এক্সপ্লোর

যশ নয়, খড়কুটো ধারাবাহিকের অভিনেতার সঙ্গে জুটি বেঁধে খুনসুটি নুসরতের

বাড়ির লনে নীল পোশাকে গাড়ি ধুচ্ছেন নুসরত জাহান। সঙ্গী? যশ দাশগুপ্ত? নাহ.. এমনকি নিখিল জৈনও নয়।

কলকাতা: বাড়ির লনে নীল পোশাকে গাড়ি ধুচ্ছেন নুসরত জাহান। সঙ্গী? যশ দাশগুপ্ত? নাহ.. এমনকি নিখিল জৈনও নয়। তিনি খড়কুটো ধারাবাহিকের অভিনেতা রাজা গোস্বামী ওরফে পর্দার রূপাঞ্জন। তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন নতুন মা। একটি কোম্পানির অ্যাড শ্যুটে ধারাবাহিকের নায়কের সঙ্গেই দেখা গেল তাঁকে।

নিজের ইনস্টাগ্রামে বিজ্ঞাপনটি পোস্ট করেছেন নুসরত জাহান। সেখানে তাঁকে দেখা গেল রাজার সঙ্গে গাড়ি ধুতে, কথা বলতে, এমনকি মাতলেন খুনসুটিতেও। মজা করে কাদা ছিটিয়ে ভিডিয়ে দিলেন রাজার জামাও। তাতে রাজা আপত্তি জানালেও নুসরতের থোড়াই কেয়ার। কিছুদিন আগে বাবা হয়েছেন রাজাও। তাঁর একরত্তির নাম কেশব। তাঁর সঙ্গেই এবার জুটি বাঁধলেই ঈশান জননী। মা হওয়ার পর এই প্রথম অভিনয় করতে দেখা গেল তাঁকে। তবে এই বিজ্ঞাপনী শ্যুট হয়েছিল নুসরতের অন্তঃসত্তা অবস্থাতেই।

নতুন মাতৃত্ব কেমন উপভোগ করছেন নুসরত? সেই প্রশ্নের উত্তরে নায়িকা জানিয়েছিলেন, অন্যান্য সমস্ত নবজাতকেই মতোই ঈশান রাত জাগছে। আর তাই রাতের ঘুম উড়েছে নায়িকারও। তবে আপাতত ডায়েট ছেড়েছেন ফিটনেস ফ্রিক নুসরত? তাঁর কথায়, 'আমি আমার বাচ্চাকে খাওয়াচ্ছি। এখন ডায়েট মেনে চলার কোনও প্রশ্নই ওঠে না।' নুসরতকে প্রশ্ন করা হয়েছিল মাতৃত্বের পরের শারিরীক পরিবর্তন নিয়েও। হাসতে হাসতে নায়িকা উত্তর দিয়েছিলেন, 'এইসব ভাবলে তিনি মাতৃত্বকে উপভোগই করতে পারবেন না। আর তাই এইসব ভাবা তিনি ছেড়ে দিয়েছেন। অতএব স্পষ্ট, আপাতত ছোট্ট ঈশানই নুসরতের ধ্যানজ্ঞান। এই মুহূর্তে কোনও বড় কাজে হাত দেবেন না বলেও জানিয়েছেন তিনি।

অন্যদিকে পুরসভার সাইটে বার্থ সার্টিফিকেটে নুসরত পুত্র ঈশানের বাবার নামের জায়গায় লেখা দেবাশিস দাশগুপ্তর নামটি। প্রসঙ্গত, ভোটের হলফনামায় নিজের নাম দেবাশিস দাশগুপ্ত বলে উল্লেখ করেছিলেন যশ। বার্থ সার্টিফিকেট অনুযায়ী নুসরতের সন্তানের নামকরণ করা হয়েছে ঈশান জে দাশগুপ্ত। যদিও এই বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছেন যশ-নুসরত দুজনেই। এর আগে নুসরত জানিয়েছিলেন, জন্মের শংসাপত্রে ঈশানের বাবার নাম রাখতে চান না তিনি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই

ভিডিও

App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'
Saltlake - D'CosMedics | এবার সল্টলেকেও ডি-কসমেডিক্স। উদ্বোধন করলেন অভিনেতা জিৎ
Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget