এক্সপ্লোর

Prosenjit Chatterjee: এতদিন বিশেষ কারণে আড়ালে রেখেছিলেন লুক, শ্যুটিং শুরু করেই প্রকাশ্যে এলেন 'ভবানী পাঠক' প্রসেনজিৎ

Prosenjit Chatterjee as Bhabani Pathak: কোনও ফটোশ্যুট করে নয়, সোশ্যাল মিডিয়ায়, নিজের প্রোফাইল থেকে নিজের লুকটি শেয়ার করে নিয়েছেন প্রসেনজিৎ

কলকাতা: এই ছবিতে তাঁর লুক কেমন হবে, তা দেখার অপেক্ষায় ছিলেন অনেকেই। এর আগে, যখন ছবির সমস্ত অভিনেতা অভিনেত্রীদের লুক প্রকাশ্যে এসেছিল, তখন আড়ালেই ছিলেন তিনি। পরিচালক জানিয়েছিলেন, নিজের লুকে কিছুটা পরিবর্তন আনছেন, কিছুটা ওজন বাড়াচ্ছেন বলেই আপাতত প্রকাশ্যে আসছেন না তিনি। অবশেষে, ছবির দ্বিতীয় শিডিউল শুরু হওয়ার পরেই প্রকাশ্যে এলেন তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। 

'দেবী চৌধুরানী' (Devi Chowdhurani)-তে ভবানী পাঠকের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তাঁর বিপরীতে, ছবির নামভূমিকায় থাকছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। কলকাতা, পুরুলিয়া ও বোলপুরের বিভিন্ন অংশে হবে ছবির শ্যুটিং। প্রথমভাগের শ্যুটিং শেষ হয়ে, আপাতত বোলপুরে চলছে শুভ্রজিৎ মিত্র (Subhrajit Mitra) পরিচালিত এই ছবির শ্যুটিং। এই শিডিউল থেকেই, যোগ দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

কোনও ফটোশ্যুট করে নয়, সোশ্যাল মিডিয়ায়, নিজের প্রোফাইল থেকে নিজের লুকটি শেয়ার করে নিয়েছেন প্রসেনজিৎ। সরাসরি নয়, আয়নায় দেখা যাচ্ছে তাঁর মুখ। সেখানে দেখা যাচ্ছে, লম্বা-কাঁচা পাকা দাড়িতে তাঁর মুখ ঢাকা। মাথায় বাঁধা লাল শালুর কাপড়, কিছুটা পাগড়ির মতো করেই। কপালে লম্বা করে কাটা সিঁদুরের তিলক। গায়ে গেরুয়া পোশাক, গলায় রুদ্রাক্ষের মালা। পাশেই দেখা যাচ্ছে পরিচালকের প্রতিবিম্ব। পরিচালক ও অভিনেতা দুজনেই ব্যস্ত কথোপকথনে। একে অপরের সঙ্গে যেন ছবির বিষয়েই কথা বলছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করে নিয়ে প্রসেনজিৎ লিখেছেন, 'ভবানী পাঠকের মতো একটি একটি ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে চলেছি। দেবী চৌধুরানীর শ্যুটিংয়ের প্রথম দিন।'

এরপরে, আজ সোশ্য়াল মিডিয়ায় আরও একটি ছবি শেয়ার করে নিয়েছেন প্রসেনজিৎ। সেখানে অবশ্য তাঁর মেকআপ নেই। কালো টি-শার্ট, চোখে রোদচশমা ও মাথায় ব্যান্ডানা। এই ছবিটি শেয়ার করে প্রসেনজিৎ লিখেছেন, 'রবিবারের আগে, একটু ওয়ার্ম আপ'। 'দেবী চৌধুরানী'।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prosenjit Chatterjee (@prosenstar)

আরও পড়ুন: Top Social Post: পুলকিত-কৃতির বিয়ের ছবি প্রকাশ্যে, পোড়া দাগই 'অলঙ্কার' সারার, আজকের সোশ্যালে সেরা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget