এক্সপ্লোর

Radhika Apte: জল নেই, খাবার নেই, শৌচালয়ও নেই! বিমানবন্দরে 'দুর্বিষহ অভিজ্ঞতা' রাধিকার

Radhika Apte:

নয়াদিল্লি: একটা এরোব্রিজের মধ্যেই প্রায় চার ঘণ্টা ধরে আটকে রয়েছেন রাধিকা আপ্তে (Radhika Apte)। জল নেই, শৌচালয়ও নেই। ভয়াবহ অভিজ্ঞতার কথা সমাজমাধ্যমে জানালেন অভিনেত্রী। শনিবার মুম্বই বিমানবন্দর থেকে ইনস্টাগ্রামে নিজের কিছু ছবি ও ভিডিয়ো পোস্ট করে রাধিকা তাঁর এই অভিজ্ঞতার কথা ভাগ করে নেন। অভিযোগ, এয়ারলাইন্সের কর্মচারীদের অকর্মণ্যতা এবং বিমানের অযৌক্তিক দেরির কারণে এই দুর্বিষহ অভিজ্ঞতার শিকার হন রাধিকা আপ্তে।

রাধিকার কথায়, মুম্বই বিমানবন্দর থেকে সকাল সাড়ে আটটার উড়ান ছিল রাধিকার (Radhika Apte)। কিন্তু সেই বিমান সময়ে আসেনি। ১০ টা ৫০ বেজে গেলেও বিমান আসেনি। আর সময়ে বিমান আসবে বলে রাধিকা সহ বিমানের সমস্ত যাত্রীকে এয়ারোব্রিজে নিয়ে আসা হয় আর সেখানেই 'লকড' অবস্থায় কাটাতে হয় অনেকটা সময়। সেখানে না ছিল জল খাওয়ার ব্যবস্থা, না ছিল শৌচালয়। বিমানবন্দরের কর্মীরাও এ বিষয়ে তাঁদের কাউকেই সাহায্য করতে পারেননি। যাত্রীদের মধ্যে অনেক শিশুও ছিল এবং অনেক বর্ষীয়ান মানুষও ছিলেন।

এ বিষয়ে এয়ারলাইন্সের নাম না করেই অভিনেত্রী ইনস্টাগ্রামে নিজের বিরক্তির কথা তুলে ধরেন। রাধিকা (Radhika Apte) লেখেন, 'আমাকে এটা পোস্ট করতেই হল। আমার আজ সকালে একটা ফ্লাইট ছিল ৮.৩০টার সময়। এখন ১০ টা ৫০ বাজে। এখনও বিমান আসেনি। কিন্তু বিমানের তরফ থেকে জানানো হয়েছে যে খুব শীঘ্রই বিমান আসবে আর তাই সমস্ত যাত্রীকে এয়ারোব্রিজে নিয়ে যাওয়া হয় এবং সেখানে লক করে দেওয়া হয়।'

রাধিকা এও জানান যে কেউই ঠিকমত জানতেন না কেন বিমান এত দেরি করছে। এমনকী বিমানবন্দরের কর্মীদের কাছেও নাকি এ ব্যাপারে সঠিক তথ্য ছিল না। ক্রিউদের মধ্যে অনেকেরই শিফট শেষ হয়ে গিয়েছে, নতুন ক্রিউ সদস্য না আসা পর্যন্ত তারা অপেক্ষা করছে। পরে তাঁর পোস্টে রাধিকা জানান এক মহিলা ক্রিউর কাছে গিয়ে তিনি জানতে পারেন দুপুর ১২টা পর্যন্ত এভাবেই তাঁদের অপেক্ষা করতে হবে। সবশেষে রাধিকা বিরক্তিভরে লেখেন, 'নো ওয়াটার, নো লু। থ্যাঙ্কস ফর দ্য ফান রাইড।'

তবে সেই ফ্লাইট পরে এসেছিল কিনা, যাত্রীদের কারও কোনও সমস্যা হল কিনা সে ব্যাপারে রাধিকা যদিও আর কিছু জানাননি।

সদ্য মুক্তিপ্রাপ্ত 'মেরি ক্রিসমাস' ছবিতে বিজয় সেতুপতি, ক্যাটরিনা কাইফের সঙ্গে রাধিকা আপ্তেকেও দেখে গিয়েছে একটি ক্যামিও চরিত্রে। এর আগে 'মেড ইন হেভেন ২' এবং 'মিসেস আন্ডারকভার' ওয়েব সিরিজে তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকদের।

আরও পড়ুন: Nusrat- Yash: নতুন ছবির প্রচারে এসে 'রাম পিঠে' খেলেন নুসরত

সেরা শিরোনাম

Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
Imran Khan in CJP Protest: CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget