এক্সপ্লোর

Padma Awards 2026: ‘পদ্ম পুরস্কারে’ সম্মানিত প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়, ‘পদ্মশ্রী’ পাচ্ছেন বাংলা চলচ্চিত্রের মেগাস্টার

Prosenjit Chatterjee: প্রজাতন্ত্র দিবসের আগে ‘পদ্ম পুরস্কারে’র ঘোষণা করল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার।

কলকাতা: বাংলা চলচ্চিত্র জগতের উজ্জ্বলতম নক্ষত্র। উঠতি কলাকুশলীদের কাছে যেমন অভিভাবক, তেমনই সকলের কাছে তিনি 'বুম্বাদা'ও। সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবার পদ্ম সম্মানে ভূষিত হচ্ছেন। ২০২৬ সালের 'পদ্ম পুরস্কার' প্রাপকদের তালিকায় নাম রয়েছে তাঁর। প্রসেনজিৎকে 'পদ্মশ্রী' সম্মান দেওয়া হচ্ছে বিনোদন জগতে তাঁর অবদানের জন্য। (Prosenjit Chatterjee)

১৯৬৮ সালে শিশুশিল্পী হিসেবে বড়পর্দায় আত্মপ্রকাশ প্রসেনজিতের। ঋষিকেশ মুখোপাধ্যায়ের পরিচালনায়, বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্য়ায়ের সঙ্গে 'ছোট্ট জিজ্ঞাসা' ছবিতে অভিনয় করেন তিনি। মাত্র ছ'বছর বয়সে নিজের অভিনয় ক্ষমতার জন্য একাধিক পুরস্কার জিতে নেন। তবে পড়াশোনার জন্য সেই সময় অভিনয় থেকে সরে আসতে হয়। (Padma Awards 2026)

নায়ক হিসেবে বড়পর্দায় প্রসেনজিতের অবতরণ এর কয়েক বছর পর। ১৯৮৩ সালে মুক্তি পায় বিমল রায় পরিচালিত 'দু'টি পাতা' ছবির। তবে প্রসেনজিৎ তারকা হয়ে ওঠেন ১৯৮৭ সালের 'অমরসঙ্গী' ছবির দৌলতে। মাঝে কয়েকটি হিন্দি ছবিতে অভিনয় করলেও, বাংলা চলচ্চিত্র জগৎই শেষ পর্যন্ত প্রাধান্য পায় তাঁর কাছে। 'আতঙ্ক', '১৯শে এপ্রিল', 'চোখের বালি', 'দোসর', 'জাতিস্মর', 'মনের মানুষ', 'অটোগ্রাফ', 'বাইশে শ্রাবণ', 'শঙ্খচিল', প্রায় ৪০০-রও বেশি ছবিতে অভিনয় করে ফেলেছেন।  

সম্মানে সম্মানিত হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মুকুটে যোগ হলো নতুন পালক। হৃষিকেশ মুখোপাধ্যায়ের ছোট্ট জিজ্ঞাসায় শিশু অভিনেতা হিসেবে প্রথম অভিনয়। তারপর দুটি পাতায় নায়ক হিসেবে আত্মপ্রকাশ। প্রায় চার দশকের ফিল্মি কেরিয়ারে ৪০০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। দোসরে অভিনয়ের জন্য জিতেছেন জাতীয় পুরস্কার। 
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত শঙ্খচিল সেরা বাংলা সিনেমা হিসেবে জাতীয় পুরস্কার জিতেছে। মনের মানুষ, চোখের বালি, অটোগ্রাফ, জাতিস্মর, সব চরিত্র কাল্পনিক, বাইশে শ্রাবণ- এর মত অসংখ্য ছবিতে অনবদ্য অভিনয়ে জিতে নিয়েছেন দর্শকদের মন। বাংলা সিনেমায় অসামান্য কৃতিত্বের জন্যই আজ পদ্ম সম্মানে সম্মানিত হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

সেই থেকে গঙ্গার বুক দিয়ে অনেক জল বয়ে গিয়েছে, টলিউডেও বহু নায়ক এসেছেন, আবার বিস্মৃতির অতলে তলিয়ে গিয়েছেন অনেকে। কিন্তু প্রসেনজিৎ আগের জায়গাতেই রয়েছেন। বাণিজ্যিক ছবিতে অভিনয়ের পাশাপাশিই, এক সময় সমান্তরাল ভাবে 'আর্ট ফিল্ম'স করে গিয়েছেন। আবার প্রয়োজন বুঝে নিজেকে ভেঙেগড়েও নিয়েছেন বার বার। তাই ৬০ পেরিয়েও বাংলা, হিন্দি, দুই ক্ষেত্রেই চুটিয়ে কাজ করে চলেছেন তিনি। কাজ ছাড়া থাকেত পারেন না, শ্যুটিং না থাকলে অস্বস্তি হয় বলে জানিয়েছেন নিজেই। 

দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য পুরস্কার, সম্মান পেয়েছেন প্রসেনজিৎ। সেই তালিকায় রয়েছে ‘আনন্দলোক পুরস্কার’ (দোসর, মনের মানুষ), ‘জাতীয় পুরস্কার’ (দোসর), ‘মহানায়ক সম্মান’, ‘বঙ্গবিভূষণ’ ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’ (শঙ্খচিল, ময়ূরাক্ষী, গুমনামি, শেষ পাতা)। বিনোদন জগতে অবদানের জন্য এবার ‘পদ্মশ্রী পুরস্কার’ পাচ্ছেন।

প্রজাতন্ত্র দিবসের আগে ‘পদ্ম পুরস্কারে’র ঘোষণা করল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। সাহিত্য, ক্রীড়া, চারুকলা, বিজ্ঞান, চিকিৎসা, শিক্ষা, সমাজসেবা-সহ বিভিন্ন ক্ষেত্রে কৃতি মানুষের হাতে ‘পদ্ম পুরস্কার’ তুলে দেওয়া হবে। বিনোদনের জগৎ থেকে সেই তালিকায় নাম রয়েছে বাংলা চলচ্চিত্র জগতের মহাতারকা প্রসেনজিতের।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget