এক্সপ্লোর

Prosenjit-Rituparna: কনের সাজে প্রথম দেখা, ঋতুর সঙ্গে আলাপ করে মনে হয়েছিল, বাচ্চা মানুষ করতে হবে: প্রসেনজিৎ

Prosenjit Chatterjee and Rituparna Sengupta Memory: 'ঋতুর নাম শুনলেও, ওর সঙ্গে তখনও দেখা হয়নি। প্রথম ঋতুকে দেখি সেটেই, কনের সাজে। ফুলশয্যার দৃশ্য ছিল একটা' স্মৃতিচারণায় প্রসেনজিৎ।

তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: পায়ে পায়ে ৫০টা ছবি! সময়টা নেহাৎ কম নয়। তাঁরা কার্যত দেখে এসেছেন সিনেমার দুটি দশককে। বদল দেখেছেন, দেখেছেন সিনেমার বদলে যাওয়াও। কিন্তু কেমন ছিল তাঁদের জুটির বাঁধার এক্কেবারে প্রথম সময়টা? প্রথমদিন, কোন দৃশ্যে অভিনয় করেছিলেন তাঁরা? সেই কথা আজও মনে পড়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) আর ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta)-র? এবিপি লাইভের (ABP Live) সঙ্গে ৫০তম ছবি মুক্তির আগে, গল্পের ছলে, প্রথম দিন জুটির, অভিনয়ের স্মৃতি ফেরালেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। 

কলকাতায় নয়, তাহলে প্রথম ঋতুপর্ণাকে কোথায় দেখেছিলেন প্রসেনজিৎ? অভিনেতা বলছেন, 'ঋতুর নাম শুনলেও, ওর সঙ্গে তখনও দেখা হয়নি। প্রথম ঋতুকে দেখি সেটেই, কনের সাজে। ফুলশয্যার দৃশ্য ছিল একটা। সেইদিন ঋতুকে দেখেই মনে হয়েছিল, আবার আমায় ক্রেসের একটা বাচ্চাকে সামলাতে হবে। কারণ রুপোলি পর্দায় সেই সময়ে ওর কার্যত কোনও অভিজ্ঞতাই ছিল না। শ্যুটিংটা হয়েছিল চেন্নাইতে। এরপরেই আমাদের সমুদ্রের মধ্যের দৃশ্যে অভিনয় ছিল। সেটা যতটা রোম্যান্টিক, ততটাই কঠিন। গানের শ্যুটিংয়ে দেখছি, ঋতু আমার অর্থাৎ পুরুষ কণ্ঠের লাইনেও দিব্যি ঠোঁট মেলাচ্ছে। আসলে গোলা গানটা মুখস্থ করে ফেলেছে তো। তখন ওকে শেখানো যে, শুধু নারীকন্ঠেই ঠোঁট মেলাতে হবে ওকে..' পাশে বসে এই বিবরণ শুনতে শুনতে বারে বারে হেসে উঠছিলেন ঋতুপর্ণা।

প্রসেনজিৎ বলে চললেন, 'তারপরে আস্তে আস্তে আমাদের একের পর এক কাজ, ধীরে ধীরে দর্শকদের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়া, জনপ্রিয় হয়ে ওঠা সবই এখন মনে পড়ে। সবচেয়ে বড় যে দায়িত্ব ছিল, প্রযোজকেরা আমাদের ওপর ভরসা করতে শুরু করেন। ওঁদের মনে হত, এই জুটির ওপর টাকা দিলে, সেটা ফিরে আসবে। সেই ম্যাজিকের ভর করেই একের পর এক বড় ব্যানারের ছবির সুযোগ আসছিল আমার কাছে....। আমি আর ঋতু অভিনয়ের আগে পরিকল্পনা করতাম, কী করলে দর্শকদের চমকে দেওয়া যায়।'

এরপরের ব্যাটন তুলে নিলেন ঋতুপর্ণাই। বললেন, 'হরনাথ চক্রবর্তী থেকে শুরু করে স্বপনদা, এমনও সময় গিয়েছে যে আমরা একসঙ্গে একাধিক ছবির শ্যুটিং করছি। একটা ফ্লোর থেকে শাড়ি বদলে অন্য ফ্লোরে চলে যাচ্ছি। অনেকেই অবাক হতেন যে এত ছবি কীভাবে করতাম আমরা? তবে সেই সময়ে কাজ করিনি এমন প্রযোজক পরিচালক বোধহয় নেই। তবে এটা খুব গুরুদায়িত্বও বটে যেটা পালন করার চাপ সবসময়ে থাকত।'

 

আরও পড়ুন: Rukmini Maitra: ৬ ঘণ্টা ধরে মেকআপ, চোখ সংক্রমণ.. রুক্মিণীর রোবট হওয়া সহজ ছিল না

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget