এক্সপ্লোর

Prosenjit Chatterjee: দেবের 'বেঙ্গল ট্যুর'-কে অনুকরণ করে প্রচার করছেন? প্রথমবার সাফ জবাব দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

Prosenjit Chatterjee on Dev: শোনা যাচ্ছে, দেবের অনুরাগীদের একাংশ অভিযোগ করছেন, দেবের বেঙ্গল ট্যুরের আদলে বাংলার বিভিন্ন জায়গায় সিনেমার টিম নিয়ে পৌঁছে যাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

কলকাতা: এবার পুজোয়, মুখোমুখি দুই 'ডাকাত'। ভবানী পাঠক আর রঘু ডাকাত। তাঁদের দুজনের মধ্যে কোনও তুলনা চলে না বটে, তবে তাঁরা দুজনেই বাংলার ইতিহাসের চরিত্র। এই দুই চরিত্রে অভিনয় করছেন, টলিউড ইন্ডাস্ট্রির দুই তারকা। 'রঘু ডাকাত'-এর ভূমিকায় রয়েছেন দেব (Dev)। আর ভবানী পাঠকের ভূমিকায় দেখা যাবে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)-কে। এবার পুজোয় একসঙ্গে মুক্তি পাচ্ছে, 'দেবী চৌধুরানী' আর 'রঘু ডাকাত'। প্রেক্ষাগৃহে মুখোমুখি লড়াইয়ের পাশাপাশি, প্রচারেও নাকি এই দুই ছবি কড়া টক্কর দিচ্ছে একে অপরকে?

শোনা যাচ্ছে, দেবের অনুরাগীদের একাংশ অভিযোগ করছেন, দেবের বেঙ্গল ট্যুরের আদলে বাংলার বিভিন্ন জায়গায় সিনেমার টিম নিয়ে পৌঁছে যাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, এর আগে, 'খাদান'-এর মুক্তির সময় প্রথম বেঙ্গল ট্যুর করেছিলেন দেব। ছবির কলাকুশলীদের নিয়ে তিনি পৌঁছে গিয়েছিলেন বাংলার বিভিন্ন জায়গায়। 'রঘু ডাকাত'-এর প্রচারের সময় ও তিনি এই একই পন্থা নিয়েছেন। সিনেমার কলাকুশলীদের নিয়ে তিনি পৌঁছে গিয়েছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। তবে বাংলার বিভিন্ন জায়গায় ঘুরে প্রচার করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও অন্যান্যরা। তবে কি সত্যিই দেবের বেঙ্গল ট্যুরের অনুকরণ করছে টিম 'দেবী চৌধুরানী'? প্রথমবার, এবিপি লাইভ বাংলারর কাছে, এই বিষয়ে মুখ খুললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

প্রচারের স্টাইলে দেবকে অনুকরণ করার প্রসঙ্গে প্রসেনজিৎ বলেন, 'অনেকেই হয়তো জানেন না, আজ থেকে ২০-২৫ বছর আগেও, আমরা এভাবেই দর্শকদের কাছে পৌঁছে যেতাম। তবে মানুষের কাছে পৌঁছনোর এই ধারাটা নতুন। দেবকে আমি তার জন্য স্যালুট দিই। দেব অনেক বছর ওর দর্শক থেকে সরে গিয়েছিল। আমি ওর বয়সে থাকলে এটাই করতাম। ওর এই বুদ্ধ, এই প্যাশনটাকে আমি স্যালুট করি। ও আমার থেকে ছোট হলেও ওকে সম্মান করি। ও নিজেই ওর দর্শকদের থেকে সরেছিল। ওকে কেউ সরায়নি। ও যখন মনে করল, আমি এই ধরণের একটা ছবি করব, আমি যখন প্রতিবাদ করব, আমায় ওদের কাছেই প্রথমে ফিরে যেতে হবে। জানাতে হবে, আমি প্রতিবাদ করছি। দেব ওটাই করেছে। ও যখন হাতে খাঁড়াটা নিয়েছে, ও জানে ওকে কোন দর্শককে বিনোদন দিতে হবে। আমরা (টিম দেবী চৌধুরানী) এখনও অবধি যে যে জায়গায় গিয়েছি, আমরা আমাদের অধিকাংশ ছবি মুক্তির আগে ওই জায়গাগুলোয় যাই। উত্তরবঙ্গে আমরা গিয়েছি তার একটা বিশেষ কারণ আছে। কিছুদিন আগে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী দেবী চৌধুরানী মন্দিরটাকে সংস্কার করেছেন। ওটা ছাড়া, আমরা মোটেই বেঙ্গল ট্যুর হিসেবে ভাবিনি। তবে কিছু কিছু জায়গায় এখন বাংলা ছবির হল খুলছে, যেখানে আগে ছিল না। আমরা আগে কলকাতাকে মাথায় রেখে প্রচার করতাম। কিন্তু যেখানে যেখানে হল খুলছে, সেখানকার দর্শকদেরও তো জানাতে হবে যে আমাদের ছবিটা আসছে। এটা কপি নয়। তবে যারা বলছে, বলতে পারেন। এখন তো বলার কোনও শেষ নেই। তবে আমি যদি মনে করি, একটা ভাল জিনিস কেউ করছে, আমি তাকে অনুকরণ করব, তাহলে অন্যায়টা কোথায়?'

 

                 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget