এক্সপ্লোর

Panchayat Season 4: 'পঞ্চায়েতের চিত্রনাট্য পড়ে মনে হয়েছিল, অভিনয়ের জায়গা নেই' বলছেন 'প্রধানজী' রঘুবীর যাদব

Raghubir Yadav: সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে রঘুবীর যাদব জানিয়েছেন, 'পঞ্চায়েত' তাঁকে বিদেশেও পরিচিতি দিয়েছে।

কলকাতা: সদ্য মুক্তি পেয়েছে 'পঞ্চায়েত'-এর নতুন সিজন। দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে নতুন এই সিজন। আর এই সিরিজেরই গুরুত্বপূর্ণ চরিত্র, 'প্রধানজী' অর্থাৎ ‘ব্ৰজভূষণ দুবে’-র ভূমিকায় অভিনয় করেছেন রঘুবীর যাদব। তাঁর চরিত্রটা দর্শকদের বেশ মনে ধরেছে। তবে এই সিরিজের চিত্রনাট্য হাতে পেয়ে নাকি রঘুবীর যাদব ভেবেছিলেন, এই সিরিজে অভিনয় করার জায়গাই নেই। পুরোটাই অনুভব করতে হবে। একটি গ্রামের সারল্য, দৈনন্দিন জীবনের গল্পগুলিতে তুলে ধরাই এই সিরিজের উদ্দেশ্য যা দর্শকদের খুব স্বভাবযাত মনে হবে আর মন ছুঁয়ে যাবে।

বিদেশেও পরিচিতি পেয়েছেন রঘুবীর যাদব

সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে রঘুবীর যাদব জানিয়েছেন, 'পঞ্চায়েত' তাঁকে বিদেশেও পরিচিতি দিয়েছে। শিশু থেকে শুরু করে যুবক, বৃদ্ধ, গ্রাম থেকে শুরু করে শহরের মানুষ.. সবার নাকি ভাল লেগেছে 'পঞ্চায়েত'। রঘুবীর যাদব জানিয়েছিলেন, তিনি যখন অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন, তখন অনেকে তাঁকে এই শো নিয়ে কথা বলতে বলেছিল। অনেকে এই শো নিয়ে তাঁর কাছে বিভিন্ন প্রশ্ন ও রেখেছিলেন। রঘুবীর যাদব প্রথমটা বুঝতেই পারেননি যে কেন এই শো এতটা বিশেষ। পরবর্তীকালে, এই শো-এ অভিনয় করতে করতে তিনি বুঝতে পারেন, এই সিরিজ ভারতের সত্যি চিত্রটা তুলে ধরে। তিনি বলেন, ‘পঞ্চায়েত’-এর সারল্য এবং ছোট শহরের দৈনন্দিন জীবনের গল্প, যা এত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, এটাই এটিকে বিশেষ করে তোলে। এতে কোনো খলনায়ক নেই এবং গল্পটিকে অতিরঞ্জিত করে দেখানো হয়নি। এতে শুধু সত্যিকারের মানুষ এবং তাদের জীবন আছে।”

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by prime video IN (@primevideoin)

'চরিত্রগুলির সঙ্গে মিশে যেতে হয়েছিল': রঘুবীর শো-এই শো-এর চিত্রনাট্য নিয়ে বলেন, 'প্রথমবার চিত্রনাট্য পড়ার পরে আমার মনে হয়েছিল, এতে অভিনয়ের সুযোগ নেই, আমাদের এই চরিত্রগুলো অনুভব করতে হবে। এই চরিত্রগুলো বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত। আমি গ্রামে বড় হয়েছি, সেখানে পড়াশোনা করেছি এবং পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্যদের সঙ্গে মিশেছি। মধ্যপ্রদেশ, বিহার, ইউপি, রাজস্থানের ছোট শহরগুলিতে থিয়েটারের মাধ্যমে আমি মানুষকে কাছ থেকে দেখেছি। এই অভিজ্ঞতাগুলো ‘পঞ্চায়েত’-এর চরিত্রগুলো অনুভব করতে আমাকে সাহায্য করেছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget