এক্সপ্লোর

Prosenjit Chatterjee: ডাবের জল, টকদই আর ব্ল্যাক কফি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ডায়েটের গল্প বলছেন সোহম!

Prosenjit Chatterjee: 'কলকাতার হ্যারি' ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সোহম বলছেন, 'আমরা ছোটবেলা থেকেই মামুকে দেখে এসেছি শুধুমাত্র ডাবের জল, টকদই আর ব্ল্যাক কফি'

কলকাতা: এক্কেবারে ছোট থেকে 'টলিউডের ইন্ডাস্ট্রি'-কে কাছের থেকে দেখে এসেছেন তিনি, সম্পর্কটা বেশ পারিবারিকই। শ্যুটিংয়ের ফাঁকে ছোট্ট সোহম চক্রবর্তীকে গাড়িতে চাপিয়ে চকোলেট, আইসক্রিম খাওয়াতে নিয়ে যেতেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। 'টলিউডের ইন্ডাস্ট্রি'র ঈর্ষণীয় ফিটনেসকে সমীহ করে চলেন সোহমও? যাঁর কোলে পিঠে বড় হয়েছেন, এখন তাঁর পাশে দাঁড়ালে সোহমের মনে হয়, তাঁকেই নাকি বুড়ো লাগবে। নিজের নতুন ছবি 'কলকাতার হ্যারি' নিয়ে গল্প করতে বসে এবিপি লাইভের সামনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অজানা গল্প তুলে ধরলেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। 

'কলকাতার হ্যারি' ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সোহম বলছেন, 'আমরা ছোটবেলা থেকেই মামুকে দেখে এসেছি শুধুমাত্র ডাবের জল, টকদই আর ব্ল্যাক কফি। বুম্বামামু ফিটনেসের দিকে খুব খেয়াল রাখতেন। অর্ধেক জিনিসই খেতেন না। এখনও তাই। তবে এখনও যদি মামুকে সামান্য ভাত খেতে দেখি, খুব অবাক হই। বলি, তুমি ভাত খাচ্ছো! সেই মানুষটার পাশে দাঁড়ালে আমাদের এখন বুড়ো লাগবে। ওঁর শরীরের ওপর খেয়াল রাখাটা শেখার মতো।'

আরও পড়ুন: Soham Chakraborty Exclusive: 'করোনা পেরিয়েছি, প্রতিযোগিতা করতে গিয়ে অপর বাংলা ছবির ক্ষতি করব না '

'টলিউডের ইন্ডাস্ট্রি'-র সঙ্গে কাটানো কোনও স্মরণীয় মুহূর্ত রয়েছে? সোহম বলছেন, 'ছোটবেলার অভিনয় থেকে শুরু করে নায়ক সোহম হয়ে ওঠার পিছনে অনেকটা লড়াই রয়েছে। সেই সময়টা আমি সবসময় বুম্বামামুর থেকে সমর্থন পেয়েছি। আমায় উনি গল্প করেছিলেন.. তখন 'অমরসঙ্গী' সুপারহিট। আরও একটা দুটো ছবিতে অভিনয় করে ফেলেছেন। তারপরেও লাইট নিয়ে যায় যে ভ্যানে করে, সেই ভ্যানে করে উনি যেতেন। ওঁর জীবনেও ওঠাপড়া এসেছে। সবকিছু সরিয়ে উনি এগিয়ে গিয়েছেন। বুম্বামামু যখন বোঝাতেন, যেন একটা আলাদা গুরুত্ব পেত কথাগুলো। কলকাতার হ্যারি ছবির চরিত্রটা নিয়ে যখন ওঁর কাছে গিয়েছিলাম, উনি আমার কথা ফেলতে পারেননি, রাজি হয়ে যান। এটাই আমার কাছে বড় পাওয়া।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
Srijla Guha: 'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!
'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget