এক্সপ্লোর

'বাবা চাইতেন, সবসময় কাজের মধ্যে থাকি', ফের দিদি নম্বর ওয়ান- এর শ্যুটিং শুরু করে বললেন রচনা

বিরতি শেষ, 'দিদি নম্বর ওয়ান'-এর সেটে ফিরলেন দিদি। ফের শ্যুটিং শুরু করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেটে ফিরেই শিশুদের সঙ্গে নিয়ে মজার শ্যুটিং সারলেন 'দিদি'। 

কলকাতা: বিরতি শেষ, 'দিদি নম্বর ওয়ান'-এর সেটে ফিরলেন দিদি। ফের শ্যুটিং শুরু করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেটে ফিরেই শিশুদের সঙ্গে নিয়ে মজার শ্যুটিং সারলেন 'দিদি'। 

বাকে হারিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। আর তাই, জনপ্রিয় ধারাবাহিক 'দিদি নম্বর ওয়ান' থেকে কিছুদিনের জন্য বিরতি নিয়েছিলেন তিনি। তাঁর জায়গায় 'দিদি নম্বর ওয়ান'-এর সঞ্চালনা করছিলেন সুদীপা ও সৌরভ দাস। চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছিল, সবাই পাশে রয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়ের। তবে জনপ্রিয় ধারাবাহিকটি যাতে বন্ধ না হয়, সেজন্যই সাময়িকভাবে সেই দায়িত্ব নিয়েছিলেন 'রান্নাঘরের রানি'। 'রান্নাঘর' শো-এর থেকে সুদীপার লুকে কিছুটা পরিবর্তন আনা হয়েছিল এই শো-তে । তবে বাঙালি পোশাকেই সেজেছিলেন তিনি। পাজামা-পাঞ্জাবিতে শ্যুটিং সেরেছিলেন সৌরভকেও। বাঙালি সাজেই মন কেড়েছিলেন নতুন দুই সঞ্চালক-সঞ্চালিকা। 

সেটে ফিরে লাল শাড়িতে আগের মতোই ঝলমলে রচনা বন্দ্যোপাধ্যায়। চ্যানেলের তরফ থেকে ভাগ করে নেওয়া হয়েছে একটি ভিডিও। সেখানে রচনা বলছেন, 'আমি অনেকদিন শ্যুটিং থেকে দূরে ছিলাম। ব্যক্তিগত কাজেই শ্যুটিং করতে পারিনি। আমি একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষকে হারিয়েছি। সেইসময় আমি শ্য়ুটিং করার পরিস্থিতির মধ্যে ছিলাম না। কিন্তু 'দিদি নম্বর ওয়ান'-এর সেটে আমি নেই এটা বোধহয় অনেকেই মেনে নিতে পারেননি। প্রচুর মেসেজ, ফোন এসেছে।  সেইজন্যই ফের শ্যুটিং শুরু করলাম। কতদিন আর শ্যুটিং না করে থাকব। বাবা সবসময় চাইতেন, আমি কাজের মধ্যে থাকি। মন দিয়ে, ভালোবেসে কাজ করি। বাবার কথা ভেবেই আবার কাজে ফিরেছি। চেষ্টা করব আগামীদিনেও এভাবেই কাজ করে যাওয়ার।'

সম্প্রতি 'দিদি নম্বর ওয়ান'-এর শ্যুটিং এর শেষে একটি ভিডিও আপলোড করেছিলেন সুদীপা। সেখানে দেখা যাচ্ছে, জনপ্রিয় একটি গানে দুই সহকারীর সঙ্গে নাচ করছেন তিনি। সুদীপা জানিয়েছিলেন, নিজের মতো করেই শো-কে এগিয়ে নিয়ে যেতে চান তিনি। সুদীপার সঞ্চালনা ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। চ্যানেল তাঁর ওপর এই দায়িত্ব দেওয়ায় তিনি খুশি। তিনি এই দায়িত্বকে নিজের মত করেই পালন করবেন। 

সেরা শিরোনাম

Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget