

বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও গায়ক প্রীতমের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নতুন করে জল্পনা শুরু হল।

কলকাতা : কয়েক মাস আগে প্লেব্যাক সিঙ্গিং থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করে দেশজুড়ে আলোড়ন ফেলেছিলেন গায়ক অরিজিৎ সিং। এবার বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও গায়ক প্রীতমের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নতুন করে জল্পনা শুরু হল। জন্মদিনে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কয়েকটি সাদা-কালো ছবি পোস্ট করেন প্রীতম। সেই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “সবাইকে ধন্যবাদ শুভেচ্ছার জন্য। প্রত্যেককে আলাদা করে উত্তর দিতে পারছি না, তবে আমার আন্তরিক কৃতজ্ঞতা গ্রহণ করুন। আজ আমি নিজেকে কয়েকটা বছর উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, অন্যভাবে জীবন কাটানোর জন্য। যা যা মিস করেছি, সেগুলোর কাছে ফিরে যাওয়ার জন্য।”

এরপরই তিনি এমন কিছু কথা লেখেন, যা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। সোশ্যাল মিডিয়ায় অন্তত তেমনটাই প্রতিফলন। প্রীতম জানান, এবার নতুন যাত্রায় বেরিয়ে পড়ার সময় এসেছে। দীর্ঘদিন ধরে পিছিয়ে রাখা কিছু স্বপ্ন ও কাজকে সময় দিতে চান তিনি। পোস্টে তিনি লেখেন, “মেইনস্ট্রিম একটি দুর্দান্ত যাত্রা। কিন্তু আমি সবসময়ই অনাবিষ্কৃত পথের প্রতি বেশি কৌতূহলী ছিলাম। এতদিনের ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।” 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pritam (@ipritamofficial)

এই বার্তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর জল্পনা। অনেকেই মনে করছেন, প্রীতম হয়তো মূলধারার চলচ্চিত্রের সঙ্গীত জগৎ থেকে বিরতি নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। একজন অনুরাগী লেখেন, “মনে হচ্ছে আপনিও মিউজিক ইন্ডাস্ট্রি থেকে বিরতি নিচ্ছেন। প্রীতম-অরিজিৎ জুটির নতুন গান মিস করব।” আরেকজনের প্রশ্ন, “প্রীতম কি মূলধারার বলিউড মিউজিক থেকে অবসর নেওয়ার ঘোষণা করলেন?” কেউ আবার সরাসরি মন্তব্য করেছেন, “প্রীতমদা অবসর নিচ্ছেন।” উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে অরিজিৎ সিং ঘোষণা করেছিলেন যে তিনি আর নতুন কোনও প্লেব্যাক গান গাইবেন না। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, “এত বছর ধরে আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ। আমি আর নতুন কোনও প্লেব্যাক অ্যাসাইনমেন্ট নেব না। এই যাত্রা সত্যিই অসাধারণ ছিল।”

অরিজিতের সেই ঘোষণার কয়েক মাসের মধ্যেই প্রীতমের এই পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত তিনি সরাসরি অবসর বা দীর্ঘ বিরতির কথা ঘোষণা করেননি। 

 

Frequently Asked Questions

গায়ক প্রীতমের ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে কী জল্পনা শুরু হয়েছে?

জন্মদিনে প্রীতম একটি পোস্ট করে জানান যে তিনি ভিন্নভাবে জীবন কাটানোর জন্য নিজেকে কিছু বছর উপহার দিতে চান এবং নতুন যাত্রা শুরু করতে ইচ্ছুক। তার এই বার্তা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

প্রীতম তার পোস্টে মূলধারার সঙ্গীত সম্পর্কে কী বলেছেন?

প্রীতম লিখেছেন যে মূলধারা একটি দুর্দান্ত যাত্রা ছিল, তবে তিনি সবসময় অনাবিষ্কৃত পথের প্রতি বেশি কৌতূহলী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে পিছিয়ে রাখা কিছু স্বপ্ন ও কাজকে সময় দিতে চান।

প্রীতমের পোস্টের পর ভক্তদের মধ্যে কী প্রতিক্রিয়া দেখা গেছে?

অনেক অনুরাগী মনে করছেন প্রীতম মূলধারার বলিউড সঙ্গীত থেকে বিরতি নিচ্ছেন। কেউ কেউ প্রীতম-অরিজিৎ জুটির নতুন গান মিস করার কথা উল্লেখ করেছেন।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget