এক্সপ্লোর

Prosenjit Chatterjee: দুই নায়কের পর পর জন্মদিন, একসঙ্গে কেক কেটে উদযাপন করতেন তাপস পাল আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়!

Tapas Paul: একটা সময়ে চুটিয়ে ২ জনের কাজ করেছে ইন্ডাস্ট্রিতে। একসঙ্গে সিনেমাও করেছেন। তবে তাঁদের মধ্যে একজন এখন কেবলই স্মৃতি। তাপস পাল নেই

কলকাতা: একজনের জন্মদিনের শুরু, অন্যজনের জন্মদিনের শেষ। বাংলার দুই নায়ক তখন দাপিয়ে কাজ করছেন ইন্ডাস্ট্রিতে। কান পাতলে শোনা যেত, ২ জনের মধ্যে নাকি রেশারেশি রয়েছে। তবে খুব ঘনিষ্ঠদের সঙ্গে কথা বললে জানা যায়, সম্পর্কের সমীকরণ ছিল একেবারেই আলাদা। দুই নায়ক একে অপরকে ভীষণ স্নেহ করতেন। আজ জন্মদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)। আর এর ঠিক আগেরদিন, অর্থাৎ গতকাল, ২৯ সেপ্টেম্বর জন্মদিন ছিল তাপস পালের (Tapas Paul)। আর নিজের জন্মদিনে, প্রসেনজিতের সমাজ মাধ্যমের পাতায় ভেসে উঠল, নায়ক, বন্ধু, সহ অভিনেতার কথা। 

একটা সময়ে চুটিয়ে ২ জনের কাজ করেছে ইন্ডাস্ট্রিতে। একসঙ্গে সিনেমাও করেছেন। তবে তাঁদের মধ্যে একজন এখন কেবলই স্মৃতি। তাপস পাল নেই। আর তাঁর স্মৃতিতেই একটি পুরনো ছবি ভাগ করে নিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবিটা একটি সিনেমার দৃশ্য। তাপস পাল, দুই হাতে ধরে রয়েছেন প্রসেনজিতের মুখ। ছবিটি শেয়ার করে প্রসেনজিৎ লিখেছেন, 'এই মুহূর্তে আমরা দুজন অনেক বছর একসঙ্গে কেক কেটেছি ...তোর ২৯ শে আমার ৩০ শে জন্মদিন...খুব মনে পড়ছে আজ তোর কথা...খুব ভাল থাকিস রে'। ১২টা বাজার সামান্য আগেই এই পোস্টটি করেছেন তিনি। অর্থাৎ, কখনও একসঙ্গে সেটে কাজ করতে করতে এই দিনটা এলে, তাঁরা ২ জনে এক কেক কেটে উদযাপন করতেন জন্মদিন। 

শুধু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পোস্ট কেন, সদ্য এবিপি লাইভ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে, তাপস পাল আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই সম্পর্কের কথাই শুনিয়েছেন তাপস পালের স্ত্রী নন্দিনী পাল (Nandini Paul)। তিনি বলেছেন, 'আমি কার্যত ইন্ডাস্ট্রির স্বর্ণযুগটাকে দেখেছি। সেই সময়ে ইন্ডাস্ট্রিটা একটা বিশাল বড় পরিবার ছিল। আমার যখন বিয়ে হয়, আমি ক্লাস ১০। ওর সমসাময়িক বলতে বুম্বার (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) কথাটাই প্রথম আসে। তাপস আমায় বুঝিয়ে দিয়েছিল, বুম্বার পরিবার আর আমার পরিবার গোটা একটা পরিবার। মাসিমাও হল ওর মা। আমি কখনও রেষারেষি টের পাইনি। খুব স্বাস্থ্যকর একটা প্রতিযোগিতা ছিল। বুম্বার ছবি মুক্তি পেলে আমি সেটারও ভাল চেয়েছি, যতটা তাপসের ছবি মুক্তির সময় ভাল চেয়েছি। এই ভালবাসার বীজটা তাপসই আমার মধ্যে বপন করেছিল।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prosenjit Chatterjee (@prosenstar)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget