এক্সপ্লোর

'Pushpa 2': 'পুষ্পা ২' মুক্তি পাবে বাংলাতেও? থাকবে তিমির বিশ্বাসের কণ্ঠ? কী জানালেন সঙ্গীতশিল্পী?

Timir Biswas Reaction: 'পুষ্পা ২' ছবিতে মুখ্য ভূমিকায় ফিরবেন অল্লু অর্জুন। প্রকাশ্যে এসেছে টিজার। তাঁর স্ত্রী অর্থাৎ শ্রীভল্লির ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী রশ্মিকা মান্দান্নাকে।

কলকাতা: ২০২১ সালে করোনা মহামারীর প্রাথমিক ধাক্কা সামলে যখন ধীরে ধীরে দর্শক হলমুখী হচ্ছেন, সেই সময় বক্স অফিসে ঝড় তুলেছিল অল্লু অর্জুন (Allu Arjun) অভিনীত 'পুষ্পা: দ্য রাইজ' ('Pushpa: The Rise')। দক্ষিণের আইকন স্টারকে এই ছবি রাতারাতি আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। ছবির শেষেই উল্লেখ করা হয়েছিল যে দ্বিতীয় পর্ব আসবে এর। সেই থেকে অপেক্ষায় অনুরাগীরা। অবশেষে ঘোষণা হয়েছে, প্রায় আড়াই বছরের অপেক্ষা শেষে ২০২৪ সালের ১৫ অগাস্ট প্রেক্ষাগৃহে ফের হাজির হবেন 'পুষ্পারাজ'। এই আবহেই শোনা যাচ্ছে, এবার নাকি বাংলাতেও ডাব করা হবে সুকুমার পরিচালিত এই ব্লকবাস্টার। সেই সঙ্গে এও শোনা যায় যে সেখানে কণ্ঠ দেবেন বাঙালি গায়ক তিমির বিশ্বাস (Timir Biswas)। সত্যিই কি তাই? 

বাংলায় আসছে 'পুষ্পা ২'? শোনা যাবে তিমির বিশ্বাসের কণ্ঠ?

তেলুগু, তামিল, মালয়লম, কন্নড়, হিন্দিতে মুক্তি পাবে 'পুষ্পা: দ্য রুল', সেই খবর মিলেছিল আগেই। এবার ছবির মুক্তির সময় যত এগিয়ে আসছে, তত মিলছে নতুন আপডেট। এই আবহে শোনা যাচ্ছে যে বাঙালি দর্শকের মন জয় করতে বাংলাতেও মুক্তি পাবে এই ছবি। আর সেখানে নাকি অল্লু অর্জুনের কণ্ঠে শোনা যাবে বাঙালি শিল্পী তিমির বিশ্বাসের আওয়াজ। সত্যিই কি তাই? এই বিষয়ে এবিপি লাইভের তরফে সঙ্গীতশিল্পীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অবশ্য এ ব্যাপারে জানেন না বলেই জানান। তিমির বলেন, 'আমার কাছে এমন কোনও তথ্য নেই। আমাকে একাধিক সংবাদমাধ্যম থেকেই এই কারণে যোগাযোগ করা হচ্ছে। আমি ঠিক জানি না এই খবরটা কীভাবে ছড়িয়েছে। তবে এমন কোনও কথা আমার সঙ্গে কারও হয়নি।'

যদিও ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন, 'পুষ্পা ২' ছবির একটি গানে অল্লু অর্জুনের কণ্ঠে শোনা যাবে তিমিরের গলা। তবে এই বিষয়ে সিনেমার নির্মাতাদের তরফেও কোনও ঘোষণা করা হয়নি। তবে 'পুষ্পা ২' নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনার মাত্রা বাড়াতে ছবির প্রথম সিঙ্গেল গান 'পুষ্পা পুষ্পা'র ঝলক প্রকাশ্যে আনা হয়েছে আজই। ঘোষণা করা হয়েছে পুরো গান মুক্তি পাবে ১ মে, সকাল ১১টা ০৭ মিনিটে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Allu Arjun (@alluarjunonline)

আরও পড়ুন: Subhashree Ganguly: আধো বুলিতে 'গায়ত্রী মন্ত্র' শোনাচ্ছে ইউভান, ভিডিও পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের

'পুষ্পা ২' ছবিতে মুখ্য ভূমিকায় ফিরবেন অল্লু অর্জুন। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে টিজার। তাঁর স্ত্রী অর্থাৎ শ্রীভল্লির ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী রশ্মিকা মান্দান্নাকে। এই ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে ফাহাদ ফাসিলকে। ফের দর্শককে 'পুষ্পা' জ্বরে কাবু করতে গোটা টিম হাজির হবে ১৫ অগাস্ট।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget