এক্সপ্লোর

Rahul Banerjee Death: 'লিখিত দিয়েছি, কাজ করতে ভয় পাচ্ছি..', ম্যাজিক মোমেন্টসের সঙ্গে কাজ করা নিয়ে আরও কড়া বার্তা আর্টিস্ট ফোরামের!

Rahul Banerjee News: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ২ সপ্তাহ পরও ঘটনা ঘিরে ধোঁয়াশা আর বিভ্রান্তি কাটছে না।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • প্রযোজনা সংস্থার দুই কর্তার সঙ্গে কাজ করবেন না অভিনেতারা।
  • রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর আর্টিস্টস ফোরাম এই ঘোষণা করেছে।
  • সুরক্ষার অভাব বোধ করছেন শিল্পীরা, কাজ করতে ভয় পাচ্ছেন।
  • শিল্পীদের সুরক্ষাবিধি সংক্রান্ত বিষয়ে জরুরি সভা ডাকা হয়।

আবির দত্ত ও ঐশী মুখোপাধ্যায়, কলকাতা: Magic Moments Motion Pictures-এর ২ কর্ণধার শৈবাল বন্দ্য়োপাধ্য়ায় ও লীনা গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গে কাজ করবেন না কোনও অভিনেতা-অভিনেত্রী। রাহুল বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুতে এমন সিদ্ধান্ত ঘোষণা করল আর্টিস্টস্ ফোরাম। অন্যদিকে বিজয়গড়ে অভিনেতার পাড়ায় আয়োজিত স্মরণসভায় উপস্থিত ছিলেন তাঁর সহমর্মী ও সহকর্মীদের একাংশ।

কীভাবে মৃত্যু? কার গাফিলতি? কেন বাঁচানো গেল না? রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ২ সপ্তাহ পরও ঘটনা ঘিরে ধোঁয়াশা আর বিভ্রান্তি কাটছে না। ২৯ মার্চ, তালসারিতে সিরিয়ালের শ্যুটিং চলার সময় সমুদ্রে তলিয়ে যান রাহুল। অভিযোগের আঙুল ওঠে প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের বিরুদ্ধে। দায়ের হওয়া ৫টি FIR, যেখানে ছত্রে ছত্রে ছিল ভয়ঙ্কর অভিযোগ। অভিনেতা রাহুলের মৃত্যুর পর FIR-এ বলা হয়, অন্যান্য শিল্পী, টেকনিশিয়ন ও ক্রু মেম্বারদের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে। 

সোশাল মিডিয়ায় যে সব খবর ঘুরে বেড়াচ্ছে, সেখান থেকে রাহুলের মৃত্যু নিয়ে একাধিক বিভ্রান্তিকর ও পরস্পরবিরোধী তথ্য এবং বক্তব্য সামনে আসছে। রাহুলের স্ত্রী প্রিয়ঙ্কা জানতে পেরেছেন, প্রযোজনা সংস্থা এবং তাদের এজেন্ট বা সহযোগীরা ওড়িশার স্থানীয় প্রশাসনের থেকে আনুষ্ঠানিকভাবে অনুমতি নেননি। FIR-এ নাম ছিল, Magic Moments Motion Pictures সংস্থার ২ কর্ণধার শৈবাল বন্দ্য়োপাধ্য়ায় ও লীনা গঙ্গোপাধ্য়ায়ের। এবার আর্টিস্টস ফোরামের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেওয়া হল, শৈবাল বন্দ্য়োপাধ্য়ায় ও লীনা গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গে কাজ করবেন না কেউ।

এদিন আর্টিস্টস্ ফোরামের সাধারণ সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় বলছেন, 'আমরা নিজেদের জীবন নিয়ে ভীত হয়ে পড়েছি। আমরা লিখিত দিয়েছি আমরা কাজ করতে ভয় পাচ্ছি। আমরা কোনও কোম্পানির নামে নয়, এই দু'টো নাম যে কাজগুলো কন্ট্রোল করবেন, সেই কাজগুলোতে কাজ করতে আমাদের শিল্পীরা ভয় পাচ্ছেন।' রবিবার টেকনিশিয়ান স্টুডিওতে আর্টিস্টস ফোরামের ডাকা বৈঠকের পর সিদ্ধান্তে সিলমোহর পড়ে। অন্যদিকে এদিন, আর্টিস্টস্ ফোরামের কার্যকরী সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, 'দু'জন মানুষ, যাঁরা ম্যাজিক মোমেন্টসের কর্ণধার লীনাদি এবং শৈবালদা, তাঁদের দু'জনের সঙ্গে... সবাই আমাকে স্বতঃসফূর্তভাবে বলেছিলেন কাজ করব না। আমরা একটা এমার্জেন্সি মিটিং ডেকেছিলাম, ৯০০-র ওপর সদস্য এসেছেন, ১৩-১৪ জন ছাড়া সবাই বলেছেন, এই দু'টো মানুষ কোথাও যুক্ত থাকলে আমরা কাজ করতে ইনসিকিওরড ফিল করছি, আমাদের কষ্ট হচ্ছে।'

রাহুল বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক পরিণতি কার্যত টালিগঞ্জের স্টুডিওপাড়াকেই নাড়িয়ে দিয়ে গেছে। উঠেছে শিল্পীদের যথোপযুক্ত নিরাপত্তার দাবি। রবিবার অভিনেতার পাড়ায় তাঁর স্মৃতির আয়োজন করা হয় স্মরণসভার।যেখানে উপস্থিত ছিলেন রাহুলের সহকর্মী থেকে সহমর্মীরা। প্রতিবাদের পথে হেঁটে গত মঙ্গলবার দিনভর কর্মবিরতির পথেও হাঁটেন অভিনেতা-অভিনেত্রীরা। রবিবার ফের জরুরি সভা করে শিল্পীদের সুরক্ষাবিধি সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget