এক্সপ্লোর

Radhe Shyam Release Update: কবে মুক্তি পাচ্ছে 'রাধে শ্যাম'? জানালেন স্বয়ং প্রভাস

নতুন পোস্টার পোস্ট করে প্রভাস সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'আমার রোম্যান্টিক ফিল্মের রিলিজের জন্য আর অপেক্ষা করতে পারছি না। যদিও আরও কিছুদিন সবাইকে অপেক্ষাই করতে হবে।

মুম্বই : গত বছর 'রাধে শ্যাম' ছবির ফার্স্ট লুক প্রকাশিত হয়েছিল। বাহুবলীখ্যাত প্রভাস এবং বলিউড অভিনেত্রী পূজা হেগড়ের লাল পোস্টার সোশ্যাল মিডিয়ায় যেন লাল রঙের ঝড় বইয়ে দিয়েছিল। কয়েক মিলিয়ন শেয়ার হয় ছবির পোস্টারটি। তখন থেকেই ছবির নির্মাতাদের থেকে বার বার শোনা গিয়েছিল যে 'রাধে শ্যাম' রিলিজ করবে ২০২১ এর ৩০ জুলাই। কিন্তু, করোনা পরিস্থিতির জন্যই 'রাধে শ্যাম' ছবির রিলিজ ডেট পিছিয়ে গেল। এই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিজেই জানালেন প্রভাস। পাশপাশি, 'রাধে শ্যাম' ছবির নতুন একটা পোস্টারও তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। জানিয়েছেন, কবে রিলিজ করতে চলেছে 'রাধে শ্যাম'।

নতুন পোস্টার পোস্ট করে প্রভাস সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'আমার রোম্যান্টিক ফিল্মের রিলিজের জন্য আর অপেক্ষা করতে পারছি না। যদিও আরও কিছুদিন সবাইকে অপেক্ষাই করতে হবে। কারণ, 'রাধে শ্যাম' রিলিজ করবে ২০২২-এর ১৪ জানুয়ারি।' প্রভাসের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। প্রভাসের ভক্তদেরও মনখারাপ। পোস্ট অনুযায়ী, এখনও প্রায় ৬ মাস অপেক্ষা করতে হবে 'রাধে শ্যাম'-এর জন্য! তাঁরা আশায় ছিলেন, যদি জুলাইয়ের ডেট পিছিয়েও যায়, তাহলেও যেন এই বছরের কোনও এক সময় ছবিটি রিলিজ করবে। কিন্তু, সেটা যে পিছিয়ে গিয়ে পরের বছর হয়ে যাবে, ভাবতে পারেননি কেউই। তাই প্রভাসের ভক্তদের মধ্যে অনেকেই একটু আশাহত হয়েছেন।

প্রসঙ্গত, প্রভাস এবং পূজা হেগড়েকে এই প্রথম পর্দায় একসঙ্গে দেখা যাবে 'রাধে শ্যাম' ছবির সৌজন্যেই। এই ছবিতে প্রভাস এবং পূজা হেগড়ে ছাড়াও অভিনয় করছেন মুরলী শর্মা, সচিন খেদকর, প্রিয়দর্শী, সাসা ছেত্রী এবং কুণাল রায় কাপুরের মতো তারকারা। ছবির পরিচালক রাধা কৃষ্ণ কুমার। ছবিটির প্রযোজক ইউভি ক্রিয়েশনস। 'রাধে শ্যাম' শুধু হিন্দিতেই রিলিজ করছে না। এছাড়াও তামিল, তেলেগু এবং মালয়ালম ভাষাতেও ছবিটা রিলিজ করবে প্রভাসের নতুন ছবি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahakumbh Girl Monalisa: 'বিশুদ্ধ গঙ্গাজলের মতো ছিল, কিন্তু লাভ জিহাদ...', মোনালিসার বিয়ের খবর পেয়ে বিরক্ত পরিচালক সনোজ মিশ্র
'বিশুদ্ধ গঙ্গাজলের মতো ছিল, কিন্তু লাভ জিহাদ...', মোনালিসার বিয়ের খবর পেয়ে বিরক্ত পরিচালক সনোজ মিশ্র
Mahakumbh girl Monalisa: বিয়ে করেছেন কুম্ভমেলার 'ভাইরাল গার্ল' মোনালিসাকে, আসলে কে এই ফরমান খান?
বিয়ে করেছেন কুম্ভমেলার 'ভাইরাল গার্ল' মোনালিসাকে, আসলে কে এই ফরমান খান?
Amitabh Bachchan: 'ও নেই, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে', কাছের মানুষকে হারিয়ে শোকস্তদ্ধ অমিতাভ বচ্চন!
'ও নেই, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে', কাছের মানুষকে হারিয়ে শোকস্তদ্ধ অমিতাভ বচ্চন!
Rashmika Mandhana: 'ভীষণ কষ্ট পেয়েছি, তবু চুপ করে ছিলাম, কিন্তু আর নয়...', প্রকাশ্যে রশ্মিকার ব্যক্তিগত কথোপকথন! কী পদক্ষেপ নায়িকার?
'ভীষণ কষ্ট পেয়েছি, তবু চুপ করে ছিলাম, কিন্তু আর নয়...', প্রকাশ্যে রশ্মিকার ব্যক্তিগত কথোপকথন! কী পদক্ষেপ নায়িকার?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Embed widget