এক্সপ্লোর

Prosenjit Chatterjee: মাথায় টাক, মুখে দাড়ি, প্রকাশ্যে 'আয় খুকু আয়' ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের লুক

আজ থেকে শুরু হল তাঁর নতুন ছবির শ্যুটিং। ছবির নাম 'আয় খুকু আয়'।

কলকাতা: মাথায় টাক, মুখে কাঁচাপাকা দাড়ি, বিধ্বস্ত চেহারা একটা মলিন শার্ট পরে পুকুরঘাটে বসে আছেন তিনি। হঠাৎ করে দেখে না চেনা গেলেও তাঁর পরিচয় বলে দেয় চোখ আর ঠোঁটে লেগে থাকা হাসি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আজ থেকে শুরু হল তাঁর নতুন ছবির শ্যুটিং। ছবির নাম 'আয় খুকু আয়'। এই ছবিতে প্রসেনজিতের মেয়ের ভূমিকায় অভিনয় করবেন দিতিপ্রিয়া রায়। প্রকাশ্যে এসেছে তাঁর লুকও। সদ্য সোশ্যাল মিডিয়ায় নিজের ও দিতিপ্রিয়ার লুকের ছবি ভাগ করে নিয়েছেন খোদ নায়ক। বাবা-মেয়ের মিষ্টি রসায়নের গল্প বলবে এই ছবি। 

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নতুন এই ছবির প্রযোজনা করছেন অভিনেতা জিৎ। শৌভিক কুণ্ডু পরিচালিত 'আয় খুকু আয়' ছক ভাঙছে অনেকদিন থেকেই। প্রযোজকের নামই এই ছবির শেষ চমক নয়। প্রথমবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করবেন দিতিপ্রিয়া রায়। তাঁর লুকেও রয়েছে চমক। নিজের সঙ্গে সঙ্গে প্রসেনজিৎ ভাগ করে নিয়েছেন দিতিপ্রিয়ার লুকও। কলমকারি কুর্তি আর এলোমেলো চুলে দিতিপ্রিয়ার লুকের রয়েছে সাদামাটা মেয়ের ছোঁয়া।  এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে আরও বেশ কিছু তাবড় অভিনেতা অভিনেত্রীকে। তালিকায় রয়েছেন সোহিনী সেনগুপ্ত, দিতিপ্রিয়া রায়, বুদ্ধদেব ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ এবং রাহুল দেব বোস। 

বিয়ে করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নায়িকা সায়ন্তনী ঘোষ, পাত্র কে?

এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কেবল বয়স্ক নয়, ছবি জুড়ে তাঁর বিভিন্ন বয়সকে দেখানো হবে। নেটিজেনদের আসা, আরও অন্যরকম লুকেও এই ছবিতে দেখা যাবে তাঁকে। প্রকাশ পাওয়া ছবির লোগো জুড়ে ছিল গাছকৌটো, চন্দন আর কুমকুম। পরিচালক জানিয়েছেন, ছবির গল্পে জড়িয়ে রয়েছে বিয়ের ঘটনাও। তবে ঝাঁ চকচকে শহুরে গল্প নয় 'আয় খুকু আয়'। শহরতলির সাধারণ পরিবারের বাবা মেয়ের সম্পর্কের গল্পই বলবে শৌভিক কুণ্ডুর নতুন এই ছবি। 

২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে 'টনিক', সোশ্যাল মিডিয়া পোস্টে ঘোষণা দেবের

আজ ইনস্টাগ্রাম স্টেটাসে একটি ছবি ভাগ করে নিয়েছেন দিতিপ্রিয়া। সেখানে দেখা যাচ্ছে 'আয় খুকু আয়' -এর চিত্রনাট্যের ছবি। সেই সঙ্গে দিতিপ্রিয়া লিখেছেন শ্যুটিং শুরু হওয়ার কথা। বেলা গড়াতেই ফ্লোর থেকে নিজেদের লুক ভাগ করে নিলেন টলিউডের 'ইন্ডাস্ট্রি'।

">

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Omi Vaidya on Sonam Wangchuk: ১৭ দিন ধরে অনশন, সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি, এবার মুখ খুললেন ‘থ্রি ইডিয়টসে’র চতুর, আমির খান এখনও নিশ্চুপ
১৭ দিন ধরে অনশন, সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি, এবার মুখ খুললেন ‘থ্রি ইডিয়টসে’র চতুর, আমির খান এখনও নিশ্চুপ
Jaan Kumar Sanu: কোভিডে আক্রান্ত কুমার শানুর ছেলে, ভর্তি করতে হল হাসপাতালে, নতুন করে মাথা তুলছে করোনা?
কোভিডে আক্রান্ত কুমার শানুর ছেলে, ভর্তি করতে হল হাসপাতালে, নতুন করে মাথা তুলছে করোনা?
CJI Surya Kant: ফের বিপাকে কমেডিয়ান সময় রায়না, জরিমানা করল সুপ্রিম কোর্ট, CJI সূর্যকান্ত বললেন…
ফের বিপাকে কমেডিয়ান সময় রায়না, জরিমানা করল সুপ্রিম কোর্ট, CJI সূর্যকান্ত বললেন…
Supreme Court on Mannat Expansion: ‘মন্নত’ নিয়ে স্বস্তি শাহরুখ খানের, বাংলো আরও উঁচু করতে পারবেন ‘বাদশা’, আপত্তি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট বলল..
‘মন্নত’ নিয়ে স্বস্তি শাহরুখ খানের, বাংলো আরও উঁচু করতে পারবেন ‘বাদশা’, আপত্তি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট বলল..

ভিডিও

Nirmal Ghosh News |
Nirmal Ghosh |
TMC News |
Nirmal Ghosh News |
RGKar News | আর জি কর ফাইল তো আবার খুলল হাইকোর্টের নির্দেশে, কিন্তু কাজের কাজ কি কিছু হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget