এক্সপ্লোর

Dev-Prosenjit: বিতর্কের '৭২ ঘণ্টা'! অনির্বাণদের কাজে ফেরা নিয়ে ভিন্ন মত প্রসেনজিতের? দেবের সঙ্গে বিরোধ?

Dev-Anirban-Prosenjit: রবিবার, আর্টিস্ট ফোরামের মিটিংয়ের পরে, অন্য সুর শোনা যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের গলায়।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • নির্বাচনের পর আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশা।

কলকাতা: বিতর্কে সেই ৭২ ঘণ্টা। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Banerjee) মৃত্যুর পরে একাধিক বিষয় নিয়ে টানা বৈঠক চলছে টলিউডে। শিল্পীদের সুরক্ষার জন্য ও তাঁদের কাজের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে আর্টিস্ট ফোরাম। চলছে আলাপ-আলোচনা। তবে এই সমস্ত বিষয়ের পাশাপাশি, আরও একটি বিষয়কে তুলে এনেছে দেব (Dev)। সেটা হল, টলিউডের আলিখিত 'ব্যান'। এ কথা সবারই জানা যে, ডিরেক্টর্স গিল্ড ও ফেডারেশনের মধ্যে কিছু মতভেদ ও পরবর্তীকালে কিছু আইনি জটিলতা তৈরি হওয়ার কারণে, কিছু শিল্পী টলিউডে কাজ করতে পারছেন না। তাঁদের মধ্যে অন্যতম নাম অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya)। তালিকায় রয়েছে ঋদ্ধি সেন (Riddhi Sen)-এর নাম ও। সাংবাদিক সম্মেলনের মধ্যেই দেব জানান, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাঁকে কথা দিয়েছেন যে, যে সমস্ত শিল্পীরা কাজ করতে পারছেন না, ৭২ ঘণ্টার মধ্যে তাঁদের কাজে ফেরাবেন তিনি। 

বিতর্কের '৭২ ঘণ্টা'

এর পরের দিনই দেব সোশ্যাল মিডিয়ায় একটি আইনি চিঠি শেয়ার করে নেন। সেখানে বলা হয়েছে, ফেডারেশনের সঙ্গে আলোচনায় বসতে রাজি ডিরেক্টর্স গিল্ড। রাজি মামলা তুলে নিতেও। দেব বার্তা দেন যে, আইনি সমস্যা মিটে গেলে, শিল্পীদের আর কাজে ফেরায় কোনও সমস্যাই থাকবে না। তবে স্বরূপ বিশ্বাস এই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে একাধিকবার বলেন, ৭২ ঘণ্টা সময়সীমার মধ্যে সমস্ত শিল্পীকে কাজে ফেরানো সম্ভব নয়। বেশ কিছু জটিলতা রয়েছে যা এত তাড়াতাড়ি মেটানো সম্ভব নয়। 

অনির্বাণের কাজে ফেরার ঘোষণা

তবে ৭২ ঘণ্টার মধ্যেই 'বড় ঘোষণা' করে ফেলেন দেব। তিনি ঘোষণা করেন, তাঁর পুজোর ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন অনির্বাণ। সেই মর্মে অনির্বাণকে নিয়ে একটি ভিডিও পর্যন্ত পোস্ট করেন তিনি। এর ফলে অনেকেই মনে করেন, তাহলে 'ব্যান' থাকা শিল্পীরা ফের কাজে ফিরতে পারবেন। এর পরেরদিন দেব আরও একটি ভিডিও করে জানান, তিনি ব্যক্তিগতভাবে কোনও শিল্পীর জন্য লড়াই করছেন না। একজন অভিনেতা বা পরিচালক কাজ করতে না পারলে, অনেক টেকনিশিয়ান্স ও কাজ হারাতে পারেন। যাতে সমস্ত টেকনিশিয়ান্সরা কাজ পান, টলিউডে কাজ বাড়ে, সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

প্রসেনজিৎ-এর ভিন্ন মত

তবে রবিবার, আর্টিস্ট ফোরামের মিটিংয়ের পরে, অন্য সুর শোনা যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের গলায়। কোনও আলোচনা ছাড়াই দেবের আইনি চিঠি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরাকে তিনি সমর্থন করেননি, সেই ইঙ্গিত দেন। পাশাপাশি তিনি বলেন, তিনি নিজেই 'ব্যান' কালচারের বিরোধী এবং দেবকে সমর্থন করেন। তবে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়ার মতো সহজ নয় বিষয়টি। তার ওপর সামনে নির্বাচন। নির্বাচন হয়ে গেলে, আলোচনা মারফত সমাধানসূত্র বেরবে এই বিষয় নিয়ে আশাবাদী তিনি। দেবের '৭২ ঘণ্টা'-র সময়সীমাকে সমর্থন না করলেও, প্রসেনজিৎ এ কথা স্পষ্টই জানান, দেবের উদ্দেশ্য যে সৎ, তা নিয়ে তাঁর মনে কোনও প্রশ্ন নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget