এক্সপ্লোর

Radhe Shyam Update: 'রাধে শ্যাম'-র শ্যুটিংয়ে নায়িকা পূজা হেগড়ের উপর চটলেন প্রভাস? কী ঘটেছে?

সম্প্রতি শোনা যাচ্ছে যে, ছবির নায়িকা পূজার ''নায়িকাসুলক'' আচরণে নাকি বেজায় চটেছেন প্রভাস। 

মুম্বই : 'বাহুবলী' (Baahubali) মুক্তি পাওয়ার পর থেকে হিন্দি ছবির দর্শকদের কাছে আরও প্রিয় হয়ে উঠেছেন সুপারস্টার প্রভাস (Prabhas)। তাই তাঁকে একের পর এক বলিউড ছবিতেও অভিনয় করতে দেখা যাচ্ছে। প্রথমে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কপূরের বিপরীতে 'সাহো'। এবার তাঁকে দেখা যাবে আগামী ছবি 'রাধে শ্যাম'-এ 'মহেঞ্জোদারো' অভিনেত্রী পূজা হেগড়ের বিপরীতে অভিনয় করতে। তবে সম্প্রতি শোনা যাচ্ছে যে, ছবির নায়িকা পূজার ''নায়িকাসুলক'' আচরণে নাকি বেজায় চটেছেন প্রভাস। 

আরও পড়ুন - Srijit Mukherjee Birthday: জন্মদিনে জেনে নিন সৃজিত মুখোপাধ্যায়কে সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছে তাঁর কোন কোন ছবি

'রাধে শ্যাম' ছবির দৌলতে প্রথমবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন প্রভাস এবং পূজা হেগড়ে (Puja Hegde)। 'বাহুবলী' ছবি মুক্তির পর থেকেই প্রভাসের জনপ্রিয়তা একেবারে শীর্ষস্থানে পৌঁছে গিয়েছে। তাঁর কথা বলার স্টাইল, তাঁর রোম্যান্টিকতা, তাঁর অ্যাকশন, সব কিছুতেই মজে রয়েছেন অনুরাগীরা। এমন একজন অভিনেতার বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে। যিনি ইতিমধ্যেই বলিউডের গ্রিক গডের বিপরীতে জুটি বেঁধে দর্শকদের নজরে চলে এসেছেন। শুধু 'মহেঞ্জোদারো' নয়, 'হাউজফুল ফোর'-এও তাঁর অভিনয় এবং সৌন্দর্য যথেষ্ট প্রশংসিত হয়েছে। ফলে প্রভাস এবং পূজা হেগড়ের জুটি যে নিঃসন্দেহে দর্শকদের বিনোদন দেবে তা বলাই বাহুল্য। সেই জুটির মধ্যেই নাকি ইতিমধ্যে সমস্যা তৈরি হয়েছে বলে শোনা যাচ্ছে। বহু সূত্রে দাবি করা হয়েছে যে, 'রাধে শ্যাম' ছবির শ্যুটিংয়ের কল টাইম পেরিয়ে যাওয়ার পর নায়িকা পূজা আসার ফলে তাঁর উপর বেজায় চটেছেন অভিনেতা। তাঁকে দীর্ঘক্ষণ অপেক্ষা করার ফলে কার্যত ফাটল দেখা দিয়েছে দুই অভিনেতার রসায়নেও। যদিও এই প্রসঙ্গে প্রভাস কিংবা পূজা হেগড়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। কিন্তু এই খবর একেবারে মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন 'রাধে শ্যাম' ছবির নির্মাতারা।

আরও পড়ুন - যশ নয়, খড়কুটো ধারাবাহিকের অভিনেতার সঙ্গে জুটি বেঁধে খুনসুটি নুসরতের

'রাধে শ্যাম' ছবির নির্মাতাদের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, 'ছবির নায়ক-নায়িকা প্রভাস এবং পূজা হেগড়ের মধ্যে সমস্যা তৈরি হওয়ার খবর একেবারেই ভিত্তিহীন। তাঁদের মধ্যে কোনও সমস্যাই তৈরি হয়নি। তাঁরা একে অপরকে যথেষ্ট সম্মান করেন। এবং অনস্ক্রিন তো বটেই অফস্ক্রিনেও দুজনের কেমিস্ট্রি যথেষ্ট মধুর। যা দর্শকরা পর্দায় দেখতে পাবেন ছবি মুক্তির পরই।'

ছবির শ্যুটিং সেটে পূজা হেগড়ের দেরি করে আসার বিষযে নির্মাতাদের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, 'পূজার সময়জ্ঞান খুবই ভালো। আর ও একেবারেই সেটে দেরি করে আসে না। যে খবর শোনা যাচ্ছে, তা একেবারেই ভুয়ো। পূজার সঙ্গে কাজ করতেও কারও কোনও অসুবিধা নেই। বরং কাজের ব্যাপের যথেষ্ট মনোযোগী তিনি।'

আরও পড়ুন - Khatron Ke Khiladi 11: কে জিতলেন 'খতরো কে খিলাড়ি'র ট্রফি? মৌনী রায়ের পোস্টে ফাঁস বিজয়ীর নাম

প্রসঙ্গত, আগামি বছর মকর সংক্রান্তিতে মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি 'রাধে শ্যাম'। এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে, ২০২২-র ১৪ জানুয়ারি সিনেমাহলেই মুক্তি পাবে এই ছবি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget